ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২০ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানের হেলিকপ্টার

অনলাইন ডেস্ক
৩ ডিসেম্বর, ২০২৫ ১৪:২৫
অনলাইন ডেস্ক
এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানের হেলিকপ্টার
ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন করবে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। 

বার্তায় আরও বলা হয়, এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি আছেন বিএনপির চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরই মধ্যে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি নিয়োগ দিয়ে তালিকা প্রকাশ

    অনলাইন ডেস্ক
    ৩ ডিসেম্বর, ২০২৫ ১১:১১
    অনলাইন ডেস্ক
    ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি নিয়োগ দিয়ে তালিকা প্রকাশ
    ছবি: সংগৃহীত

    রাজধানী ঢাকার ২১৫টি বেসরকারি স্কুল ও কলেজে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশে এই নিয়োগের কথা জানানো হয়।

    এতে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। একেকজন তিন থেকে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছেন।

    অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক-১ শাখার ১৫ নভেম্বর এবং বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ১৬ নভেম্বরের নির্দেশনা মোতাবেক ঢাকা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল অ্যান্ড কলেজ) জেলা প্রশাসক, ঢাকা বা তার মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

    ‘সে মতে, ঢাকা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল অ্যান্ড কলেজ) সভাপতি পদে জেলা প্রশাসক, ঢাকা-এর মনোনীত প্রতিনিধি হিসেবে নির্ধারিত ছক মোতাবেক দায়িত্ব প্রদান করা হলো।”

     

     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

      অনলাইন ডেস্ক
      ১ ডিসেম্বর, ২০২৫ ২১:৪২
      অনলাইন ডেস্ক
      আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

      আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ৮টি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়।

      প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ইউএনওদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে সাতজন, খুলনা বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, সিলেট বিভাগের আটজন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলায় তিনজন নিয়োগ পেয়েছেন।

      প্রজ্ঞাপনে জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‌‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো। নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ওইদিন বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন বলেও জানানো হয়।

      বদলি করা কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

      এর আগে গত বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার

        অনলাইন ডেস্ক
        ২৯ নভেম্বর, ২০২৫ ১৬:২
        অনলাইন ডেস্ক
        খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার

        বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

        মাহদী আমিন লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তার চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জুবাইদা রহমান।’

        সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা চলছে জানিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। মায়ের চিকিৎসায় যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকি করছেন তারেক রহমান।’

        সিসিইউতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জানিয়ে মাহদী আমিন বলেন, ‘হাসপাতালে নেত্রীর শারীরিক অবস্থার খবর নিতে প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করলেও ইনফেকশনের ঝুঁকির কারণে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। দূর থেকেই মানুষ ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন।’

        এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘খালেদা জিয়ার কিছুটা শারীরিক উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে লন্ডনের সেই হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাদের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসা নিয়ে খালেদা জিয়া উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করেছিলেন। পাশাপাশি একটি সর্বাধুনিক প্রযুক্তিসজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

        তিনি আশা প্রকাশ করে বলেন, ‘দেশবাসীর দোয়া ও ভালোবাসায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে। আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করার ভূমিকা রাখবেন, ইনশাআল্লাহ।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ, পেঁয়াজ নিয়ে বিপাকে ভারত

          অনলাইন ডেস্ক
          ২৮ নভেম্বর, ২০২৫ ১৭:২৭
          অনলাইন ডেস্ক
          মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ, পেঁয়াজ নিয়ে বিপাকে ভারত

          ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম এখন তলানিতে ঠেকেছে, কিন্তু রপ্তানি প্রায় স্থবির হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তারা এই দুরবস্থা দেখে হতবাক হলেও, ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকেরা বলছেন—এর পেছনে সবচেয়ে বড় ধাক্কা এসেছে বাংলাদেশের হাত থেকে। একসময় যে বাংলাদেশ ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা ছিল, সেই দেশই এখন আত্মনির্ভরশীলতার পথে হাঁটছে এবং পাকিস্তান, চীনের মতো বিকল্প উৎস থেকে পেঁয়াজ কিনছে। ফলে ভারতের বহুদিনের পেঁয়াজ বাজার হারানোর মুখে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের খবরে এ তথ্য জানা গেছে।

          প্রতিবেদনে ভারতীয় বিশেষজ্ঞদের মতামতে বলা হয়, একসময় ভারত থেকে রপ্তানি হওয়া পেঁয়াজের প্রায় এক-তৃতীয়াংশই যেত বাংলাদেশে। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ একাই ৭ লাখ ২৪ হাজার টন পেঁয়াজ কিনেছিল ভারত থেকে—যা ভারতের মোট রপ্তানির ৪২ শতাংশ। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) মাত্র ১২ হাজার ৯০০ টন পেঁয়াজ কিনেছে ঢাকা। অর্থাৎ আমদানি কমেছে প্রায় ৯৮ শতাংশ!

          রপ্তানিকারকদের মতে, ভারত নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। ২০১৯ থেকে ২০২৫ পর্যন্ত বারবার পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ বা সীমিত করেছে নয়াদিল্লি। ২০২৩-এর আগস্ট থেকে ২০২৫-এর এপ্রিল পর্যন্ত তো নানা ধরনের নিষেধাজ্ঞা চলেছেই। এর ফলে যখনই ভারত বাজার থেকে সরে গেছে, তখনই ক্রেতারা বিকল্প খুঁজে নিয়েছে। বাংলাদেশ ২০২০ সালে এই নীতির অস্থিরতার জন্য ভারতকে কূটনৈতিক নোটও পাঠিয়েছিল। এখন তারা স্থানীয় কৃষকদের সুরক্ষা ও উৎপাদন বাড়াতে ভারতীয় পেঁয়াজ আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে।

          রপ্তানিকারকদের অভিযোগ, আরও বড় ধাক্কা—ভারতীয় পেঁয়াজের বীজ বেআইনিভাবে রপ্তানি হয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীনে পৌঁছাচ্ছে। সেই বীজ দিয়েই প্রতিবেশীরা নিজেদের পেঁয়াজ উৎপাদনে স্বাবলম্বী হচ্ছে। ফলে ভারতের ঐতিহ্যবাহী ক্রেতারা আর ভারতের দিকে তাকাচ্ছে না।

          হর্টিকালচার প্রোডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এইচপিইএ) সাবেক প্রধান অজিত শাহ বলেছেন, ‘আমরা গুণমানের জন্য প্রিমিয়াম দাম নিতে পারতাম। কিন্তু যখন আমরা বাজারে ছিলাম না, তখন ক্রেতারা বিকল্প খুঁজে নিয়েছে। এখন তারা আর গুণমান দেখে না, দামের তুলনা করে।’

          প্রতিবেদনে বলা হয়, শুধু বাংলাদেশ নয়, সৌদি আরবও প্রায় এক বছর ধরে ভারতীয় পেঁয়াজ কিনছে না। ২০২০-২১ সালে সৌদিতে ৫৭ হাজার টন পেঁয়াজ গিয়েছিল, এ বছর এখন পর্যন্ত মাত্র ২২৩ টন। সৌদি ব্যবসায়ীরা এখন ইয়েমেন, ইরান ও স্থানীয় উৎপাদন থেকে সস্তায় পেঁয়াজ পাচ্ছেন। ফিলিপাইনসও চীনের পরেই ভারতের কথা ভাবে।

          রপ্তানিকারকেরা এখন সরকারের কাছে আবদার করছেন, পেঁয়াজের বীজ রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করা হোক। এইচপিইএর সহসভাপতি বিকাশ সিং বলেছেন, ‘বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো দেশগুলো আমাদের বীজ দিয়েই স্বাবলম্বী হয়ে উঠছে। এটা ভারতীয় কৃষকদের জন্য বিরাট চ্যালেঞ্জ।’

          যে বাংলাদেশ একসময় ভারতীয় পেঁয়াজ ছাড়া চলতে পারত না, সেই বাংলাদেশই আজ ভারতীয় রপ্তানিকারকদের চোখে জল এনে দিচ্ছে। নিজের নীতির ফাঁদে পড়ে ভারত এখন নিজের সবচেয়ে বড় বাজারটিই হারাতে বসেছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত