ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

চলতি মাসে দেশের তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৫ ১৫:৫৭
নিজস্ব প্রতিবেদক
চলতি মাসে দেশের তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার শঙ্কা

ডেস্ক রিপোর্ট: চলতি মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি (৬-৮° সে.) থেকে তীব্র (৪-৬° সে.) এবং দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু (১০-৮° সে.) থেকে মাঝারি (৬-৮° সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এ মাসে দক্ষিণ বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, অন্যদিকে চলতি জানুয়ারিতে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, জানুয়ারিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণপশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এর মধ্যে ঘন কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তবে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

    নিজস্ব প্রতিবেদক
    ২ জানুয়ারি, ২০২৫ ১৫:৪১
    নিজস্ব প্রতিবেদক
    সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

    ডেস্ক রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।

    দুদক জানায়, মুন্নি সাহা ও তার স্বামী এম এস প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেন তাপসের বিরুদ্ধে নিজের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেন, বর্তমান স্তিতি ১৪ কোটি টাকা ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর জনতার তোপের মুখে পড়েন সিনিয়র সাংবাদিক মুন্নী সাহা। পরে তাকে ওইদিন দিবাগত রাত আড়াইটার দিকে একটি মাইক্রোবাসে করে তাকে বাসায় পৌঁছে দেয় ডিবি।

    বর্তমানে মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। ৫ আগস্টের পর হত্যাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

      নিজস্ব প্রতিবেদক
      ২ জানুয়ারি, ২০২৫ ১৪:৪৫
      নিজস্ব প্রতিবেদক
      ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

      ডেস্ক রিপোর্ট: ৪৩টি পণ্যের ওপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

      বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

      অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে।

      নিত্যপণ্যের দামের ওপরে প্রভাব পড়বে না উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট হবে না। তিন তারকা মানের ওপরের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। সাধারণ মানের হোটেল রেস্তোরাঁর ওপরে বাড়ানো হয়নি।

      চলতি নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হবে। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ক্যাম্পাসে মাছ ধরা নিষেধ করেছে মাভাবিপ্রবি কর্তৃপক্ষ

        নিজস্ব প্রতিবেদক
        ২ জানুয়ারি, ২০২৫ ১৪:৩৬
        নিজস্ব প্রতিবেদক
        ক্যাম্পাসে মাছ ধরা নিষেধ করেছে মাভাবিপ্রবি কর্তৃপক্ষ

        মো.জাহিদ হোসেন, মাভাবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুকুরগুলোতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

        আজ (বৃহস্প্রতিবার) ২ জানুয়ারী ২০২৪ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলোতে বিনা অনুমতিতে মাছ ধরা নিষেধ এইরকম ব্যানার টানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেশ কয়েকদিন যাবৎ লক্ষ করা যাচ্ছিল ক্যাম্পাসের রাণী পুকুর সহ অন্যান্য পুকুরে মাছ ধরছেন শিক্ষার্থী, কর্মচারীসহ বহিরাগতরা। গত শনিবার রাতে ২ জন বহিরাগতকে মাছ ধরা অবস্থায় পাওয়া গেলে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়।

        এইরকম পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন জানান, "বিশ্ববিদ্যালয়ের পুকুরসূমহ স্টেট শাখা দেখভাল করেন। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামগ্রিক সিদ্ধান্ত। এছাড়া তিনি মনে করেন, পুকুরগুলোতে সার্বক্ষণিক ও ক্লাস চলাকালীন সময়ে মাছ ধরার পাশাপাশি বহিরাগতদের মাছ ধরার কারণে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছিল তাছাড়া এভাবে বিনা অনুমতিতে যে কেউ মাছ ধরলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বজায় থাকে না ভেবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।"

        স্টেট অফিসের পরিচালক ড. মো. আশারাফ আলী বলেন, "এভাবে যে কেউ ইচ্ছামত মাছ ধরলে বিশ্ববিদ্যালয়ের সম্পদের সুষম বণ্টন হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা পরিকল্পনা নিয়েই মাছগুলো ছেড়েছিল। মাছগুলো বড় হলে সেগুলো বাজারের থেকে কম দামে বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডাররা যেন কিনতে পারে। এতে করে সকলের মাঝে সম্পৃীতি বজায় থাকবে।"

        এই নিষেধাজ্ঞার বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী রোহান আহমেদ বলেন, "বিশ্ববিদ্যালয়ের মেইন স্টেকহোল্ডার যেহেতু প্রশাসন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী। শিক্ষার্থীদের কাজ পড়াশোনা আর গবেষণা করা। তাই এই নিষেধাজ্ঞার ব্যাপারে পূর্ণ সমর্থন রয়েছে।"

        অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী সজিব হাসান বলেন, "এটি প্রশাসনের একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। শিক্ষার্থীরা মজার ছলেই মাছ ধরতে যায়, যেখানে হাতে গোনা কয়েকজনই মাছ ধরে, বাকিরা খালি হাতেই ফিরে আসে। মাছ ধরা নিয়ে তাদের মধ্যে কখনো কোনো বাকবিতণ্ডা হতে দেখা যায়নি। বরং, একজন মাছ ধরলে সবাই মিলে রান্না করে খায়, যা তাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক। প্রশাসনের এমন সিদ্ধান্ত নেওয়া একদমই যুক্তিসঙ্গত নয়।"

        পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন, "বিশ্ববিদ্যালয়ের পুকুরের মাছ শিক্ষার্থীরা মাঝে মাঝে ধরে খেতেই পারে। কিন্তু একজন মানুষই যদি প্রতিদিন মাছ ধরতে থাকে তাহলে বিষয়টা ভালো দেখায় না। ব্যাক্তিমালিকানা হলে সেটি ভিন্ন বিষয়। শিক্ষার্থীদের অবশ্যই মাথায় রাখা উচিত যে, এটাকে আমাদের প্রফেশনের জায়গায় না নিয়ে পরিহার করা উচিত।"

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ

          নিজস্ব প্রতিবেদক
          ২ জানুয়ারি, ২০২৫ ১৪:১৯
          নিজস্ব প্রতিবেদক
          বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ

          ডেস্ক রিপোর্ট: মিরপুর সুইমিং কমপ্লেক্সে কাউন্টারে বিপিএলের টিকিট না পেয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে টিকিট প্রত্যাশীরা।

          আজ দুপুর সাড়ে ১২টার দিকে আগুন দেয় বিক্ষুব্ধ সমর্থকরা।

          বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে গ্লোবাল লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আর বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মুখোমুখি হবে। এজন্য টিকিট প্রত্যাশীদের চাপ ছিল অনেক বেশি।

          তবে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এনেছেন সংশ্লিষ্টরা।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত