ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম

শেষে এসে নাহিদ রানার গতির কাছে হারলো পাকিস্তান

অনলাইন ডেস্ক
১২ মে, ২০২৬ ১৯:৩৮
অনলাইন ডেস্ক
শেষে এসে নাহিদ রানার গতির কাছে হারলো পাকিস্তান

টেস্ট ক্রিকেটের মজা বোধহয় এমনই হয়। চার দিন ধরে খেলা চলবে। কখনও মনে হবে এ দল এগিয়ে, কখনও ওদল। পঞ্চম বা শেষ দিনের প্রতি সেশন রঙ পাল্টাবে। আর শেষ সেশনে থাকবে ভেল্কি। একটা রোমাঞ্চকর ম্যাচ যেমন হয় আরকি। বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্টও তেমনই রোমাঞ্চ ছড়িয়ে শেষ হলো। ফলাফল, দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতলো টাইগাররা।

টি পর্যন্ত (চা বিরতি) মনে হচ্ছিল ম্যাচটি বোধহয় ড্র'য়ের দিকেই যাচ্ছে। কখনও মনে হচ্ছিল সৌদ শাকিল আর রিজওয়ান বোধহয় লক্ষ্যে পৌঁছেও যেতে পারে। কিন্তু পারফেক্ট টেস্টের উদাহরণ হয়ে থাকবে যে ম্যাচ, সেটা তো এতো সঠিক অনুমান করা যাবে না।

শেষে এসে পেসার নাহিদ রানার এক চোখ ধাঁধানো স্পেল গুড়িয়ে দিল পাকিস্তানের ড্র'য়ের স্বপ্ন। গতির কাছে একের পর এক পাকিস্তান ব্যাটার পরাজয় মেনে ধরলো প্যাভিলিয়নের পথ। ম্যাচ জিতলো বাংলাদেশ।

টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। শুরুর দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম সুবিধা করতে না পারলেও ক্রিজে এসে খুঁটি গেড়ে বসেন মুমিনুল হক। ২০০ বল খেলে সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ নিয়ে ৯১ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ঠিকই তুলে নেন সেঞ্চুরি। তিনি থামেন ১০১-এ। মোস্ট সিনিয়র মুশফিকুর রহিমও দায়িত্বশীল ব্যাটিং করে দলের স্কোরকার্ডে যোগ করেন ৭১ রান। এছাড়া লিটনের ৩৩ আর শেষে তাসকিনের ২৮ রানে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪১৩-তে। মোহাম্মদ আব্বাস ৫ আর শাহিন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট।

পাকিস্তান তাদের প্রথম ইনিংসটা শুরু করে বেশ ভালোভাবেই। ওপেনিংয়ে নামা আজান আওয়াইস সর্বোচ্চ ১০৩ রান করে আউট হন। তার সঙ্গে নামা আরেক ওপেনার ইমাম উল হক করেন ৪৫। এছাড়া ফজল ৬০, সালমান আঘা ৫৮ আর রিজওয়ানের ৫৯ রানে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩৮৬-এ। মেহেদী মিরাজ নেন ৫ উইকেট। সঙ্গে ২টি করে উইকেট নেন তাসকিন আর তাইজুল। নাহিদ রানা শিকার করেন ১ উইকেট।

বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো করতে পারেনি। বৃষ্টিবিঘ্নিত দিনে আবারও হাল ধরেন মুমিনুল আর শান্ত। মুমিনুলের ৫৬ আর শান্ত ৮৭ রানে ভর করে টাইগাররা ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ডিক্লেয়ার করে।

শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৩ রানে থামে পাকিস্তান। নাহিদ রানা ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শিকার করেন ৫ উইকেট। তাসকিন আর তাইজুল নেন ২টি করে। মেহেদী মিরাজ নেন ১টি। দুই ইনিংসে উইকেট শূন্য ছিলেন পেসার এবাদত হোসেন। 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে রানবন্যা। দুই ইনিংসে প্রায় ৫০০ রান উঠেছে। ভারতের ২৫৩ রানের জ

    কালো ও লাল মাটির মিশ্রণে বিশ্বকাপ ফাইনালের পিচ, রান কেমন হবে?

    ক্রীড়া ডেস্ক
    ৭ মার্চ, ২০২৬ ১৫:৩
    ক্রীড়া ডেস্ক
    কালো ও লাল মাটির মিশ্রণে বিশ্বকাপ ফাইনালের পিচ, রান কেমন হবে?

