ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

জাবি ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৩ ১০:৫৬
নিজস্ব প্রতিবেদক
জাবি ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাবি প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

শনিবার (৮ই এপ্রিল) বিকেলে সাভারের একটি রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কামরুল আহসান বলেন, পরিস্থিতি কতটা অবনতি হলে শিক্ষার্থীদেরকে নিজ বিশ্ববিদ্যালয় ছেড়ে এমন একটা জায়গায় ইফতারের আয়োজন করতে হয়। বারবার গণতন্ত্রের কথা বলা হলেও দেশে আসলে গণতন্ত্র নেই৷ জাতীয়তাবাদী শক্তি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে বলে বিশ্বাস করি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউট্যাবের সহ-সভাপতি সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, ফার্মেসী বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার, ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নুরুল ইসলাম, ইউট্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. বোরহান উদ্দিন প্রমুখ।

এসময় শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইলিম মোহাম্মদ নাজমুল হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক দেবব্রত পাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম গালিব ইমতেয়াজ নাহিদ, শহীদ সালাম বরকত হল ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন আলী হাসান, মীর মোশাররফ হোসেন হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন শুভ, শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাহাত, সাইফুল ইসলাম, ফেরদৌস আলম অপু, জহিরুল ইসলাম হিমু, মীর মোঃ এজানুর রহমান বীটু, আজমল হোসেন তমাল, বেনজির আহমেদ প্রমুখ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জন্মদিনে ঢাবি ছাত্রদল নেতার অন্যরকম আয়োজন

    নিজস্ব প্রতিবেদক
    ৩ এপ্রিল, ২০২৩ ১১:০
    নিজস্ব প্রতিবেদক
    জন্মদিনে ঢাবি ছাত্রদল নেতার অন্যরকম আয়োজন

    নিজের জন্মদিন পথশিশুদের সাথে নিয়ে কেক কেটে ও তাদের সাথে ইফতার করে পালন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমান।

    রোববার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এ ব্যতিক্রমী আয়োজন করেন তিনি। ৫০ জনের মতো সুবিধাবঞ্চিত শিশু এতে অংশ নেন। জন্মদিন উদযাপন উপলক্ষে তাদের নিয়ে কেকও কেটেছেন ঢাবি ছাত্রদলের এই নেতা। এছাড়া ইফতারে ঢাবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে ফারহান আরিফ বলেন, জন্মদিন আমাদের জীবনে যেমন একটি আনন্দের উপলক্ষ্য, তেমনই এটি আমাদের জন্য শিক্ষা ও অনুধাবনের। যাপিত জীবনে আমরা যখন আনন্দ উদযাপন করছি, তখন আমাদেরই আশপাশে অনেকের জীবনে এই আনন্দটুকু নেই। তাই প্রতিবারের মতো এবারও আমি চেষ্টা করেছি, আমার জীবনের এই আনন্দঘন মুহূর্তকে এসব অসহায় ছিন্নমূল শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে। আমি চাই, আমাদের আনন্দ সকলের মাঝে বিরাজমান থাকুক।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ৩২তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামে নতুন নেতৃত্ব

      নিজস্ব প্রতিবেদক
      ১ এপ্রিল, ২০২৩ ১১:২৪
      নিজস্ব প্রতিবেদক
      ৩২তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামে নতুন নেতৃত্ব

      বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩২তম সাধারণ শিক্ষা ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নূশরাত হাছনীন এবং নির্বাচন কমিশনার আহমেদ জাফর সাদিক ও রূপম চন্দ্র বণিক সদস্যদের নাম ঘোষণা করেন।

      এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা এবং উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক মো. শাহেদ শাহান সভাপতি এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

      আগামী দুই বছর মেয়াদে ২০২৩-২৫ পর্যন্ত দায়িত্ব পালনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

      এতে সহ-সভাপতি হয়েছেন মো. মনির হোসেন মজুমদার এবং জ্যোতিলাক্ষ চাকমা।

      যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আসমা বেগম এবং ফরহাদ আহমেদ। সাংগঠনিক সম্পাদক, মো. ইসরাফিল পাটোয়ারী, প্রচার সম্পাদক মো. দোস্ত মাহমুদ সরকার, দপ্তর সম্পাদক মো. অলিউল ইসলাম, সমবায় ও কল্যাণ সম্পাদক এ কে এম ফজলুল হক, অর্থ সম্পাদক ড. মো. ময়েজ মাহমুদ, আইন সম্পাদক কাজী আপন তিবরানী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাজেদা আক্তার আসমা।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার নতুন কমিটি ঘোষিত

        নিজস্ব প্রতিবেদক
        ২৭ মার্চ, ২০২৩ ২৩:৩৩
        নিজস্ব প্রতিবেদক
        ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার নতুন কমিটি ঘোষিত

        জাবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস ৪৬ ব্যাচের শিক্ষার্থী জিসান মাহমুদ। এছড়া, সাংগঠনিক সম্পাদক হয়েছেন রসায়ন ৪৭ ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসাইন।

        সোমবার (২৭ মার্চ) ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয় কেন্দ্রীয় পরিষদ।

        কমিটিতে সহ সভাপতি হয়েছেন ৭ জন। তারা হলেন রাসেল আহমেদ, নিরব হোসাইন, ফয়সাল আহমেদ, ইমতিয়াজ জোবায়ের, অলি হাসান বাপ্পি, তুহিন প্রামাণিক, আবু জাফর।

        যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ৪ জন। তারা হলেন এম এ নিশাত, খালিদ মাহমুদ তন্ময়, মো. আদিব হাসান, রাশেদ শাহ সজীব।

        কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু বকর, গাজী জহির, আশিকুজ্জামান আশিক, রোহান উদ্দিন।

        এছাড়া, দপ্তর সম্পাদক পদে সিফাত মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক পদে ইমু হোসাইন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক দীন মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মো. রহমান, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা কার্যক্রম সম্পাদক মোহাম্মদ রনি।

        তথ্য ও গবেষণা সম্পাদক আহমেদ সাজিদ, সমাজকল্যাণ সম্পাদক রাজু আহমেদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফ, পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক সুমন জামান, উপ ধর্ম বিষয়ক সম্পাদক তুরান হোসাইন।

        সাহিত্য সম্পাদক রকি মোহাম্মদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজালাল ফারাবী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজিরুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফ হোসাইন, মিডিয়া সম্পাদক ফরহাদ রেজা, পরিবেশ বিষয়ক সম্পাদক সানজিদ হোসাইন।

        পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ মামুন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক বাপ্পি হোসাইন, বিজ্ঞান সম্পাদক রাজন হোসাইন, বিতর্ক সম্পাদক গাজী আনাম, সংস্কৃতি সম্পাদকঃ রাশেদ আহমেদ, প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্রীকল্যান বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা।

        তাছাড়া কার্যকরী সদস্য হয়েছেন শাজাহান আলী, মাহাদী আব্দুল্লাহ, মুহিব্বুল্লাহ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ৩ কোটি টাকার র‌্যাফল ড্র জিতলেন দুবাইপ্রবাসী এক বাংলাদেশি

          নিজস্ব প্রতিবেদক
          ২৭ মার্চ, ২০২৩ ১৭:২৯
          নিজস্ব প্রতিবেদক
          ৩ কোটি টাকার র‌্যাফল ড্র জিতলেন দুবাইপ্রবাসী এক বাংলাদেশি

          সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী এক বাংলাদেশি মাহজুজের ব্যাফল ড্রর ১০ লাখ দিরহাম পুরস্কার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ কোটি ৮৬ লাখ টাকা।

          প্রতি সপ্তাহে মাহজুজের র‌্যাফল ড্র হয়ে থাকে। এ র‌্যাফল ড্রতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন পুরস্কার। সবশেষ গত শনিবার ১২১তম র‌্যাফল ড্র করেছে মাহজুজ।

          নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি মিলিয়নিয়ার (১০ লাখ দিরহাম বিজয়ী) হন। সে পুরস্কারই জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। তাঁর র‌্যাফল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬। তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে মাহজুজের ১০ লাখ দিরহাম পুরস্কার জিতে নিয়েছেন।

          সবশেষ ড্রতে ১ হাজার ৬৩ বিজয়ী পুরস্কারের অর্থ বাবদ সর্বমোট পেয়েছেন ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ১৯ লাখ টাকা)।

          প্রতি সপ্তাহের শনিবার রাত ৯টায় মাহজুজ র‌্যাফল ড্র হয়ে থাকে। ৩৫ দিরহাম (১ হাজার টাকা) দিয়ে মাহজুজের এক বোতল পানি কিনে সাপ্তাহিক এ র‌্যাফল ড্রতে অংশ নেওয়া যায়। এ ড্রতে একজন বিজয়ী নিশ্চিতভাবে ১০ লাখ দিরহাম পেয়ে থাকেন আর শীর্ষ পুরস্কারের মূল্য ২০ লাখ দিরহাম।

          এ সপ্তাহে নতুন শীর্ষ পুরস্কার দুই কোটি দিরহামের কোনো দাবিদার পাওয়া যায়নি। দ্বিতীয় পুরস্কারের জন্য যে পাঁচটি নম্বর (২, ৪, ২১, ২৪, ৩৫) দেওয়া হয়েছিল, তার সঙ্গে মিল পেয়েছেন ১০ জন অংশগ্রহণকারী। পুরস্কার বাবদ পাওয়া দুই লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ ২৯ হাজার টাকা) তাঁরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত