ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৮
নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলন

যেসকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে সেগুলোকে  জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে শিক্ষক-কর্মচারীদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ প্রত্যাশী মহাজোট’।

শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা প্রায় শতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিতে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত শিক্ষকদের প্রত্যাশা, অতি দ্রুতই যেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। তাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলে কর্মসূচি থেকে জানানো হয়েছে।

অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে। অধ্যক্ষ থেকে কর্মচারী পর্যন্ত নামমাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পান ২৫ শতাংশ। অবসর ও কল্যাণ ট্রাস্টে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ কেটে রাখলেও ৬ শতাংশের বেশি সুবিধা এখনও দেওয়া হয় না এবং বৃদ্ধ বয়সে যথাসময়ে এ টাকা প্রাপ্তির নিশ্চয়তা নেই।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের আহ্বায়ক মো. মাঈন উদ্দিন, মহাজোটের অন্যতম শিক্ষক নেতাদের মধ্যে তালুকদার আব্দুল মন্নাফ, মো. আফজলুর রশিদ, অধ্যক্ষ আফজল হোসেন, বেনী মাধব দেবনাথ, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম প্রমুখ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বিএনপি ক্ষমতায় এলে আফগানিস্তান হবে বাংলাদেশ: ওবায়দুল কাদের

    নিজস্ব প্রতিবেদক
    ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৩৯
    নিজস্ব প্রতিবেদক
    বিএনপি ক্ষমতায় এলে আফগানিস্তান হবে বাংলাদেশ: ওবায়দুল কাদের

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশে এখনো ৫ মাসের আমদানি রিজার্ভ মজুদ রয়েছে। পাকিস্তানের কাছে ১ সপ্তাহ আমদানি করার টাকা নেই। তারপরেও মির্জা ফখরুল বলে পাকিস্তান আমলে ভালো ছিলাম।

    মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে নোয়াখালীর কবিরহাট বাজারে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামীলী লীগ আয়োজিত এক কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, পাকিস্তান আজ তলিয়ে গেছে, অর্থনীতিতে ডুবে গেছে। ফখরুল এখনো পাকিস্তানের জয়গান গায়। ৭১ ফখরুলের প্রচন্দ নয়। সোহরাওয়ার্দী উদ্যান ফখরুলের প্রচন্দ নয়। সে জন্য মিটিং করতে গেছে গোলাপবাগের গরুর হাটে। সোহরাওয়ার্দী উদ্যানে করবে না। কারণ সেখানে আত্মসমর্পণ করেছে। ফেয়ারা পাকিস্তান। সেখানে ৭ মার্চের ভাষণ হয়েছে। ফখরুলের ফেয়ারা দোস্ত পাকিস্তান। এরা পাকিস্তানের কথা বলে সকালে ঘুম থেকে উঠে। পাকিস্তানের জয়গান গেয়ে রাতে ঘুমায়।

    নারীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপি যদি আবারো ক্ষমতায় আসে বোরকা পরে ঘরে রাখবে। এরা যদি আবারো আসে আফগানিস্তান হবে বাংলাদেশ। ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেনা মেয়েরা। এরা ক্ষমতায় গেলে মেয়েরা সরকারি চাকরি করতে পারবেনা। আজকে পুলিশের এসপি,ডিসি, মেয়ে, আজকে সচিব নারী হাই কোর্টের প্রধান বিচারপ্রতি নারী, আর্মির মেজর নারী। কে করেছে। শেখ হাসিনা করেছে।

    নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকা মানে স্মাট থাকা, শৃঙ্খলা মেনে চলা। স্মাট বাংলাদেশ গড়তে হলে স্মাট কর্মি দরকার। স্ট্রেজে উপস্থিত নেতাদের সমালোচনা করে বলেন, কেউ বাকী নেই, সব নেতা। এত নেতা হলে কর্মির কারখানা বন্ধ হয়ে যাবে।

    সেতুমন্ত্রী বিএনপির নেতাকর্মিকে ইঙ্গিত করে বলেন, আমরা তাদের আক্রমন করতে চাইনা। কিন্ত সিরাজগঞ্জের পাইক পাড়ায় আগুন নিয়ে ১৮টি মোটরসাইকেল অস্ত্র নিয়ে আক্রমন করে। তারা কারা। তাদেরকে বলতে চাই, যে হাত অস্ত্র নিয়ে আসবে সেই হাত ভেঙ্গ দেব, যে হাত আগুন নিয়ে আসবে সেই হাত পুড়িয়ে দেব, যে হাত ভাংচুর করতে আসবে, সেই হাত গুটিয়ে দিতে হবে। আমরা আক্রমন করবনা। কিন্ত আক্রান্ত হলে আমরা কিন্ত ছাড় দেবনা। হবে ফাইনাল খেলা, হবে ডিসেম্বরে, আগামী ডিসেম্বরে।

    কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খাঁন সোহেল,সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, কবিরহাট পৌরসভা আওয়ামী লীগের সদস্য মামুনুল হক মামুন প্রমূখ।

    এ সময় সেতুমন্ত্রী তার নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার ৫১টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      রাষ্ট্রপতি হিসেবে আ. লীগের মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন চুপ্পু

      নিজস্ব প্রতিবেদক
      ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫৯
      নিজস্ব প্রতিবেদক
      রাষ্ট্রপতি হিসেবে আ. লীগের মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন চুপ্পু

      অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছেন। এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

      বিপ্লব বড়ুয়া জানান, বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির প্রধান বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য।

      এদিন সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতারা। এরপর নির্বাচন কমিশনে গিয়ে দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করেন ওবায়দুল কাদের। পরে নির্বাচন কমিশন ভবনের সামনে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফও করেন কাদের।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        রাজনৈতিক দল গঠন করতে চান হিরো আলম

        নিজস্ব প্রতিবেদক
        ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২০
        নিজস্ব প্রতিবেদক
        রাজনৈতিক দল গঠন করতে চান হিরো আলম

        সাঈদ মঈন: যেনো একের পর এক চমক দেখিয়ে চলেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। মাত্র কিছুদিন আগেও যাকে নিয়ে ছিলো ভদ্র সমাজের হাসি-ঠাট্টা, সেই হিরো আলমই এখন সবাইকে মুগ্ধ করে চলেছেন নিজ কর্মকান্ডে। এতোদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই ছিল বেশি। তবে বগুড়া উপ নির্বাচনে অংশগ্রহণের পর অনেকটাই বদলে গিয়েছে এই চিত্র। সমালোচনাকে অতিক্রম করে হিরো আলমের নিজের লক্ষ্যে পৌঁছানোর এই একাগ্রতায় মোহিত হয়েছেন অনেকেই।

        সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেকে নিয়ে চলমান আলোচনা আরও কয়েকগুণ বাড়িয়েছেন হিরো আলম। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে জার্মানিভিত্তিক গণমাধ্যম ‘ডয়চে ভেলে’র বাংলা বিভাগের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক টকশোতে অংশ নিয়েছেন হিরো আলম। সেখানে তিনি জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলে যোগদান নয়, বরং ভবিষ্যতে নিজেই নতুন দল গঠন করতে চান তিনি। এখন যেসব রাজনৈতিক দল আছে, সব একই রকমভাবে চলছে উল্লেখ করে তিনি বলছেন, দল করলে পরিবর্তন আনতে চান। দেশকে নতুন কিছু দিতে চান।

        সঞ্চালক খালেদ মুহিউদ্দীন হিরো আলমের কাছে জানতে চান, হিরো আলমের রাজনৈতিক লক্ষ্য কী? কোনো জোটে বা রাজনৈতিক দলে যোগ দেবেন কি না? সরকার পক্ষে বা বিপক্ষে যাঁরা আছেন, তাঁদের দলে যোগ দেওয়ার জন্য কেউ কোনো যোগাযোগ করেছেন কি না?

        জবাবে হিরো আলম জানান তিমি সব সময় জনসেবা করতে পছন্দ করেন। সেই উদ্দেশ্যেই তাঁর রাজনৈতিক কর্মকান্ড। ভোটের আগে বা পরে বড় কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত তাঁর সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। কোনো দলে যোগ দিবেন কি না, এখন পর্যন্ত ঠিক করেন নি তিনি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন লেখক ভট্টাচার্য

          নিজস্ব প্রতিবেদক
          ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৫৭
          নিজস্ব প্রতিবেদক
          বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন লেখক ভট্টাচার্য

          সাঈদ মঈন: বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিয়ের পীড়িতে বসতে যাচ্ছেন। গতকাল (৯ই ফেব্রুয়ারী) বিকেলে ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে আশীর্বাদের একটি ভিডিও পোস্ট করা হয়। এতে দেখা যায়, মেয়ে পক্ষ লেখক ভট্টাচার্যকে আশীর্বাদ করছে।

          কাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে তাঁর বাসায় দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে আশীর্বাদ সম্পন্ন হয়। আশীর্বাদের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘কনের নাম দীপা বিশ্বাস। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন।’

          বিয়ের দিনক্ষণ জানতে চাইলে বেনজির হোসেন নিশি বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে লেখক ভট্টাচার্যের বিয়ে সম্পন্ন হবে। এর আগে ১৭ ফেব্রুয়ারি হবে গায়ে হলুদ। আগামী ১ মার্চ তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে।’

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত