শিরোনাম
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি
নির্বাচন কমিশনের কাছে ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এতে আয় দেখানো হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। ব্যাংকে জমা রয়েছে ১০ কোটি ৮৫লক্ষ ৯০ হাজার ১৯ টাকা।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হাজির হয়ে এই হিসাব জমা দেয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দল।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে। সেগুলো সরকারকে মোকাবিলা করতে হবে।
তিনি বরেন, জনগণ প্রত্যাশা করে একটি অবাধ সুষ্ঠু ও অর্ন্তভূক্তিমূলক নির্বাচন আয়োজন করবে বর্তমান কমিশন। বিগত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে।
অতীতে মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে আওয়ামী লীগ কারচুপির ভোট করেছিল বলে অভিযোগ করে রিজভী। তিনি আরও বলেন বিগত ফ্যাসিস্ট সরকার দেশের নির্বাচন ব্যবস্থাসহ সব কিছু ধ্বংস করে দিয়েছিল।
বর্তমানে ইসিতে আওয়ামী লীগসহ নিবন্ধিত দল ৫১টি হলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ৫০টি দলকে আয় ও ব্যয়ের হিসাব জমা দেয়ার জন্য চিঠি দেয়া হয়েছে।
‘ব্যবসায়ীদের থেকে আগে ১ লাখ টাকা ঘুষ নিলে এখন নিচ্ছে ৫ লাখ’
ব্যবসায়ীদের থেকে আগে ১ লাখ টাকা ঘুষ নিলে এখন ৫ লাখ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গতকাল একজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা হলো। তিনি বলেছেন- ‘আগে ঘুষ দিতাম এক লাখ টাকা, এখন দিতে হচ্ছে ৫ লাখ টাকা।’ আমি জানি না…বিষয়টা কীভাবে দেখবেন আপনারা। কিন্তু এটাই সত্য।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’- এর প্রকাশ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, এখনো পুলিশের কোনো পরিবর্তন হয়নি। বরং তারা আরও সুযোগ নিচ্ছে। কেউ তাদের কাছে সেবার জন্য গেলে তারা একবার বলে মন্ত্রণালয়ে যাও, আরেকবার বলে কোর্টে যাও। এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ তাদেরতো সেই কনফিডেন্স নেই। দায়িত্ব নিয়ে কাজ করার মতো আস্থা নেই। কারণ বিগত সরকারের সব অকর্মের সঙ্গে জড়িত ছিল তারা। ফলে বিষয়টি এত সহজ নয় যে, রাতারাতি সবকিছুকে বদলে ফেলতে পারব।
তিনি বলেন, কোনো কিছুকে চাপিয়ে দিয়ে করা সম্ভব নয়। গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে হবে। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। সেই সংসদের জবাবহিদিতা থাকবে।
বিএনপি মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে আমরা খুব ভালো করে উপলব্ধি করি বর্তমান রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করতে হবে। তবে, এটা রাতারাতি পরিবর্তন সম্ভব নয়।
তিনি বলেন, নির্বাচনের কথা তো আমরা বলি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি বলে। গণতান্ত্রিক দল হিসেবে আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে সংস্কার করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সামনে বড় বিপদে ফেলতে পারে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সামনে অনেক বড় বিপদ আছে, ট্যারিফ অনেক বড় বিপদে ফেলতে যাচ্ছে। সাধারণ মানুষ হিসেবে এটা আমরা বুঝতে পারি। তবে, এটা বলতে পারি দেশের অর্থনীতির স্বার্থে রাজনৈতিক দল সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।
ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই।’
জামায়াত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই দাবি করে তিনি বলেন, ‘গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত যেমনি দল নিয়ন্ত্রণ করেছে, যেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে৷’
গত সাড়ে ১৫ বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।’
বিএনপিকে জনগন থেকে বিচ্ছিন্নে মেতে উঠেছিল স্বৈরাচারী হাসিনা- রুহুল কবির রিজভী
বিএনপিকে জনগন থেকে বিচ্ছিন্ন করতে মেতে উঠেছিল স্বৈরাচার শেখ হাসিনা। বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বিচারপতি খায়রুল হক দেশের বিচারব্যবস্থা ধ্বংস করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংস করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার ইশারায় মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটিয়েছেন। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি'র কোটি কোটি সমর্থক রয়েছেন। এবছরে আমরা এক কোটি সদস্য সংগ্রহ এবং নবায়ন করবো।
বৃহস্পতিবার (২৪শে জুলাই) দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী আরও বলেন,বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে বিএনপি'র নেতাকর্মীদের দিনের পর দিন,মাসের পর মাস জুলুম, নির্যাতন ও অত্যাচার করেছেন। সেই মামলায় আমি ও আমাদের নেতাকর্মীরা জেল খেটেছি জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং জেলা বিএনপি'র সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি রশিদুজ্জান মিল্লাত।

বিএনপি'র সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে মৌলভীবাজার জেলা বিএনপি'র সম্মেলন গোপন ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবো। জেলা বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আয়োজিত সভায় এছাড়া বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন, জেলা বিএনপি'র সাবেক সভাপতি এম নাসের রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, মো: ফখরুল ইসলাম.আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকশী মিছবাহ উর রহমান, এডভোকেট আবেদ রাজা, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ রাজনগর উপজেলা বিএনপি'র সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সেলুনসহ জেলার ৭টি উপজেলা, ৫ টি পৌরসভার সিনিয়র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আ. লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ
‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার টাঙিয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। প্রায় এক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর গতকাল বুধবার থেকে ১০ তলা এই ভবন পরিষ্কার করা শুরু হয়।
আজ বৃহস্পতিবার দেখা যায়, ভবনের তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে।
এর আগে গতকাল সকাল থেকেই নিচতলা পরিষ্কার করা হয়। ১০ থেকে ১২ জন ব্যক্তি ভবনটি পরিষ্কারের কাজ করছেন। তারা বলেছেন, পুরো ভবন তারা পরিষ্কার করবেন। ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে।
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামের ব্যানার টানানোর বিষয়ে জানতে চাইলে সেখানে অবস্থানরত ব্যক্তিরা সাংবাদিকদের বলেন, পুরো ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে গত বছরের জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অফিস, শহীদ পরিবারের অফিস করা হবে।
ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি জমি দখল করে এই ভবনটি তৈরি করা হয়েছিল, এমন দাবি করে তারা আরো বলেন, পুরো ভবনের কোন তলায় কী হবে, তা ছাত্র-জনতা ঠিক করে নেবে। সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউ নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
এদিকে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের এই প্রতিষ্ঠান কে তৈরি করেছে, এর সঙ্গে কারা যুক্ত, কিভাবে এই নাম এসেছে—সেসব প্রশ্নে ওই ব্যক্তিরা কিছু বলতে রাজি হননি।
গুলিস্তান এলাকায় ১০ তলাবিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেছিলেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ কোটি টাকা ব্যয়ে সেখানে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাসজুড়ে চলে লুটপাট।
তখন থেকে এই ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য