ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

অনলাইন ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৬ ১১:৪০
অনলাইন ডেস্ক
শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

বিগত আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম, নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক-বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ শুরু আজ।

সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য পেশ করা হবে।

অন্য সদস্যরা বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি। তবে এই মামলায় তিনজন গ্রেপ্তার রয়েছেন। 

পলাতক ১০ আসামির পাঁচজনই ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিভিন্ন মেয়াদে। এর মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

বাকিরা হলেন- শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মাদুরোকে আজ নিউইয়র্ক আদালতে তোলা হবে

    আন্তর্জাতিক ডেস্ক
    ৫ জানুয়ারি, ২০২৬ ১৮:১৯
    আন্তর্জাতিক ডেস্ক
    মাদুরোকে আজ নিউইয়র্ক আদালতে তোলা হবে

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের বন্দিশিবিরে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

    মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে।

    স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী ফ্লোরেসকে বন্দি করার পর তাদের অবস্থান এখন নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার।

    প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতে মাদুরো ও তার স্ত্রীকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে।

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো।

    মাদুরোকে বন্দি করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হচ্ছে।

    রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

    এদিকে, ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। রদ্রিগেজকেও কড়া হুশিঁয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।

    প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায়, ডেলসি রদ্রিগেজকে এ সতর্কবার্তা দেন ট্রাম্প।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বিএনপি প্রার্থী জালালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

      নিজস্ব প্রতিবেদক
      ২২ ডিসেম্বর, ২০২৫ ২০:২৬
      নিজস্ব প্রতিবেদক
      বিএনপি প্রার্থী জালালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

      দুর্নীতির অভিযোগে চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিন, তার স্ত্রী শাহানাজ শারমিন, ছেলে সাঈদ মোহাম্মদ রিজভী, সাঈদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসিনীমা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

      সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দিয়েছেন।

      ‎‎ড. জালালের মামলায় দুদকের সহকারি পরিচালক এস এম মামুনুর রশীদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

      আবেদনে বলা হয়, জালাল উদ্দিনের বিরুদ্ধে বিধি বর্হিভূত অর্থ উপার্জন করে তা নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাবে আনয়নপূর্বক বৈধতা প্রদানের চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, জালাল উদ্দিন সপরিবারে যেকোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নেবেন। তাই, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

        অনলাইন ডেস্ক
        ১৪ ডিসেম্বর, ২০২৫ ১১:২৮
        অনলাইন ডেস্ক
        হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

        ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়।

        রোববার (১৪ ডিসেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

        তিনি বলেন, ‘আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে র‍্যাব-২ আমাদের কাছে হস্তান্তর করেছে।এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

        মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, র‍্যাব শুধু আব্দুল হান্নানকে দিয়েছে, তবে মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি।

        এর আগে সকালে র‌্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। এর মালিক গ্রেপ্তার হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জে।

        হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় র‌্যাব।

        প্রসঙ্গত, শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। 

        পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ

          অনলাইন ডেস্ক
          ৯ ডিসেম্বর, ২০২৫ ২০:৩৪
          অনলাইন ডেস্ক
          সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ

          সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুইটি গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দিয়েছেন।

          ‎আসাদুজ্জামান খান কামালের জব্দের আদেশ হওয়া জমির অবস্থান ঢাকার আশুলিয়া, দোহার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ। জমির মূল্য ৩ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৭০০ টাকা। আর একটি গাড়ির মূল্য ৭৩ লাখ টাকা। আরেকটি গাড়ির মূল্য ৮৮ লাখ ২২ হাজার ৫২৮ টাকা। গাড়ি দুটি ধানমন্ডি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

          ‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আফরোজা হক খান জমি ও গাড়ি জব্দ চেয়ে আবেদন করেন।

          আবেদনে বলা হয়, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করে দখলে রাখা এবং আটটি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেন করার দায়ে দুদক মামলা করেছে। তদন্তকালে জানা গেছে, আসাদুজ্জামান খান কামাল অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন।

          মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদসমূহ জব্দ করা প্রয়োজন। সম্পদসমূহ জব্দ করা না গেলে তা বিক্রি বা হস্তান্তর হয়ে যেতে পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত