শিরোনাম
দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে পরীক্ষা: শেষ মূহুর্তের প্রস্তুতি
দুর্নীতি দমন কমিশন (দুদক) মাঠ পর্যায়ের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩১শে অক্টোবর ২০২৫ থেকে।
যারা আবেদন করেছেন, এখনই সময় চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার!
◼️পদবী: কনস্টেবল
🔷 পরীক্ষার তারিখ: ৩১ অক্টোবর ২০২৫
🔷 সময়: ১০:০০-১০:৩০ (৩০মিনিট)
🔷 পরীক্ষার ধরণ: #MCQ
◼️ মানবন্টন-৩৫
1️⃣ বাংলা-১০
2️⃣ ইংরেজি-১০
3️⃣ গণিত-৬
4️⃣ সাধারণ জ্ঞান-৯
📕 বাংলা টপিক
◼️ ব্যাকরণের আলোচ্য বিষয়
◼️ বর্ণ ও ধ্বনি
◼️ সন্ধি, বিপরীত
◼️ উপসর্গ, অনুসর্গ
◼️ সমাস, কারক-বিভক্তি
◼️ এক কথায় প্রকাশ
◼️ শব্দ, বাক্য,বানান শুদ্ধিকরণ
◼️ বচন, লিঙ্গান্তর, পদ প্রকরণ
📕ইংরেজি টপিক
◼️ Use Of Verb
◼️ Parts Of Speech
◼️ Preposition, Article
◼️ Number, Gender
◼️ Synonym, Antonym,
◼️ Subject-Verb Agreement
◼️ Spelling
📕 গণিতের টপিক
◼️ বর্গ, বর্গমূল
◼️ লাভ-ক্ষতি
◼️ ঐকিক নিয়ম
◼️ গড়, অনুপাত
◼️ ভগ্নাংশ, শতকরা
◼️ বীজগণিতের অংক
◼️ জ্যামিতির ধারণা
📕 সাধারণ জ্ঞানের টপিক
◼️ মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলন
◼️ ড. মুহাম্মদ, ত্রি-জিরো তত্ত্ব
◼️ সদরদপ্তদ, নোবেল পুরস্কার
◼️ স্থাপনা ও ভাস্কর্য, দিবস
◼️ রেখা, প্রনালী
◼️ বিভিন্ন সম্মেলন
◼️ খেলাধুলা
◼️ নদী/সমুদ্র বন্দর
◼️ প্রাকৃৃতিক সম্পদ
🎯 কনস্টেবল পদের বিগত সালের প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নের আলোকে নিজেকে ঝালিয়ে নিন।
🎯 প্রতিটি প্রশ্নের মান থাকবে ২ করে।
🎯 পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩৫×২=৭০ মার্কের।
🎯 সময় পাবেন ৩০ মিনিট এবং ৩০ মিনিটে ৩৫ প্রশ্নের উত্তর ভরাট করতে হবে।
চাকরি দিচ্ছে এসিআই, নেই বয়সসীমা
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কনজিউমার ব্র্যান্ড বিভাগে জোনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্যপ্রতিষ্ঠানটির এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৬ নভেম্বর পর্যন্ত। নির্বাচিতরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)
পদের নাম: জোনাল সেলস ম্যানেজার
বিভাগ: কনজিউমার ব্র্যান্ড
পদসংখ্যা: ০৪টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: মাসিক বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য বিক্রয় কৌশল পরিকল্পনা এবং বাস্তবায়নে দক্ষতা।
অভিজ্ঞতা: ৬ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিককরুন।
অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরির সুযোগ
আইএফআইসি ব্যাংক পিএলসি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে কোনো অভিজ্ঞতা লাগবে না বলে জানিয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি। শুক্রবার (১৭ অক্টোবর) থেকেই এর আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক পিএলসি
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: ৬৯,৪০০ টাকা
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
৮ম শ্রেণি পাসেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরির সুযোগ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে, বাহিনীর শূন্য পদে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ অক্টোবর থেকে এবং আগ্রহীরা আগামী ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পদসংখ্যা: ১টি
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৬৭টি
যোগ্যতা:
- কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণি, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
- গ্রেড-১৬-এর ক্ষেত্রে হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড-১৫-এর ক্ষেত্রে ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- অভিজ্ঞতাসম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন।
আবেদন ফি: ১০০ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে।
বয়সসীমা: ১৩ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদে রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনে বর্ণিত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।
তবে, চিঠিতে বেশকিছু শর্ত দেওয়া হয়। শর্তগুলো হলো— অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে যাচাইকৃত বেতনস্কেল অনুসরণ করতে হবে; প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে; এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) ৪ হাজার পদ সৃজনের প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে প্রেরণের পূর্বে ৪ হাজার কনস্টেবল পদ বিলুপ্তিকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে, পদসমূহ সৃজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন গ্রহণ করতে হবে।
সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো মোট ৪ হাজার এএসআই পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ এবং বাকি ২ হাজার পদে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য