শিরোনাম
পাবিপ্রবিতে ছাত্রলীগের নতুন সভাপতি বাবুকে ফুলেল শুভেচ্ছায় বরণ
আজ বুধবার ৩০ নভেম্বর সকাল ১১ ঘটিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।
পাবিপ্রবি শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস দেখা দেয়। এ সময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে আনন্দ র্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত সভাপতিকে বরণ করে নেওয়া হয়। এ সময় নবনির্বাচিত সভাপতিসহ সদ্য প্রকাশিত কমিটির নবনির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সৌরভ,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাফাত বিন ইসলাম শোভন,সাংগঠনিক সম্পাদক মোঃহামিদুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক শেখ আলমিন অন্ত বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুসহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড হাফিজা খাতুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুসহ সবাই মাননীয় উপাচার্য অধ্যাপক ড হাফিজা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে ফরিদুল ইসলাম বাবু জানান- প্রথমেই এই অর্পিত দায়িত্বের জন্য মহান সৃষ্টিকর্তা এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাবিপ্রবি শাখা ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ ইউনিট। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী সবসময় অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে এই অঙ্গীকার ব্যাক্ত করছি। সেই সাথে আগামীতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন, গনতন্ত্র, সমৃদ্ধ ধারাকে অক্ষুন্ন রাখতে এবং আগামী নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য অতীতের ন্যায় রাজপথে দেখে কাজ করে যাবে। পাবিপ্রবি শাখা ছাত্রলীগ হবে একটি মডেল ছাত্রলীগ।
৩৮৮ সদস্যবিশিষ্ট জাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাবি প্রতিনিধিঃ দীর্ঘ ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। ৩৮৮ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণার মাধ্যমে পূর্ণতা পেল বর্তমান সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান লিটনের কমিটি৷
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে মোট ১০০ জন; সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ১১জন; যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১জন; সহ-সম্পাদক পদ পেয়েছেন মোট ৬৬ জন এবং সদস্য পদ পেয়েছেন ৫৫ জন। এছাড়া বিভিন্ন পদে সম্পাদক ও উপ-সম্পাদক পদে মোট ১৪৩ জন মনোনীত হয়েছেন।
সদ্য সহ-সভাপতি পদে মনোনীত আরিফুল ইসলাম প্রীতম বলেন, ক্যাম্পাস জীবনের রাজনীতি আজ পূর্ণতা পেল। দীর্ঘদিনের অপেক্ষার প্রতিফলন পেলাম। সামনের দিনগুলোতে আরো ভাল কিছু হবে।
এ প্রসঙ্গে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান লিটন বলেন, রাত ৯টার পর বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেইজ থেকে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। এর মাধ্যমে জাবি শাখার ছাত্রলীগের কমিটি পূর্ণতা পেল। আমাদের দু'জনের কাঁধ থেকে বড় একটা বোঝা নেমে গেল। আশা করি শাখা ছাত্রলীগ পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।
উল্লেখ্য, ২০১৭ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি পেয়েছিল জাবি ছাত্রলীগ। পাঁচ বছর দায়িত্ব পালন করার পর ২০২১ সালের অক্টোবরে জুয়েল-চঞ্চল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে এবছরের শুরুতে সোহেল-লিটন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
কুবি প্রতিনিধি: আসন্ন 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি'র নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের একাংশের (সাইদুল-মুর্শেদ) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিজ্ঞান অনুষদের হল রুমে বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি সাইদুল আল-আমিন ও সাধারণ সম্পাদক মুর্শেদ রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা প্রকাশ করেন তারা।
এতে সভাপতি পদে নির্বাচন করবেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, সহসভাপতি পদে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুসনে জাহান চৌধুরী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, সাধারণ সম্পাদক পদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ, কোষাধ্যক্ষ পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আইন বিভাগের প্রভাষক সোহরাব হুসাইন।
এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমান মাহবুব, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রহমান মানিক।
উল্লেখ্য, পহেলা ডিসেম্বর প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঐ দিনই ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। সর্বশেষ ৪ঠা ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
ইবি ছাত্রলীগে পদ পাওয়ার দাবি, ইডিট নাকি সত্যি!!
ইবি প্রতিনিধি : বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৩১ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার প্রায় চার মাস পর একই প্রেস রিলিজ এডিট করে নতুন একটি সহ-সভাপতি পদ সংযুক্ত করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের রেহেনা আক্তার ঝুমাকে সহ-সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) রাত ১টা ৪৪ মিনিটে ঝুমা নিজেই তার নাম সংযুক্ত প্রেস রিলিজটি ফেসবুকে শেয়ার করেন। ফেসবুক পোস্টে ঝুমা লিখেন, ‘আমাকে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত করায় সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইবি কমিটিকে ঘিরে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে কমিটি ঘোষণার দীর্ঘদিন পর এমন সংযুক্তিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের মনে নানা প্রশ্নের দানা বেঁধেছে। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা ও বিতর্ক। পাশাপাশি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক পদধারী ও পদবঞ্চিত নেতাকর্মী।

এ বিষয়ে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, নতুনভাবে ঐ শিক্ষার্থীর পদায়ন বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে আমার ব্যক্তিগত ভাবে কোন কথা হয়নি। আমাদের কমিটি কার্যক্রমের সাথে সম্পৃক্ত এক কেন্দ্রীয় নেতার ফেসবুক কমেন্টের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি। আমি শারীরিকভাবে অসুস্থ, আমি এখন বাসায় অবস্থান করছি।
ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত জানান, গত জুলাই এ ঘোষিত ইবি ছাত্রলীগ কমিটিতে নতুনভাবে রেহেনা আক্তার ঝুমার অন্তর্ভুক্তি বা অনুমোদনের বিষয়ে কেন্দ্র থেকে আমি কোন দিক নির্দেশনা পাইনি। আপাতত এটার কোন কার্যকারিতা নেই। বিষয়টি রীতিমতো বিব্রতকর।
এদিকে কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও ইবি শাখার তত্ত্বাবধায়ক শেখ স্বাধীন মো. শাহেদ বলেন, আমি দাপ্তরিক সূত্রে কথা বলে জেনেছি তাকে পদায়ন করা হয়েছে। এখন পর্যন্ত যতটুকু খোঁজ পেয়েছি এটা সুপার এডিট করা হয়নি। অর্থাৎ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মেনেই ঐ শিক্ষার্থীকে পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা বলেন, একই প্রেস রিলিজে চার মাস আগে ঘোষিত কমিটি কীভাবে এডিটিং হয় আমার মাথায় আসে না। বিষয়টি আমাকে অবাক করেছে। তিনি ইবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
কুবি শিক্ষক সমিতি'র নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা
হেদায়েতুল ইসলাম নাবিদঃ আসন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রবিবার (২৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ড. জি.এম. মনিরুজ্জামান, নির্বাচন কমিশনার ড. মো. ওয়ালী উল্লাহ ও মো. আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন তারা।
১৫টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন এবং সদস্য পদে ৮ জন অংশগ্রহণ করছেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য