    ওয়াংখেড়ের মতো প্রায় একই রকম পিচ তৈরি করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের জন্য। ক্রিকইনফোর তথ্য, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ৮ মার্চের ম্যাচের জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সেন্টার পিচ ব্যবহার করা হবে। এটি তৈরি করা হচ্ছে লাল ও কালো মাটির মিশ্রণে।

    এই পিচে বল ভালো বাউন্স করবে, অর্থাৎ পেসারবান্ধব উইকেট। স্পিনাররা সুবিধা কম পাবেন। ওয়াংখেড়েতে যেমনটা হয়েছিল। ওই ম্যাচে কোনো স্পিনারই দশের কম ইকোনমি ধরে রাখতে পারেননি। কিপটে হিসেবে পরিচিত বরুণ চক্রবর্তী তো ম্যাচ-সর্বোচ্চ ৬৪ রানই খরচা করেছিলেন। অবশ্য জফরা আর্চার, স্যাম কুরান ও আর্শদীপ সিংও দেদারসে রান দেন। আর্চার ৬১, কুরান ও আর্শদীপ দুজনের হাত থেকেই রান যায় পঞ্চাশের বেশি করে।
     
    আহমেদাবাদে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬টি ম্যাচ হলেও সেন্টার উইকেটটি অনেকটাই ফ্রেশ। এখানে কেবল একটি ম্যাচই হয়েছে, কানাডা ও দক্ষিণ আফ্রিকার সেই ম্যাচ প্রায় এক মাস আগের। ওই ম্যাচে আগে ব্যাট করে প্রোটিয়ারা ২১৩ রান করেছিল, ম্যাচ জিতেছিল ৫৩ রানে। ফাইনালেও এমন রানই প্রত্যাশা করা হচ্ছে।

    টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় নিউজিল্যান্ডের চেয়ে এই মাঠ ভারতের কাছে বেশি পরিচিত। এবারের আসরে দুটি ম্যাচ তারা এখানে খেলেছে, নিউজিল্যান্ড খেলেছে একটি। দুই ম্যাচের মধ্যে ভারত নেদারল্যান্ডসকে ১৭ রানে হারানোর পর দক্ষিণ আফ্রিকা কাছে হেরেছিল ৭৬ রানের বড় ব্যবধানে। একমাত্র ম্যাচে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারে। এই মাঠে বিশ্বকাপের অন্য ২টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ।
    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ঢাবিতে বিশ্বকাপজয়ী মেসুত ওজিল

      অনলাইন ডেস্ক
      ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৫০
      অনলাইন ডেস্ক
      ঢাবিতে বিশ্বকাপজয়ী মেসুত ওজিল

      ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এসেছেন। জানা গেছে, ওজিল, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে বিশাল এরদোগানসহ তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সংস্কার কাজের উদ্বোধন করতে এসেছেন।

      বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। আজ ঢাবিতে সংস্কার উদ্বোধনের পর আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেয়ার কথা তাদের। এরপর রাতেই দেশ ছাড়বেন তারা।

      উল্লেখ্য, তুর্কি বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান ওজিল ২০০৯-১৮ পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন। ২০২৩ সালে তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়ে খেলার সময় ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৫ সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন ওজিল।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

        ক্রীড়া ডেস্ক
        ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৪২
        ক্রীড়া ডেস্ক
        মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

        থাইল্যান্ডে চলমান নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ ‘এ’ নারী দল। মালয়েশিয়াকে ৯০ রানে বিধ্বস্ত করে টানা তিন জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ফাহিমা খাতুনের দল।

        এর আগে ১৪ ফেব্রুয়ারি শ্রীলংকা ‘এ’ দলকে ৪ রানে হারায় বাংলাদেশ। একদিন বিরতির পর স্বাগতিক থাইল্যান্ড জাতীয় দলকেও ১ বল হাতে রেখে ৩ উইকেটে হারায় তারা। সেমিফাইনাল আগেই নিশ্চিত হলেও আজকের জয়ে গ্রুপ শীর্ষে থেকেই শেষ চার নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।

        ব্যাংককে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে পুরো ২০ ওভার খেলেও ৯ উইকেটে মাত্র ৬১ রান করতে পারে মালয়েশিয়া। ফলে ৯০ রানের বড় জয় পায় বাংলাদেশ।

        বাংলাদেশের হয়ে পাঁচ নম্বরে নেমে ৪৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন লতা মণ্ডল। শারমীন সুলতানা করেন ৩০ রান, আর অধিনায়ক ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ২৯ রান। লতা ও ফাহিমা মিলে পঞ্চম উইকেটে গড়েন গুরুত্বপূর্ণ ৫৫ রানের জুটি। শেষ পাঁচ ওভারে ৫৪ রান তুলে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

        ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে মালয়েশিয়া। ১২.১ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩০। একজন ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আট নম্বরে নেমে নুর আরিয়ানা নাতসিয়া ২৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

        বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন বাঁহাতি স্পিনার ফাতেমা জাহান। অভিষেক ম্যাচেই ১০ রানে ৩ উইকেট নেন তিনি। অফ স্পিনার শরীফা খাতুন নেন ১৩ রানে ২ উইকেট। আর ২ ওভারে ২ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৮ রান করায় ম্যাচসেরা নির্বাচিত হন লতা মণ্ডল।

        চার দলের গ্রুপে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে ৬ পয়েন্টে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী শুক্রবার ব্যাংককে সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। একই দিনে অন্য সেমিফাইনালে ভারত ‘এ’ দলের প্রতিপক্ষ নির্ধারিত হবে শ্রীলংকা ‘এ’ ও থাইল্যান্ডের ম্যাচের ফলাফলের ভিত্তিতে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ভারতে পিএসএল সম্প্রচার স্থগিত করল পাকিস্তান

          ক্রীড়া ডেস্ক
          ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:১৯
          ক্রীড়া ডেস্ক
          ভারতে পিএসএল সম্প্রচার স্থগিত করল পাকিস্তান

          পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের আন্তর্জাতিক সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে। তবে ভারতীয় বাজারের জন্য মিডিয়া স্বত্ব আপাতত সংরক্ষিত রাখা হয়েছে।

          পিএসএল ১১ আয়োজনের প্রস্তুতি পুরোদমে এগোচ্ছে। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে এবং খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ১১ ফেব্রুয়ারি।

          ভারত বাদে বৈশ্বিক মিডিয়া স্বত্বের জন্য এক বছরের চুক্তি সর্বোচ্চ দরদাতা হিসেবে পেয়েছে ওয়ালি টেকনোলজিস। এই চুক্তির মূল্য পিসিবির নির্ধারিত রিজার্ভ প্রাইসকেও ছাড়িয়ে গেছে।

          সমমানের ভিত্তিতে বিচার করলে, আগের চক্রের তুলনায় এই চুক্তির মূল্য ১৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি পিএসএলের ক্রমবর্ধমান ব্র্যান্ড মূল্য ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্পষ্ট প্রমাণ।

          পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির এই চুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আন্তর্জাতিক মিডিয়া স্বত্ব বিক্রির ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। একই অঞ্চলগুলোর ক্ষেত্রে আগের চক্রের তুলনায় এটি ১৪৯ শতাংশ বৃদ্ধি এনে দিয়েছে। এই প্রবৃদ্ধি পিএসএল ব্র্যান্ড, এর প্রতিযোগিতামূলক মান এবং বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে এর বাড়তে থাকা জনপ্রিয়তাকে প্রমাণ করে।’

          তিনি আরও বলেন, ‘পিএসএল বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে। এই চুক্তি লিগটির দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্ভাবনা এবং বিভিন্ন আন্তর্জাতিক বাজারে মূল্য প্রদান করার সক্ষমতার ওপর আমাদের আস্থা আরও জোরালো করেছে।’

          নাসির ওয়ালি টেকনোলজিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘রেকর্ড গড়ার জন্য আমরা ওয়ালি টেকনোলজিসের কাছে কৃতজ্ঞ। আন্তর্জাতিক মিডিয়া স্বত্বের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় ও অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন, যারা পিএসএলকে একটি বিশ্বস্বীকৃত ক্রিকেট ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’

          অন্যদিকে, ওয়ালি টেকনোলজিসও পিএসএলের সঙ্গে অংশীদার হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সিইও মুহাম্মদ আহসান তাহির একে পাকিস্তানি উদ্ভাবন ও প্রযুক্তির জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

          তিনি বলেন, ‘এটি ‘মেড ইন পাকিস্তান’ প্রযুক্তিতে বিশ্বাসী প্রতিটি পাকিস্তানির জন্য একটি বিজয়। এটি পিএসএলের সঙ্গে আমাদের যাত্রার কেবল শুরু। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলব—ওয়ালি কী করতে যাচ্ছে তা দেখার জন্য।’

          ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে পিএসএল মিডিয়া স্বত্ব, স্পনসরশিপ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ধারাবাহিক বাণিজ্যিক প্রবৃদ্ধি দেখিয়েছে। বর্তমানে এটি পাকিস্তানের শীর্ষ ক্রীড়া ব্র্যান্ড এবং বৈশ্বিক টি-টোয়েন্টি ক্রিকেট কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ।

          পিসিবি ও পিএসএল কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রচার অভিজ্ঞতা আরও উন্নত করা এবং লিগটির বৈশ্বিক পরিসর বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকরা আগের যেকোনো সময়ের তুলনায় আরও বড় পরিসরে পিএসএল উপভোগ করতে পারেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত