ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বিকেএসপিতে তায়কোয়ানডো কোচ নূরুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম ও নিপীড়নের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
২৪ মে, ২০২৫ ১৫:৪৪
নিজস্ব প্রতিবেদক
বিকেএসপিতে তায়কোয়ানডো কোচ নূরুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম ও নিপীড়নের অভিযোগ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর তায়কোয়ানডো বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কোচ মো. নূরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। চেহারায় শান্ত-সৌম্য, কথায় ধর্মীয় আবহের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে এই বিভাগে দুর্নীতির রাজত্ব চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন একাধিক সাবেক শিক্ষার্থী ও অভিভাবক।

সূত্র জানায়, নূরুল ইসলাম বাংলাদেশের তায়কোয়ানডো ফেডারেশনের বিতর্কিত সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা ওরফে রণজিৎ দাসের ঘনিষ্ঠ সহযোগী। ফেডারেশনের অন্দরমহলে তিনি ‘ক্রাইম কোর’-এর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই পরিচিত।

২০১২ সালে বিকেএসপিতে তায়কোয়ানডো কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই নূরুল ইসলামের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, ভর্তি প্রক্রিয়ায় তিনি ঘুষ গ্রহণ করেছেন, কমিশন বাণিজ্যের মাধ্যমে খেলোয়াড়দের সরকারি বাহিনীতে চাকরি পাইয়ে দিয়েছেন এবং খেলোয়াড়দের পারিবারিক দুর্বলতা পুঁজি করে অর্থ আত্মসাৎ করেছেন।

দুই সাবেক ক্যাডেট মো. ইমন হাসান ও আকাশ শেখ অভিযোগ করেন, তারা নূরুল ইসলামকে ৪ লাখ টাকা করে ঘুষ দিয়েছেন। পরবর্তীতে তারা রানা সাহেবকে ২ লাখ টাকা করে দিয়ে সেনাবাহিনী ও আনসারে চাকরি পান।
একইভাবে, মো. সাইমুল হাসান সাদকে রাশিয়ায় খেলার সুযোগ পাইয়ে দিতে মোটা অংকের অর্থ গ্রহণ করা হয়। পরে আনসারে চুক্তিভুক্ত হয়ে তিনি মাসিক ৮ হাজার টাকা করে রানা সাহেবকে দিতে বাধ্য হন।

এছাড়া বিকেএসপির ক্যাডেট নং ১১, মো. ইউসুফ, গুরুতর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে প্রতিষ্ঠান থেকে পালিয়ে যেতে বাধ্য হন। অন্যদিকে, ক্যাডেট মুমিত হাসান ট্রেনিংয়ের সময় চোখে গুরুতর আঘাত পাওয়ার পর কোচ তা গোপন রাখেন এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এমনকি চিকিৎসা খরচ আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরেক ছাত্র মো. রাসেল, যিনি দরিদ্র ও অসুস্থ ছিলেন, তাকে তুচ্ছ অভিযোগে বহিষ্কার করে সাজানো নথি তৈরি করা হয়। অভিযোগ, কোচ তার পরিবার থেকে আর্থিক সুবিধা না পেয়ে প্রতিহিংসামূলকভাবে এই ব্যবস্থা নেন।

বিভিন্ন সময়ে অভিযোগ এসেছে, কোচ নূরুল ইসলাম মহিলা অভিভাবকদের প্রতি কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়েছেন। অভিযোগ রয়েছে, যেসব অভিভাবক প্রস্তাবে সাড়া দেননি, তাদের সন্তানদের বহিষ্কার কিংবা কোণঠাসা করা হয়েছে।

এছাড়া, বিকেএসপির অভ্যন্তরীণ তথ্য নিয়মিতভাবে ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রানা সাহেবের কাছে সরবরাহ করতেন বলেও অভিযোগ পাওয়া গেছে। জাতীয় প্রতিযোগিতায় বিকেএসপির দলকে বাদ দিয়ে রানা সাহেবের পছন্দের দলকে জয়ী করতে একাধিকবার কারসাজি করার অভিযোগও রয়েছে।

২০১৩ সালে ব্ল্যাক বেল্ট পরীক্ষার নামে ১৪ জন ক্যাডেটের কাছ থেকে জনপ্রতি ২১০ ডলার করে আদায় করা হলেও প্রকৃত খরচ ছিল মাত্র ১০৫ ডলার। অতিরিক্ত অর্থের কোনও হিসাব আজও পাওয়া যায়নি।

এই অভিযোগগুলোর প্রেক্ষিতে ২০১৩ সালে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও, আজও কোনো কার্যকর পদক্ষেপ বা প্রতিবেদন প্রকাশিত হয়নি। বিষয়টি দীর্ঘদিন ধরে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

এ বিষয়ে বিকেএসপি ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

বিকেএসপির এক সাবেক কর্মকর্তা বলেন, “এই ধরনের অপকর্মের তদন্ত করে যথাযথ ব্যবস্থা না নিলে, ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রীড়াবিদরা অন্ধকারেই হারিয়ে যাবে।”

সাবেক ক্যাডেট ও অভিভাবকরা যথাযথ তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়ে বলেন, জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠানের মর্যাদা ও গুণগত মান রক্ষায় এখনই সময় উদ্যোগী হওয়ার।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    পাকিস্তান-বাংলাদেশ টি২০ সিরিজে নিরাপত্তা দেবে সেনাবাহিনী

    ক্রীড়া ডেস্ক
    ২৩ মে, ২০২৫ ২০:২২
    ক্রীড়া ডেস্ক
    পাকিস্তান-বাংলাদেশ টি২০ সিরিজে নিরাপত্তা দেবে সেনাবাহিনী

    তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সিরিজে নিশ্চিন্দ্র নিরাপত্তার ব্যবস্থা করছে পাকিস্তান সরকার। 

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে সামা টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন বাংলাদেশ সিরিজে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে।

    সেনাবাহিনীর পাশাপাশি পুরো সিরিজজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে।

    সাম্প্রতিক সময়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এই সিরিজ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে যুদ্ধবিরতি কার্যকর হলে নতুন করে বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল পিসিবি। অন্তর্বর্তী সরকারের ‘সবুজ সংকেত’ পাওয়ার পর সম্মতি জানিয়েছে বিসিবি।

    প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজ খেলার ব্যাপারে চূড়ান্ত হয়।

    আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

    এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ২৫ মে। পরবর্তী দু’দিন অনুশীলন ক্যাম্প করবে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজটি গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় রোমাঞ্চকর হবে বলে আশাবাদী পিসিবি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সিরিজ খেলতে পাকিস্তানে কবে যাচ্ছে বাংলাদেশ?

      ক্রীড়া ডেস্ক
      ২৩ মে, ২০২৫ ১৯:১৮
      ক্রীড়া ডেস্ক
      সিরিজ খেলতে পাকিস্তানে কবে যাচ্ছে বাংলাদেশ?

      সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাজেভাবে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। এরপর থেকে আলোচনায় আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওই সিরিজ শেষেই তারা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। কারণ আগামী রোববারই যে তাদের পাকিস্তানের উদ্দেশে দুবাই ছাড়তে হচ্ছে। সালমান আলি আগা নেতৃত্বাধীন দলটির বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল।

      এদিকে, ইতোমধ্যে আরব আমিরাত সিরিজ শেষ করে আসন্ন সিরিজের স্কোয়াডে না থাকা সৌম্য সরকার এবং নাহিদ রানা ঢাকায় পা রেখেছেন। তাদের মধ্যে নাহিদ ব্যক্তিগত কারণে নিজের নাম সরিয়ে নিয়েছেন এবং সৌম্য ছিটকে গেছেন পিঠের চোটের কারণে। ফলে উভয়ই বাংলাদেশের পাকিস্তান সফরের দলে নেই।

      নাহিদ রানা নাম প্রত্যাহার করায় নতুন করে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানেই অবস্থান করছেন তিনি, একই সঙ্গে রিশাদ হোসেনও রয়েছেন সেখানে। এ ছাড়া আইপিএল শেষে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন। 

      আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আমিরাতের কাছে এমন সিরিজ হার জীবনেরই অংশ, বললেন লিটন দাস

        ক্রীড়া ডেস্ক
        ২২ মে, ২০২৫ ১২:৪০
        ক্রীড়া ডেস্ক
        আমিরাতের কাছে এমন সিরিজ হার জীবনেরই অংশ, বললেন লিটন দাস

        বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছিলেন কিছু দিন আগে। অধিনায়ক আগেও ছিলেন, কিন্তু পূর্ণকালীন অধিনায়ক হিসেবে এটাই ছিল প্রথম সিরিজ। আর এখানেই কি-না এভাবে সিরিজ হার, তাও আবার সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে! লিটন দাস কি ভাবতে পেরেছিলেন প্রথম সিরিজটাই এভাবে শেষ হবে?

        তবে আমিরাতের কাছে এভাবে সিরিজ হেরে যাওয়াটা অবশ্য বাংলাদেশের জন্য অভাবনীয় কিছু নয়। এর আগে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছিল দলটা, তার প্রথম বর্ষপূর্তি হবে আগামীকাল ২৩ মে। এরপর আমিরাতের কাছে হারটা হয়তো অতোটা তেতো ঠেকছে না।

        সে বিষয়টা লিটন দাসের কথাতেও স্পষ্ট। তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে যখন সিরিজটাও হাত ফসকে গেল, তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বললেন, ‘এখানে আসার সময়ে সব ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ। ক্রিকেট খেললে যখন প্রতিপক্ষ ভালো খেলবে, তখন তাদের কৃতিত্বটা দিতেই হবে।’

        তৃতীয় টি-টোয়েন্টিতে হারটা বাংলাদেশের অদৃষ্টে লেখা হয়ে গেছে ওই প্রথম ইনিংসেই। আগের ম্যাচে ২০৫ রান করেও জেতা যায়নি। শেষ ম্যাচে যখন ৮৪ রান তুলতেই ৮ উইকেট খুইয়ে বসল দল, তখনই নিশ্চিত হয়ে গেছে, শারজার নিখাদ ব্যাটিং-স্বর্গে এই ম্যাচ আর জেতা হচ্ছে না। 

        শারজার উইকেট বোলারদের বধ্যভূমি। তার সঙ্গে যখন রাতের শিশির যোগ হয়, তখন কাজটা আরও কঠিন হয়ে যায়। নিজেদের ভুলের চেয়ে লিটন বড় করে দেখলেন সব ম্যাচে পরে বোলিং করার ভাগ্যটাকেই।  

        তিনি বলেন, ‘আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট, এই কন্ডিশনে করতে চাইনি; তিন ম্যাচেই আমরা আগে ব্যাট করেছি, শিশিরই মূল নিয়ামক ছিল এখানে।’

        ম্যাচ শেষে লিটন তারিফ করলেন প্রতিপক্ষেরও। তবে তিনি জানালেন, শিশিরের সুবিধাটা আমিরাত ভালোভাবেই কাজে লাগিয়েছে। তিনি বললেন, ‘তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে। কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা সেভাবে আতঙ্কিত হয়ে পড়েনি, তাদের কৃতিত্ব তাই দিতেই হবে।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রেকর্ড ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি

          ক্রীড়া ডেস্ক
          ১৪ মে, ২০২৫ ১৭:৩৩
          ক্রীড়া ডেস্ক
          রেকর্ড ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি

          আগামী ১৭ মে থেকে পুনরায় চালু হতে যাওয়া আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের বাকি অংশে বাংলাদেশের পেসার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। অস্ট্রেলিয়ার ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে তাকে নিল ফ্র্যাঞ্চাইজিটি।

          এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। কাটার মাস্টার খ্যাত তারকা জন্য ৬ কোটি ভারতীয় রুপি খরচ করতে হয়েছে দিল্লিকে। গত বছরের নভেম্বরে জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি ভারতীয় রুপি। তবে সেসময় কোনো দল তার প্রতি আগ্রহ না দেখানোয় অবিক্রীত থেকে যান তিনি।

          আইপিএলের ইতিহাসে মোস্তাফিজই এখন সবচেয়ে বেশি দামে ডাক পাওয়া বাংলাদেশি ক্রিকেটার। দিল্লি তাকে টেনেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৫৪ লাখ টাকা দিয়ে। এতদিন এই রেকর্ড ছিল সাবেক পেসার মাশরাফি বিন মর্তুজার। তাকে ২০০৯ সালে নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল ৬ লাখ ডলারে। তৎকালীন বাজারমূল্যে সেটা ছিল ৪ কোটি টাকার কাছাকাছি।

          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত