ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৯ মাঘ ১৪৩৩
 
শিরোনাম

খুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৩ ১৬:৩৭
নিজস্ব প্রতিবেদক
খুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জানুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস ও রেজিস্ট্রেশন আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ মোট শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য সশরীরে উপস্থিত থাকতে হবে আগামী ১৫ থেকে ১৬ জানুয়ারি। শূন্য আসনের শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ হবে ১৭ জানুয়ারি। আর চূড়ান্ত ভর্তি ১৮-১৯ জানুয়ারি। এছাড়াও যারা প্রাথমিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলো তাদের সশরীরে ভর্তি আগামী ১৫ থেকে ১৬ জানুয়ারি (ইতোমধ্যে যারা চূড়ান্ত ভর্তি হয়েছে তাদের ভর্তির প্রয়োজন নেই)।

কোর্স রেজিস্ট্রেশন অনলাইনে ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং তা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইবিতে শেষ হচ্ছে মাদরাসা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম

    নিজস্ব প্রতিবেদক
    ১৩ জানুয়ারি, ২০২৩ ১৮:১৮
    নিজস্ব প্রতিবেদক
    ইবিতে শেষ হচ্ছে মাদরাসা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম

    ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাযিল স্নাতক (সম্মান) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর এর মাধ্যমে ইবিতে শেষ হচ্ছে মাদরাসা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম। আগামী ২৬ জানুয়ারী শুরু হয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে এই পরীক্ষা। এরপর থেকে সব কার্যক্রম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে।

    বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচি প্রকাশ ও এ তথ্য নিশ্চিত করা হয়।

    বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের উপ-রেজিস্ট্রার আব্দুর রশিদ জানান, ২০১৩-১৪, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফাযিল ৪র্থ বর্ষ (২০১৯ এর অনিয়মিত) শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবার মোট পরীক্ষা দেবেন ৩৭ জন শিক্ষার্থী। পরীক্ষা রাজধানীর মীর হাজিরবাগে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

    রুটিন অনুযায়ী, প্রথম ৪০১ নং কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১০টায় শুরু হয়ে চলবে ২টা পর্যন্ত। সব বিষয়ের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে (www.iu.ac.bd) জানানো হবে।

    সূচিতে বলা হয়, পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৭ দিন পূর্বে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র রজধানীর মীর হাজিরবাগে অবস্থিত ‘তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা’ থেকে সংগ্রহ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও কোর্স নং যাবতীয় বিষয় যথাযথ ভাবে লিখতে হবে। কোনো অবস্থাতেই মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জবির স্নাতকে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা

      নিজস্ব প্রতিবেদক
      ১২ জানুয়ারি, ২০২৩ ১৬:৪৪
      নিজস্ব প্রতিবেদক
      জবির স্নাতকে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা

      জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে আজ। ভর্তি কার্যক্রম চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ২২ জানুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি জমা না দিলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।

      চূড়ান্ত ভর্তির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd/) শিক্ষার্থীদের নিজ নিজ প্যানেলে লগইন করে প্রাথমিক ভর্তি বাবদ ইতোপূর্বে জমাকৃত ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি ভর্তি ফিস জমা দিতে হবে।

      জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগের জন্য ৭ হাজার ৪০০ টাকা, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ৫ হাজার ৪০০ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইনস্টিটিউটগুলোর জন্য ৫ হাজার ৪০০ টাকা জমা দিতে হবে।

      এর আগে প্রাথমিক ভর্তি নিশ্চিতের জন্য শিক্ষার্থীরা ৫ হাজার টাকা জমা দেয়। তবে এ ভর্তি কার্যক্রম বিশেষায়িত ৪টি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঢাবির ভর্তি পরীক্ষা শুরু এপ্রিলের ২৯ তারিখ থেকে

        নিজস্ব প্রতিবেদক
        ১২ জানুয়ারি, ২০২৩ ১৬:২
        নিজস্ব প্রতিবেদক
        ঢাবির ভর্তি পরীক্ষা শুরু এপ্রিলের ২৯ তারিখ থেকে

        ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর সুপারিশ উপস্থাপন করা হয়েছে।

        আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

        ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তির লড়াই। এরপর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

        জানা গেছে আগামী ৩০ জানুয়ারি একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় সুপারিশে উত্থাপিত দিন তারিখের বিষয়টি চূড়ান্ত করা হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সাত কলেজের ৫ম মেধাতালিকা প্রকাশ

          নিজস্ব প্রতিবেদক
          ১১ জানুয়ারি, ২০২৩ ১৯:৫৯
          নিজস্ব প্রতিবেদক
          সাত কলেজের ৫ম মেধাতালিকা প্রকাশ

          সাঈদ মঈন, সরকারি বাঙলা কলেজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে ৪র্থ মাইগ্রেশনের ফলাফল এবং ৫ম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

          বুধবার (১১ই জানুয়ারী) সন্ধ্যায় ঢাবি অধিভুক্ত কলেজসমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য গত বছরের ১২ আগস্ট বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট বাণিজ্য ইউনিটের পরিক্ষা অনুষ্ঠিত হয়।

          পরবর্তীতে বিষয় ও কলেজ পছন্দক্রমের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয় ২৮ সেপ্টেম্বর। পর্যায়ক্রমে ৮ অক্টোবর দ্বিতীয় মেধাতালিকা ও প্রথম মাইগ্রেশন এবং ১৬ অক্টোবর তৃতীয় মেধাতালিকা ও দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়। প্রাথমিকভাবে তিনটি মেধাতালিকা প্রকাশের পর আর কোনো মাইগ্রেশন এবং মেধাতালিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু বিপুল পরিমাণ আসন শূণ্য থাকায় পরবর্তীতে শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশনের সুযোগ প্রদান করা হয়। ১৯ ডিসেম্বর এ বিশেষ মাইগ্রেশনের ফলাফল এবং ৪র্থ মেধা তালিকা প্রকাশ করা হয়। স্বল্পসংখ্যক আসনের বিপরীতে আজ ১১ই জানুয়ারী ৫ম মেধাতালিকা ও বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়।

          ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত