ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৪ ১৯:২১
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলনে নিহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করেছে সরকার। এই সময়ের মধ্যে আন্দোলনে নিহত বা নিখোঁজ হয়েছেন বা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বা আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেছেন বা আন্দোলনে সম্পৃক্ত থেকে অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেছেন কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

রবিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা কমিটির মাধ্যমে প্রাপ্ত শহিদদের নামের তালিকা www.hsd.gov.bd এবং www.dghs.gov.bd ওয়েব পেজ দু’টিতে প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গণঅভ্যুত্থানকালীন ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে নিহত বা নিখোঁজ হয়েছেন বা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বা আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেছেন বা আন্দোলনে সম্পৃক্ত থেকে অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেছেন কিন্তু উল্লিখিত তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি এমন ব্যক্তির নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট মৃত ও নিখোঁজ ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং উপযুক্ত প্রমাণকসহ তার পরিবারের সদস্য বা আত্মীয়কে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা বিশেষ সেলের দলনেতা বরাবর আবেদন বিএসএল অফিস কমপ্লেক্স (হোটেল ইন্টারকন্টিনেন্টাল), ১ মিন্টু রোড, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠানো যাবে। তবে ই-মেইল আবেদন muspecialcell36@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মিছিলে স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক
    ১০ নভেম্বর, ২০২৪ ১৯:৯
    নিজস্ব প্রতিবেদক
    মিছিলে স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

    ডেস্ক রিপোর্ট: নুর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগান দিতে গিয়ে লুটিয়ে পড়ে যান যুবদল নেতা মফিজ উদ্দিন (৫৬)। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

    রবিবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় যুবদলের বিক্ষোভ মিছিলে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

    নিহত মফিজ উদ্দিন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক এবং মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

    ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. আনোয়ার চেয়ারম্যান বলেন, বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন শ্লোগান দেয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে, তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আমিও শুনেছি ইলিয়টগঞ্জে মিছিলে স্ট্রোক করে মফিজ উদ্দিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নতুন উপদেষ্টাদের জন্য প্রস্তুত ৫ গাড়ি

      নিজস্ব প্রতিবেদক
      ১০ নভেম্বর, ২০২৪ ১৮:৫১
      নিজস্ব প্রতিবেদক
      নতুন উপদেষ্টাদের জন্য প্রস্তুত ৫ গাড়ি

      ডেস্ক রিপোর্ট: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও ৫ জন যুক্ত হতে যাচ্ছেন। এরই মধ্যে তাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

      আজ রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন পাঁচ উপদেষ্টাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

      এ বিষয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, নতুন উপদেষ্টাদের গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। পাঁচটি গাড়ি প্রস্তুত রাখছি।

      উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন পাঁচ জনের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        প্রেস ক্লাবের সামনে আ.লীগের বিক্ষোভ মিছিল, ধাওয়া খেয়ে আহত ৫

        নিজস্ব প্রতিবেদক
        ১০ নভেম্বর, ২০২৪ ১৮:৩৩
        নিজস্ব প্রতিবেদক
        প্রেস ক্লাবের সামনে আ.লীগের বিক্ষোভ মিছিল, ধাওয়া খেয়ে আহত ৫

        ডেস্ক রিপোর্ট: শহিদ নূর হোসেন স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। রবিবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর প্রেস ক্লাব থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে নূর হোসেন চত্ত্বরে যাওয়ার পথে বাধার মুখে পড়ে মিছিলটি।

        জানা যায়, বিভিন্ন গলি থেকে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী মূল সড়কে উঠে স্লোগান দিতেই মিছিলটিকে ধাওয়া করে পাহারারত ফ্যাসিবাদ প্রতিরোধ বিরোধী মঞ্চ। তারা লাঠিসোটা নিয়ে মারধর করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া খেয়ে ৫ মিনিটের মধ্যে সবাই আওয়ামী লীগ নেতা-কর্মীরা এদিকওদিক চলে যায়।

        মিছিলে নেতৃত্ব দেন সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোছাইন, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এসএম আব্দুর রহিম, সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক কপিল হালদার সজল, সাবেক সভাপতি রুহুল আমিন, সাবেক সহসভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ, যুবনেতা গোলাম সাদমানি জনি, যুবনেতা আশরাফুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা তারিকুল ইসলাম, রাজিব বিশ্বাস।

        এসময় ধাওয়া খেয়ে আনোয়ার, আমির, এনামুল হক প্রিন্স, শাহরিয়ার কবির বিদ্যুৎ, কপিলসহ আরও কয়েকজন আহত হন।

         

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আওয়ামী লীগ ট্রাম্পসহ নানা বেশে আসার চেষ্টা করছে : খসরু

          নিজস্ব প্রতিবেদক
          ১০ নভেম্বর, ২০২৪ ১৮:১৩
          নিজস্ব প্রতিবেদক
          আওয়ামী লীগ ট্রাম্পসহ নানা বেশে আসার চেষ্টা করছে : খসরু

          ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ নানা বেশে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

          রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

          আমীর খসরু বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করেন, আপনি একেক সময় একেক মোড়কে আসতে চান। কোন কোন সময় হিন্দু-মুসলিম ইস্যু নিয়ে আসবে। কিছু সময় হিন্দুদের ওপর নির্যাতনের চিত্র নিয়ে আসবে। এখন আবার ট্রাম্পের (যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) চিত্রে আসছে। আসলে তাদের অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে। অন্য কোন বেশে তারা দেশের মধ্যে আসতে চাচ্ছে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, এটাই প্রমাণ করে।

          বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, কেন ট্রাম্পের বেশে আসতে হবে? কেন হিন্দুদের অত্যাচারের বেশে আসতে হবে? কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছালো। এটা তারা নিজেরাই প্রমাণ করছে। আমরা আবারও বলছি, তারা এখন দেউলিয়া হয়ে বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে। একটা আবহাওয়া সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তার অস্তিত্ব তার নিজের বেশে ফিরে আসতে হবে। তার যদি সেই সাহস ও সমর্থন থাকে। তবে সেটি নেই, হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ।

          খসরু বলেন, বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে প্রথম দিকে তারা যেটা বিশ্বাস করে অর্থনৈতিক বিনিয়োগ ও কর্মকাণ্ডের ক্ষেত্রে নির্বাচিত সরকার থাকলে সহজ হয়। শ্রমশক্তি নিয়ে আলোচনায় সিঙ্গাপুর মনে করে, দক্ষ শ্রমশক্তি পাঠানো যায়- সেটা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত