শিরোনাম
এসএসসির ফল প্রকাশ হতে পারে ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে
২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো দিন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব–কমিটির সভাপতি তপন কুমার সরকার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিন ফল প্রকাশিত হবে।
গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। করোনা ভাইরাস সংক্রমণ, পরবর্তীতে সিলেটসহ দেশের কিছু এলাকায় বন্যার কারণে দুই দফায় পেছানো হয় পরীক্ষা।
এসএসসির নির্ধারিত সূচি মার্চ মাস থেকে সাত মাস পিছিয়ে সেপ্টেম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২।
স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ থেকে: নিয়ম-কানুন
২০২৩ সালের জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (১৬ নভেম্বর) থেকে। ভর্তির কার্যক্রম চলবে ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। সরকারি স্কুলে ভর্তির লটারি হবে ১০ ডিসেম্বর। বেসরকারি স্কুলের লটারি ১৩ ডিসেম্বর। ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের ভিতর।
গত সোমবার (১৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো এবারও ভর্তি ফরম বিতরণ করা হবে না। শুধু অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।
সরকারি বিদ্যালয় : ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো তিনটি ভিন্ন- ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপের পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।
ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।
বেসরকারি বিদ্যালয় : ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে।
এছাড়া, আবেদনকারীরা আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান নির্বাচনের সময় মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।
জবির চারুকলা বিভাগের ফলাফল প্রকাশিত
সাকিবুল ইসলাম, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির লিখিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ১২০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চারুকলা বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৭ তারিখ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চারুকলা বিভাগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মোখিক পরীক্ষা চলবে এবং মাঝে ৩০ মিনিটের জন্য খাবার বিরতি দেওয়া হবে। মোখিক পরীক্ষার মার্ক থাকবে ১০।শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। মোখিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তীতে চুড়ান্ত ভর্তির জন্য মেধাতালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত সময়ের মধ্যে কোনও শিক্ষার্থী মোখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে পরবর্তীতে অংশগ্রহণ করতে পারবে না।
স্কুলে ভর্তির আবেদন শুরু ১৬ নভেম্বর
আগামী শিক্ষা বছরের জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শুরুর কার্যক্রম শুরু হবে ১৬ নভেম্বর। যা চলবে ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। গতবারের মত এবারও আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। সরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলের লটারি ১৩ ডিসেম্বর। ভর্তির যাবতীয় কাজ শেষ করতে হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।
সোমবার (১৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইনের সই করা ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
তবে গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো এবারও ভর্তি ফরম বিতরণ করা হবে না। শুধু অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।
মানতে হবে যেসব শর্তাবলী
সরকারি বিদ্যালয় : ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপের পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।
ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।
বেসরকারি বিদ্যালয় : ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে।
এছাড়া, আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনের সময় মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।
রাবির 'বি' ইউনিটের বিষয়ভিত্তিক একাদশ মেধাতালিকা প্রকাশ
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের একাদশ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাদশ নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ১৪ থেকে ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্রছাত্রীদের সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে ( ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১২) উপস্থিত হয়ে সাক্ষাৎকারের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে।
এতে আরও বলা হয়েছে, নির্বাচিত ছাত্রছাত্রীদের নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করার পর দুই কপি প্রিন্ট করে অফিস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (রুম নম্বর ৩১৮/১) এসে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করার পর তিন কপি প্রিন্ট করে অনুষদ অফিসে (রুম নম্বর ৩১৮/১) ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না।
আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে অটো-মাইগ্রেশন বন্ধের অপশন বেছে নিতে হবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য