শিরোনাম
বাউবিতে ভর্তির আবেদনকারী কুয়েত প্রবাসীদের তালিকা প্রকাশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি ও এইচএসসি ২০২৩/২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নির্বাচিত কুয়েত প্রবাসী শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত ফিসহ ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
এসএসসি ও এইচএসসিতে ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্টেড কপি এবং ভর্তির জন্য ফি বাবদ ৪৩ কুয়েতি দিনার দিতে হবে। এইচএসসি ভর্তির জন্য ফি বাবদ ৫৫ দশমিক ২৫০ কুয়েতি দিনার দিতে হবে।
উল্লেখ্য, অনেক ভর্তিচ্ছু প্রার্থী আবেদন করলেও তথ্যগত ভুলের কারণে যাদের নাম প্রকাশ করা হয়নি তাদেরকে +8801741032713 মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। এসএসসিতে ৪৮ ও এইচএসসিতে ৫২ জন ভর্তির জন্য আবেদন করেছেন। আগামী ১০ মার্চ থেকে অনলাইন ক্লাস শুরু হবে।
একাদশে ভর্তি : ৬ ফেব্রুয়ারি থেকে শেষ ধাপের অনলাইন আবেদন শুরু
যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে কোনো কলেজে মনোনয়ন পায়নি তারা আবেদন করতে পারবে। এর বাইরে যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোয়ন পেয়েও কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হয়নি কিংবা নিশ্চায়ন করতে পারেনি অর্থাৎ একাদশ শ্রেণিতে ভর্তির বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য চতুর্থ ধাপে আবেদন শুরু হচ্ছে আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি)।
চতুর্থ ধাপের আবেদন করা যাবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর আবেদন যাচাই-বাছাই শেষে ১২ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য চতুর্থ (সর্বশেষ) ধাপে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে নির্ধারিত সময়সূচি অনুসরণ করতে বলা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd প্রবেশ করে কলেজের বিদ্যমান শূন্য আসনে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠান নির্বাচন করতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, চতুর্থ ধাপে আবেদন ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত চলবে। ৯ ফেব্রুয়ারি আবেদন যাচাই-বাছাই। ফলাফল ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় প্রকাশ করা হবে। এ ধাপের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন ও কলেজে ভর্তি ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে।
২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২২ অনুসরণ করে অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের আবারও অবহিত করা হয়েছে।
মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১০ মার্চ
সাঈদ মঈন: সোমবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি নীতিমালা, অনলাইন আবেদনের সময়সূচি ও ভর্তি পরীক্ষার সুর্নিদিষ্ট তারিখ নির্ধারনের জন্য আলোচনা করা হয়।
আগামী ১০ মার্চ ২০২৩ তারিখে এই পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহারিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) নীতিশ চন্দ্র সরকার। তবে দাপ্তরিকভাবে সুনির্দিষ্ট দিন তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
একাদশে চূড়ান্ত ভর্তির সময় বাড়ানোর সিদ্ধান্ত
একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, উচ্চমাধ্যমিকে তিন ধাপে নির্বাচিত নিশ্চয়ন করা শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ২৬ জানুয়ারি পর্যন্ত থাকলেও সেটি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
রোববার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা রয়েছে বলে জানিয়েছেন কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন ।
রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে সারাদেশে প্রায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য নিশ্চয়ন ফি জমা দিলেও কেউ কেউ এখনো চূড়ান্ত ধাপে ভর্তি হয়নি। ভর্তির ক্ষেত্রে গত ২৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। সেটি বৃদ্ধি করে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। এ সংক্রান্ত রোববার বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তিনি বলেন, ভর্তির জন্য অনলাইন আবেদন করে কলেজ নির্বাচন হলেও কেউ কেউ নিশ্চয়ন করেনি, আবার কেউ কেউ কলেজ পায়নি। তাদের ভর্তির জন্য আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চতুর্থ ধাপে আবেদন ও ফলাফল প্রকাশ করা হবে।
একাদশে ভর্তি : ৪র্থ ধাপের আবেদন শুরু আগামী মাসের প্রথম সপ্তাহে
উচ্চমাধ্যমিকের অনলাইন ভর্তির তিনটি ধাপে আবেদন ও নিশ্চয়ন প্রক্রিয়ার ধাপগুলো শেষ হয়েছে। তিন ধাপে আবেদন করলেও প্রায় ১ লাখ শিক্ষার্থী কলেজ না পাওয়াই তারা ভর্তি প্রক্রিয়ার বাহিরে রয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৩ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য চতুর্থ ধাপে আবেদন শুরু হতে যাচ্ছে। যা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আজ বুয়েটের সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে চতুর্থ ধাপের আবেদন কবে থেকে শুরু করা সম্ভব হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, এখনো ভর্তি না হওয়া শিক্ষার্থীদের কেউ কেউ কারিগরিতে, কেউ বিদেশে পড়ালেখার জন্য দেশের বাইরে এবং কিছু সংখ্যক শিক্ষার্থী ড্রপ আউট হয়েছে। অনেকেই আবার পছন্দসই কলেজ না পেয়ে ভর্তির সুযোগ পেয়েও নিশ্চয়ন করেননি। এ সংখ্যা সারা দেশে প্রায় ১ লাখের মতো। এদের মধ্যে ২ হাজার ৮০০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে।
তবে এখনো পর্যন্ত যারা ভর্তি হতে পারেননি তাদের জন্য ফেব্রুয়ারির ৩ অথবা ৪ তারিখ চতুর্থ ধাপের আবেদন শুরু করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, উচ্চমাধ্যমিকে তিন ধাপে যারা নিশ্চয়ন করেছে তাদের ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য