ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

এশিয়ার সেরা স্ট্রিট ফুডের তালিকায় বাংলাদেশের ফুচকা

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২২ ১০:৭
নিজস্ব প্রতিবেদক
এশিয়ার সেরা স্ট্রিট ফুডের তালিকায় বাংলাদেশের ফুচকা

ফুচকার নাম শুনে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড এটি। সম্প্রতি সিএনএন ট্র্যাভেলে প্রকাশিত এক প্রতিবেদনে এশিয়ার ৫০টি সেরা স্ট্রিট ফুডের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ফুচকা।

সিএনএন ট্র্যাভেলে প্রকাশিত জনপ্রিয় কোয়েস্ট’স ওয়ার্ল্ড অব ওয়ান্ডার সিরিজে এশিয়ার ৫০টি সেরা ‘পথ খাবারের’ তালিকা তৈরি করা হয়েছে। আর সেখানেই স্থান পেয়েছে বাংলাদেশের এই জনপ্রিয় খাবারটি। খাবারটি আমাদের দেশে ‘ফুচকা’ নামে পরিচিতি পেলেও পার্শ্ববর্তী দেশ ভারতে এটি গোলগাপ্পা আর পানিপুরি নামে বেশ জনপ্রিয়।

সিএনএন ট্র্যাভেলের আর্টিকেলে বলা হয়েছে, টক-ঝাল-মিষ্টি স্বাদের এই ফুচকা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড। মচমচে ফাঁপা গোলকে ডাবলি মটর আর আলুর মিশ্রণে তৈরি পুরে আরও মেশানো থাকে পেঁয়াজ, মরিচ, শসা, আর চটপটির বিশেষ মসলা।

তবে ফুচকার সঙ্গে দেয়া তেঁতুলের চাটনিই সবচেয়ে আলাদা। সিএনএন ট্র্যাভেলের সেরা ৫০ স্ট্রিট ফুডের তালিকায় আরও স্থান পেয়েছে ভারতের জিলাপি, বড়া পাও, পাকিস্তানের ফালুদা, নেপালের মোমোসহ এশিয়ার অন্যান্য জনপ্রিয় খাবার।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ভয় পেলে শরীরের লোম দাঁড়ায় কেন?

    নিজস্ব প্রতিবেদক
    ৯ সেপ্টেম্বর, ২০২২ ৯:১০
    নিজস্ব প্রতিবেদক
    ভয় পেলে শরীরের লোম দাঁড়ায় কেন?

    ভুতের সিনেমা দেখার সময় শরীরটা কেমন শিউরে ওঠে খেয়াল করেছো? ভয় লাগলে শরীরের লোম সব খাড়া হয়ে যায়। শুধু ভয় না, স্নান করার সময়, শীত লাগলে, কান্না করলেও আমাদের শরীরের লোম খাড়া হয়ে যায়।

    মানে প্রচণ্ড আবেগের পরিস্থিতিতে লোমকূপ ফুলে উঠে এবং লোম খাড়া হয়। কিন্তু এটি কেন হয় জানো?

    ত্বকের ক্ষুদ্র মাংসপেশির সংকোচন প্রতিটি চুলকে সংযুক্ত করে। প্রতিটি সংকুচিত মাংসপেশি ত্বকের উপরিভাগে একটি অগভীর নিম্নচাপ সৃষ্টি করে; যার ফলে ওই অঞ্চল উদ্দীপ্ত হয়। মাংসপেশির এই সংকোচনের ফলেই ঠাণ্ডা লাগলে লোম খাড়া হয়ে যায়। পুরু লোমওয়ালা প্রাণীদের ক্ষেত্রে খাড়া হয়ে যাওয়া লোম বাতাস নিরোধক হিসেবে কাজ করে। খাড়া পুরু লোম তাদের শরীরের তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণে বজায় রাখতে সাহায্য করে। কিন্তু মানুষের ক্ষেত্রে এটি হয় না। কারণ আমাদের লোম এতোটা পুরু নয়। এবার আসল কথায় ফেরা যাক, বিভিন্ন আবেগের অবস্থার কথা বলছিলাম; বিভিন্ন আবেগ বা অভিজ্ঞতার পুনরাবৃত্তির সম্মুখীন হলে অবচেতভাবে স্ট্রেস হরিমোন নিঃসৃত হয় যার নাম বৃক্করস। এটি কেবলমাত্র ত্বকের পেশিকেই সংকুচিত করে না অন্যান্য শরীবৃত্তীয় প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে।

    ঠাণ্ডা লাগলে, ভয় পেলে বা শক্তিশালী আবেগের অবস্থার মুখোমুখি হলে বৃক্করস নিঃসৃত হয়। বৃক্করসের প্রতিক্রিয়া হচ্ছে- লোম খাড়া হয়ে যাওয়া, চোখের জল, ঘাম, উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়া ইত্যাদি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      চেহারার আকর্ষণ কমায় ধ‍ূমপান!

      নিজস্ব প্রতিবেদক
      ২৫ মার্চ, ২০২২ ৮:৫৪
      নিজস্ব প্রতিবেদক
      চেহারার আকর্ষণ কমায় ধ‍ূমপান!

      ধ‍ূমপায়ী পুরুষরা নিজেকে স্টাইলিশ ভাবতে পারেন কিন্তু নতুন একটি গবেষণা বলছে তাদের প্রতি মানুষ কম আকর্ষিত হয় এবং ধূমপানের ফলে তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

      ইউনিভার্সিটি অব ব্রিস্টলের বিশ্লেষকরা একটি গবেষণায় ৫শ’ জনেরও বেশি অংশগ্রহণকারীদের একসঙ্গে ২৩ জোড়া জমজ মুখ প্রদর্শন করেন।

      গবেষণার ফলাফলে দেখা যায় পুরুষ ও নারী উভয় অংশগ্রহণকারীরাই ৭০ শতাংশ সময় ধ‍ূমপায়ী ও অধ‍ূমপায়ীদের মুখ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এবং তারা অধ‍ূমপায়ীদের প্রতি বেশি আকর্ষণবোধ করেন।

      ধূমপান ত্বকে যেভাবে প্রভাব ফেলে-

      * ধূমপান খুব দ্রুত আপনার চেহারায় বয়সের ছাপ ফেলে।

      * নিকোটিন ত্বকের বাইরের স্তরের রক্তনালী সংকুচিত করে দেয়।

      * ধূমপানে সৃষ্ট ধোঁয়ায় থাকা রাসায়নিক চামড়ার স্থিতিস্থাপকতা ক্ষতিগ্রস্ত করে।

      * ধূমপানের কারণে মুখে বলিরেখা দেখা হয়।

      ধারণা করা হচ্ছে, ধূমপানের কারণে মানুষকে কম আকর্ষণীয় মনে হওয়ায় ধূমপায়ীরা বিশেষ করে তরুণরা এ অভ্যাসটি থেকে বের হয়ে আসবে।

      অধ্যাপক পেন্টন ভোক বলেন, চেহারা মানুষের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে এ ধরনের ফলাফলগুলো ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

      গবেষণার ফলাফল রয়েল সোসাইটি ওপেন সায়েন্স পত্রিকায় প্রকাশিত।

      প্রাসঙ্গিক
        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত