ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতা-কর্মীরা, প্রস্তুত মঞ্চ

অনলাইন ডেস্ক
৩ আগস্ট, ২০২৫ ১৬:৩৫
অনলাইন ডেস্ক
শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতা-কর্মীরা, প্রস্তুত মঞ্চ

জুলাই গণ-অভ্যুত্থানকালে গত বছরের ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুলসংখ্যক মানুষের সমাবেশে সরকার পতন ও ফ্যাসিবাদ বিলোপের এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। সে দিনটির বর্ষপূর্তিতে রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 


দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪ টায় সমাবেশটি শুরু হবে। সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে।


রোববার (৩ আগস্ট) বেলা আড়াইটায় শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শহীদ মিনারে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে মঞ্চ। মঞ্চের চারপাশে লাগানো ডিজিটাল পর্দায় জুলাইয়ের উপর বিভিন্ন প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছে। 


সমাবেশস্থলে এরই মধ্যে কিছু নেতাকর্মীর উপস্থিত হয়েছে। তবে সময়ের সাথে সাথে উপস্থিতি বাড়ছে। এখন পর্যন্ত দলের শীর্ষ কোনো নেতাকে সমাবেশস্থলে দেখা যায়নি। 


এনসিপির ঢাকা মহানগর উত্তর অঞ্চলের তত্ত্ববধায়ক ও সংগঠক (উত্তরাঞ্চল) মোস্তাক আহমেদ শিশির বলেন, ‘জুলাইয়ের অসম্পূর্ণ কাজের উপর আমাদের নেতারা কথা বলবেন। সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আমরা আশা করছি। ঢাকা মহানগর উত্তর থেকে আমাদের ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মী আসবে।’ 


প্রাসঙ্গিক
    মন্তব্য

    শাহবাগে চলছে ছাত্রদলের সমাবেশ, ভার্চ্যুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

    অনলাইন ডেস্ক
    ৩ আগস্ট, ২০২৫ ১৬:২৩
    অনলাইন ডেস্ক
    শাহবাগে চলছে ছাত্রদলের সমাবেশ, ভার্চ্যুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

    শাহবাগ মোড়ে চলছে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ। ইতিমধ্যে স্টেজে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। এদিন বেলা ৩টা ১২ মিনিটের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে অনলাইনে যোগ দেন।


    রবিবার (৩ আগস্ট) দুপুর ৩টা ১৬মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে দলটির মূল সমাবেশ।


    এর আগে বেলা ১২টা থেকেই শাহবাগের মোড় স্টেজকে কেন্দ্র করে আশে পাশের তিনটি রোডে অবস্থান করে দলের নেতাকর্মীরা। 


    শুরুর আগে বেলা ১টা ৫০মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে অবস্থান করেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন।


    এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দেন। মাইকে রাকিবকে বলতে শোনা যায়, যত ঝড়-বৃষ্টিই আসুক না কেন, আমরা সমাবেশস্থল থেকে সরে যাব না। সবকিছু উপেক্ষা করেই সমাবেশ সফল করব।

    এরপর স্টেজ থেকে সমাবেশ শুরুর আগে ছাত্রদলের নেতারা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মীদের উজ্জিবীত রাখে।


    এছাড়া নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতেও নির্দেশ দিতে দেখা যায় নেতাদের।

    শহীদদের স্মরণের করা ছাত্রদলের সমাবেশের স্টেজের ব্যানারে দেখা যায় জুলাইয়ে শহীদ হওয়া আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধসহ দল ও দলের বাহিরের শহীদদের ছবি।


    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শাহবাগে ছাত্রদলের গণসমাবেশে রাকিবুল

      ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই

      অনলাইন ডেস্ক
      ৩ আগস্ট, ২০২৫ ১৬:১৮
      অনলাইন ডেস্ক
      ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই

      জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে শুরু হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণসমাবেশ। রোববার (৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।


      সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, ‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশ দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।’


      সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।


      শাহবাগ চত্বরে টিএসসি মুখী মঞ্চে এখন পর্যন্ত উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও সাবেক নেতারা।


      সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।


      সকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি রাজধানীর বিভিন্ন ইউনিট এবং দেশের নানা জেলা-উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হন। অনেকেই কপালে ও মাথায় জাতীয় এবং দলীয় পতাকা বেঁধে, ব্যান্ড পরিহিত অবস্থায় অংশ নেন সমাবেশে। হাতে ছিল ছাত্রদল ও বিএনপির পতাকাও।


      সমাবেশস্থলে নেতা-কর্মীদের কণ্ঠে বারবার উঠে আসে স্লোগান: ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।


      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এনসিপির সমাবেশ : দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের ভিডিও

        অনলাইন ডেস্ক
        ৩ আগস্ট, ২০২৫ ১৬:৪
        অনলাইন ডেস্ক
        এনসিপির সমাবেশ : দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের ভিডিও

        নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সমাবেশস্থলে। 


        রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হবে। 


        সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। তবে বিকেল ৪টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখনও নেতাকর্মীদের তেমন ভিড় দেখা যায়নি। উপস্থিত আছেন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। 


        সমাবেশস্থলে শহীদ মিনারের বেদীর দুই পাশে বড় দুটি প্রজেক্টর লাগানো হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি মনিটর লাগানো হয়েছে। এসব মনিটরে জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে।


        জয়পুরহাট থেকে আসা এনসিপিকর্মী হাসান বলেন, আজকে ঐতিহাসিক ইশতেহার দেবে এনসিপি। এই ইশতেহার নতুন বাংলাদেশের সূচনা করবে। আমাদের ইশতেহারে বাংলাদেশের সার্বভৌমত্ব ও দেশের জনগণের কল্যাণ নিহিত থাকবে।


        দলটির একটি সূত্র জানিয়েছে, শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে, পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবকিছু নিয়ে দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে।


        প্রাসঙ্গিক
        মন্তব্য

        নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, সংশোধনের সুযোগ দিচ্ছি: এনসিপি

        অনলাইন ডেস্ক
        ৩ আগস্ট, ২০২৫ ১৫:৪১
        অনলাইন ডেস্ক
        নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, সংশোধনের সুযোগ দিচ্ছি: এনসিপি

        নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান এবং দলীয় উর্দি পরে একটি দলের হয়ে কাজ করছে। তারা সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছে। আমরা তাদেরকে এখনও সংশোধনের সুযোগ দিচ্ছি।’


        আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক এসব কথা বলেন।


        নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। আর এখন কেউ ভোট দিতে চাইলেও সেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতে চাইছে নির্বাচন কমিশন। অর্থাৎ, এতদিন ভোট দেওয়ার অধিকার বাধাগ্রস্ত করা হয়েছে। আর এখন ভোট নেওয়ার অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা যতই এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান।’


        এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‌‘যতটুকু এখন পর্যবেক্ষণ করছি, আরো ডে বাই ডে সেটাতে আমরা দেখতে পাচ্ছি- এটার (নির্বাচন) অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে এবং বাকি যতটুক তারা আছে সেটা আবার দলীয় পোশাকে আবৃত্ত।’


        এই কমিশনের অধীনেই যদি ভোট হয় শেষ পর্যন্ত আপনারা ভোটে যাবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা বলেছি যে, ভোট গত ১৫ বছরে জনগণ ভোট দিতে পারেনি। এখন জনগণ যদি আমাকে ভোট দিতে আসে, আর আমাকে যদি বাধাগ্রস্ত করা হয় ভোট নেওয়ার জন্য, সেখানে আমি বুঝবো আমাকে ভোট নিতে দেবে না। যদি আমাকে ভোট না দিতে দেয় তারা তাহলে আমি কেন অংশগ্রহণ করব?’ তিনি বলেন, ‘কিন্তু এই প্রক্রিয়াটা এখনও এন্ডিং প্রসেসে আসেনি। আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে দেখা করছি, কথা বলছি। তাদের যে ভুলগুলো দেখিয়ে দিচ্ছি। তাদের আমরা কারেকশনের সুযোগ দিচ্ছি। ইলেকশন কমিশন যদি সামরিক উর্দি পরে দলীয় উর্দি পরে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায় তাহলে আমরা ফাইনালি হয়তোবা এই সিদ্ধান্তে যেতে বাধ্য হবো।’


        নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তাদের এখনও সুযোগ দিচ্ছি, তাদের সে শুভোদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসুক। ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে, যেন বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট।’


        এর আগে দুপুর সাড়ে ১২টায় সিইসির সঙ্গে এনসিপি প্রতিনিধি দলেট বৈঠক শুরু হয়। এক ঘণ্টার বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।


        বৈঠকে দলের নিবন্ধন আবেদনের ছোটোখাটো ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা দেন এনসিপি নেতারা। এসব কাগজপত্র জমা দেওয়ার আজই শেষ দিন।


        এর আগে এনসিপিসহ ১৪৪টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। মধ্য জুলাইয়ে ইসির পক্ষে এ চিঠি দেওয়া হয়। এরই অংশ হিসেবে নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল ইসিতে আসেন।


        এনসিপির নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই শেষে ইসি ছয়টি বিষয়ে তথ্য ঘাটতি বা ত্রুটি চিহ্নিত করে ৩ অগাস্টের মধ্যে তা পূরণ করতে বলে। এসব তথ্য ঘাটতি বা ত্রুটির মধ্যে রয়েছে- সব জেলা দপ্তরের তালিকা, দুটি জেলা দপ্তরের ভাড়া চুক্তি, ২৫ উপজেলার সদস্য তালিকা, তহবিলের পরিমাণ ও উৎস, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের বিষয়ে স্বাক্ষর, দলীয় গঠনতন্ত্র সংবিধান পরিপন্থি নয়- এমন প্রত্যয়ন এবং প্রার্থী মনোনয়নে প্যানেল করার বিধান।


        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত