ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সিইও না, বিসিবির সভাপতিই হতে চান সাকিব

নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৩ ১১:৩১
নিজস্ব প্রতিবেদক
সিইও না, বিসিবির সভাপতিই হতে চান সাকিব

বিপিএল শুরুর আগেই এই টুর্নামেন্টকে নিয়ে মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। যা নিয়ে টালমাটাল হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন। বিপিএলের সিইও হলে সাকিব মাত্র ১ থেকে ২ মাসে টুর্নামেন্টকে পরিপূর্ণ রূপ দিতে পারবেন। তার এমন বক্তব্যের পর মুখ খুলেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। স্বাগতম জানিয়েছিলেন সাকিবকে সিইওর দায়িত্ব নিতে।

রোববার (৮ জানুয়ারি) রাতে রুচির আয়োজনে মিট উইথ সাকিব আল হাসান প্রোগ্রামে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রশ্ন করা হয় বিসিবি থেকে তাকে সিইওর দায়িত্ব দেওয়া হলে নেবেন কি না। এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো।

এর আগে গেল শুক্রবার সংবাদ সম্মেলনে সোহেল জানান, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে ধন্যবাদ। ওর দৃষ্টি থেকে ও বলেছে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমরা গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর থেকেই সিইওর এর দায়িত্ব পালন করুক।

সাকিব এসময় একটি হিন্দি সিনেমার প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘নায়ক মুভিতে দেখেছেন, ১ দিনেও অনেক কিছু করা সম্ভব। যে পারে সে সবসময়ই করতে পারে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সেই সংবাদকর্মীকে আন্তরিকভাবে ‘সরি’ বললেন নাসির!

    নিজস্ব প্রতিবেদক
    ৮ জানুয়ারি, ২০২৩ ১১:৮
    নিজস্ব প্রতিবেদক
    সেই সংবাদকর্মীকে আন্তরিকভাবে ‘সরি’ বললেন নাসির!

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অধিনায়ক হিসাবে উপস্থিত হয়েছিলেন নাসির হোসেন। সেদিন তার কাছে এক সাংবাদিক জানতে চান খেলায় ফিরে এসে কেমন লাগছে, সাংবাদিকের এমন প্রশ্ন শেষ করার আগেই প্রতিক্রিয়া দেখান নাসির।

    সেই সময় নাসির হোসেন উল্টো সাংবাদিককে প্রশ্ন করে বসেন, ‘আপনি কে ভাই? আপনি কি মিডিয়ার লোক? আপনি কি সাংবাদিক?’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ে মূহুর্তেই, যার ফলে আলোচনা-সমালোচনার মুখেও পড়ে গেছেন নাসির। তবে তার এমন প্রতিক্রিয়া ‘অপেশাদার’ মনে করেছেন সংবাদকর্মীরা।

    গতকাল শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন নাসির। এরপর সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকের কাছে আন্তরিকভাবে সরি বলেছেন নাসির।

    এসময় তিনি বলছেন, ‘আমি তার জন্য সরি। আসলে আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনি নাই । মিরপুরে অনেকদিন ধরে ঢুকি না তো। তার জন্য আমি ব্যক্তিগতভাবে সরি। আপনি কিছু মনে কইরেন না। যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত।’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পেলে কি পরিমাণ টাকা রেখে গেছেন?

      নিজস্ব প্রতিবেদক
      ৬ জানুয়ারি, ২০২৩ ১৯:১২
      নিজস্ব প্রতিবেদক
      পেলে কি পরিমাণ টাকা রেখে গেছেন?

      ব্রাজিল-পেরুর কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে। রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজানোর আগমুহূর্তে পেলে বললেন, একটু অপেক্ষা করুন। জুতার ফিতে বেঁধে নিই। হাঁটু গেড়ে বসে জুতায় হাত দিলেন পেলে। ক্যামেরার ‘জুম’ করা দৃশ্যে দেখা গেল, ভালো করে জুতা পরে নিচ্ছেন পেলে। জুতাটা পুমা ব্র্যান্ডের।

      পরে জানা গিয়েছিল, সেদিন ওই মুহূর্তে জুতা বাঁধার জন্য আগেই পেলেকে ১ লাখ ২০ হাজার ডলারের প্রস্তাব দিয়ে রেখেছিল পুমা। এমনকি দৃশ্যটা ভালো করে দেখানোর জন্য ভালো পরিমাণের অর্থ দিয়েছিল ক্যামেরাম্যানকেও।

      জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমার মতো পেলের মাধ্যমে পণ্যের প্রচার করেছে অন্যান্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠানও। ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন পেলে। ২২ বছরের ক্লাব ক্যারিয়ার আর ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আয় একেবারে কম করেননি। তবে সেই আয় বিপুল অঙ্কের ছিল না।

      পেলের সম্পদের পরিমাণ কতঃ

      নিজের সময়ের সেরা হিসেবে দীর্ঘ খেলোয়াড়ি ক্যারিয়ার, এরপর বড় একটা সময়জুড়ে পৃথিবীর নানা প্রান্তে ছুটে বেড়ানো পেলে ছিলেন বিজ্ঞাপন বিশ্বের ‘সেরা মাধ্যম’। সারা জীবনে তিনি ঠিক কী পরিমাণ সম্পদ গড়েছেন, তার সঠিক অঙ্ক পাওয়া মুশকিল। তবে দৃশ্যমান চুক্তি ও বাজার বিশ্লেষণ করে একটি হিসাব দাঁড় করিয়েছে সেলেব্রিটি নেট ওর্থ।

      পোর্টালটির মতে, পেলের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১০ কোটি মার্কিন ডলার। এর বেশির ভাগই বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় করা। একই তথ্য জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কাও। তাদের খবরে বলা হয়, মৃত্যুর সময় ১০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৪ কোটি টাকা) সমমূল্যের সম্পদ রেখে গেছেন পেলে।

      সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ, পেতেন পেনশনঃ

      ক্যারিয়ারের শেষ বেলায় যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছিলেন পেলে। নাম লিখিয়েছিলেন নিউইয়র্ক কসমসে। তিনবার বিশ্বকাপজয়ীকে বছরপ্রতি ২৮ লাখ মার্কিন ডলার দিত কসমস। যা ওই সময়ের সর্বোচ্চ ছিল।

      ২০১৫ সালে ফোর্বসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৭৫-৭৭ সময়ে পেলে বছরে যা আয় করতেন, এ সময় তা দেড় কোটি ডলারের সমপরিমাণ। গত সাত বছরে যা আরও বেড়েছে। পুমা ছাড়াও ভক্সওয়াগন, প্রক্টর অ্যান্ড গাম্বল, সাবওয়ে, এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ছিল পেলের।

      ২০১৪ সাল থেকে ব্রাজিল সরকারের কাছ থেকে পেনশন পেতেন পেলে। ব্রাজিলিয়ান ম্যাগাজিন ভেজাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেনশনার হিসেবে অন্যান্য সুবিধার কথাও জানিয়েছিলেন পেলে। বলেছিলেন সিনেমা দেখা, গণপরিবহন ব্যবহারে অর্ধেক ও পূর্ণ ছাড় পান তিনি

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বিপিএলের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে মাশরাফির সিলেট

        নিজস্ব প্রতিবেদক
        ৬ জানুয়ারি, ২০২৩ ১৪:৯
        নিজস্ব প্রতিবেদক
        বিপিএলের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে মাশরাফির সিলেট

        বিপিএলের উদ্বোধনী ম্যাচে আজ সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। সেই ম্যাচে টসে জিতেছেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সঙ্গে সঙ্গে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

        বিস্তারিত আসছে...

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          তাসকিন নয়, ঢাকার অধিনায়ক নাসির!

          নিজস্ব প্রতিবেদক
          ৫ জানুয়ারি, ২০২৩ ১৮:৭
          নিজস্ব প্রতিবেদক
          তাসকিন নয়, ঢাকার অধিনায়ক নাসির!

          বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াচ্ছে আগামীকাল  শুক্রবার থেকে। অংশগ্রহণকারী কয়েকটি দলের অধিনায়কের নাম প্রকাশ হয়েছে এর আগেই। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সে তালিকায় নাম লিখিয়েছে ঢাকা ডমিনেটরস। নবম আসরে দলটির অধিনায়কের দায়িত্ব সামলানোর ভার পড়েছে নাসির হোসেনের ওপর।

          যদিও ইতোপূর্বে জানা গিয়েছিল, ঢাকা দলটির নেতৃত্বের দায়িত্বে থাকবেন তাসকিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দেখা গিয়েছে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসিরকে।

          ঢাকা ডমিনেটরস টিম-

          সরাসরি চুক্তিতে আছেন: তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)।

          ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, অলক কাপালি, মনির হোসেন, নাসির হোসেন, আল-আমিন হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।

          ড্রাফট থেকে বিদেশি: শান মাসুদ, আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান ঘানি (আফগানিস্তান), সালমান এরশাদ।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত