ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

চাকরি দিচ্ছে এসিআই, নেই বয়সসীমা

অনলাইন ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৫ ১২:৩৭
অনলাইন ডেস্ক
চাকরি দিচ্ছে এসিআই, নেই বয়সসীমা

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কনজিউমার ব্র্যান্ড বিভাগে জোনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্যপ্রতিষ্ঠানটির এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৬ নভেম্বর পর্যন্ত। নির্বাচিতরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

পদের নাম: জোনাল সেলস ম্যানেজার

বিভাগ: কনজিউমার ব্র্যান্ড

পদসংখ্যা: ০৪টি

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: মাসিক বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য বিক্রয় কৌশল পরিকল্পনা এবং বাস্তবায়নে দক্ষতা। 

অভিজ্ঞতা: ৬ থেকে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিককরুন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরির সুযোগ

    অনলাইন ডেস্ক
    ১৮ অক্টোবর, ২০২৫ ১১:২৭
    অনলাইন ডেস্ক
    অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরির সুযোগ

    আইএফআইসি ব্যাংক পিএলসি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে কোনো অভিজ্ঞতা লাগবে না বলে জানিয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি। শুক্রবার (১৭ অক্টোবর) থেকেই এর আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

    আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

    প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক পিএলসি

    পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি

    পদসংখ্যা: নির্ধারিত নয় 

    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

    অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

    অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

    চাকরির ধরন: ফুলটাইম

    কর্মক্ষেত্র: অফিসে 

    প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

    বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

    কর্মস্থল: যেকোনো স্থানে 

    বেতন: ৬৯,৪০০ টাকা

    অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

    আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ৮ম শ্রেণি পাসেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরির সুযোগ

      অনলাইন ডেস্ক
      ১৫ অক্টোবর, ২০২৫ ১২:১৭
      অনলাইন ডেস্ক
      ৮ম শ্রেণি পাসেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরির সুযোগ

      বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে, বাহিনীর শূন্য পদে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ অক্টোবর থেকে এবং আগ্রহীরা আগামী ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

      প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

      পদসংখ্যা: ১টি

      পদের নাম: গাড়িচালক

      পদসংখ্যা: ৬৭টি

      যোগ্যতা:

      - কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণি, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

      - ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

      - গ্রেড-১৬-এর ক্ষেত্রে হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড-১৫-এর ক্ষেত্রে ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

      - অভিজ্ঞতাসম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন।

      আবেদন ফি: ১০০ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে।

      বয়সসীমা: ১৩ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

      আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

        অনলাইন ডেস্ক
        ৬ অক্টোবর, ২০২৫ ১৭:১৭
        অনলাইন ডেস্ক
        পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

        জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

        সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।

        চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদে রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনে বর্ণিত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

        তবে, চিঠিতে বেশকিছু শর্ত দেওয়া হয়। শর্তগুলো হলো— অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে যাচাইকৃত বেতনস্কেল অনুসরণ করতে হবে; প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে; এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) ৪ হাজার পদ সৃজনের প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে প্রেরণের পূর্বে ৪ হাজার কনস্টেবল পদ বিলুপ্তিকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে, পদসমূহ সৃজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন গ্রহণ করতে হবে।

        সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো মোট ৪ হাজার এএসআই পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ এবং বাকি ২ হাজার পদে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বেসরকারিতে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ দেবে এনটিআরসিএ: শিক্ষা উপদেষ্টা

          অনলাইন ডেস্ক
          ৫ অক্টোবর, ২০২৫ ১৫:৫৯
          অনলাইন ডেস্ক
          বেসরকারিতে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ দেবে এনটিআরসিএ: শিক্ষা উপদেষ্টা

          বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠিত’ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মত তাঁর।

          আজ রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

          বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এবারের দিবসের প্রতিপাদ্য— ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।

          শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমাদের লক্ষ্য একটিই—মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা নিশ্চিত করা। আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে দক্ষ, উদ্ভাবনী ও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী, নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।’

          উপদেষ্টা বলেন, ‘নৈতিকতার চর্চার পাশাপাশি আমরা পরিবেশ সচেতনতা ও পরমত সহিষ্ণুতা গড়ে তুলতে কাজ করছি। কারণ, শিক্ষিত মানুষ মানে শুধু বইপড়া মানুষ নয়; শিক্ষিত মানে সহনশীল, দায়িত্বশীল ও মানবিক মানুষ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে আমরা লাইফ স্কিল, ভাষা শিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ জোর দিচ্ছি। শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য প্রস্তুত করাই আমাদের উদ্দেশ্য।’

          শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘বিগত সময়ের বিভিন্ন আন্দোলন ও দাবি-দাওয়ার প্রেক্ষিতে আমরা বাস্তবসম্মত ও ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছি। নির্ভুল ও মানসম্মত পাঠ্যপুস্তক প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে, এনসিটিবির বিধিমালা প্রণয়নের কাজ চলমান, ইউজিসির কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উন্মুক্ত দরখাস্তের মাধ্যমে স্বচ্ছ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।’

          তিনি আরও বলেন, ‘বিভিন্ন কমিশনের সুপারিশ, শ্বেতপত্র ও টাস্কফোর্সের রিপোর্ট পর্যালোচনা করে কার্যকর বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রান্তিক পর্যায়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। এসএসসিতে প্রকৃত মেধার মূল্যায়ন নিশ্চিত করতে আমরা অতিরঞ্জিত ফল প্রকাশ না করার নীতি গ্রহণ করেছি এবং বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধা যাচাইয়ের ব্যবস্থা করেছি।’

          শিক্ষা উপদেষ্টা বলেন, ‘কারিগরি শিক্ষার নতুন রূপরেখা প্রণয়ন করা হয়েছে এবং শিগগিরই কনসালটেশন কমিটির মাধ্যমে সেকেন্ডারি লেভেলের রূপরেখা প্রণয়ন চূড়ান্ত করা হবে। নতুন প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান কল্যাণ ট্রাস্ট ও বোর্ডগুলোকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যানবেইস প্ল্যাটফর্মের মাধ্যমে উচ্চতর গবেষণার পথ উন্মুক্ত করা হয়েছে। এনটিআরসিএর মাধ্যমে প্রধান শিক্ষক ও প্রিন্সিপাল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।’

          বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা হারানোর পর এবার প্রধান ও অধ্যক্ষ পদেও নিয়োগের ক্ষমতাও হারাচ্ছে পরিচালনা পর্ষদ বা ‘গভর্নিং বডি’ ও ‘ম্যানেজিং কমিটি’, যা বিশ্ব শিক্ষক দিবসে স্পষ্ট করলেন শিক্ষা উপদেষ্টা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত