ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২০ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

অনলাইন ডেস্ক
৭ নভেম্বর, ২০২৫ ১০:২৬
অনলাইন ডেস্ক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

আজ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা তখনকার রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল।

অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। বিএনপিসহ সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। বিএনপি সরকারের আমলে এই দিনটিতে সরকারি ছুটি ছিল। আওয়ামী লীগ সরকার সেই ছুটি বাতিল করে।

আওয়ামী শাসনামলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারেনি দলটি। এবার দিবসটি পালনে দলটি গত ৫ নভেম্বর থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শোভাযাত্রা, আলোচনাসভা, ভিডিও, স্থিরচিত্র, পোস্টার, ক্রোড়পত্র প্রকাশসহ বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ দিবসটি পালনে সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১০টায় দলের সব পর্যায়ের নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর-উত্তম) মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে: তারেক রহমান

    অনলাইন ডেস্ক
    ৭ নভেম্বর, ২০২৫ ৯:৫৯
    অনলাইন ডেস্ক
    গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে: তারেক রহমান

    গণতন্ত্রের চর্চার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। 

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আবারও চক্রান্তের গোপন পথে আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় ১৬ বছর গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্রক্ষমতাকে হাতের মুঠোর মধ্যে ধরে রাখে। এদের নতজানু নীতির কারণেই দেশের সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল। আওয়ামী ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতা-কর্মীদেরকে বীভত্স নির্মমতায় দমন করেছে। আয়নাঘর, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ দুর্নীতি ও অপশাসনের এক ভয়াল রাজত্ব কায়েম করেছিল।

    তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে বহু বছর মুক্তি দেওয়া হয়নি। ৫ই আগস্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে দেশীয় কৃষ্টি, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির ওপর আগ্রাসন চালাতে সুযোগ দিয়েছিল। তাই আমি মনে করি, ৭ই নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে। আর সেজন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

    তারেক রহমান বলেন, মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আমি দেশবাসীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি। বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল

      অনলাইন ডেস্ক
      ৬ নভেম্বর, ২০২৫ ১৯:৫৪
      অনলাইন ডেস্ক
      বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল

      বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের দিনই গণভোট হতে হবে।

      বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোরের টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য, যশোরের উন্নয়নের কারিগর প্রয়াত তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

      ফখরুল বলেন, বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল। বিএনপি আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে সংগ্রাম করা বেগম খালেদা জিয়ার দল। সুতরাং বিএনপিকে ভয় দেখাবেন না। বিএনপি কোন ভেসে আসা দল না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা-কর্মী গুম খুন হত্যাকান্ডের স্বীকার হয়েছেন। বিএনপি ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমরা যদি রাজপথে নামি তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।

      অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য বিএনপির মহাসচিব বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশকে সকল সংকট থেকে মুক্তির ব্যবস্থা করুন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সরকারি ছুটি বাড়ল, ২০২৬ সালে কত দিন?

        অনলাইন ডেস্ক
        ৬ নভেম্বর, ২০২৫ ১৮:৮
        অনলাইন ডেস্ক
        সরকারি ছুটি বাড়ল, ২০২৬ সালে কত দিন?

        ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে এবার ছুটি কমেছে। মোট ছুটি ২৮টি। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার হওয়ায় মূল ছুটি হবে ১৯ দিন।

        বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

        প্রেসসচিব জানান, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে। বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি ছিল।

        গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়েছিল।

        সেই তালিকা অনুযায়ী, ২০২৫ সালে ছুটি ছিল মোট ২৬ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি ছিল।

        এর মধ্যে ছুটির সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) পড়েছে ৯ দিন। সুতরাং মূল ছুটি হবে ১৯ দিন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

          অনলাইন ডেস্ক
          ৪ নভেম্বর, ২০২৫ ১৯:১৫
          অনলাইন ডেস্ক
          রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

          রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

          সভায় মাদক প্রতিরোধ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সীমান্ত পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ গ্রহণসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

          নির্বাচনে পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দিলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি’’ গঠন করা হয়েছে৷ নির্বাচনে দায়িত্ব পালনে কারও কোনোরকম অবহেলা থাকলে সাথে সাথে তাকে আইনের আওতায় আনা হবে৷আগে এক্ষেত্রে জিডি করে রাখা হতো। এবার কিন্তু সাথে সাথে আইনের আওতায় আনা হবে৷’

          সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়া প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ বক্তব্যগুলোর বেশিরভাগ সময় সত্যতা থাকে না, কিন্তু সাংবাদিকদের প্রতিবেদন সাধারণত সত্য হয়ে থাকে।’ তিনি এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রতিহত করতে সাংবাদিকদের সঠিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অনুরোধ জানান।

          ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত