ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

নৌবাহিনীতে নিয়োগ সার্কুলার, এসএসসি পাসেই করা যাবে আবেদন

নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৪ ১৫:১৭
নিজস্ব প্রতিবেদক
নৌবাহিনীতে নিয়োগ সার্কুলার, এসএসসি পাসেই করা যাবে আবেদন

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটির কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নিউ মুরিং, চট্টগ্রামের অধীনে বেসামরিক কর্মচারী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ০৫টি পদে ৩৯ জনকে নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ আগামী ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদের সংখ্যা: ০৫টি

লোকবল নিয়োগ: ৩৯ জন

১) পদের নাম: হাইলি স্কিল্ড (গ্রেড-২)

পদসংখ্যা: ১ টি (অটো ইলেকট্রিক মেকানিক)

বেতন: ৯, ৩০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দুই বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা।

২) পদের নাম: স্কিল্ড গ্রেড

পদসংখ্যা: ৭ টি (ডিজেল ফিটার-১, গ্যাস কাটার-১, ইলেকট্রনিক্স-৪ ও ইলেকট্রনিক্স/রেডিও মেকানিক-১)

বেতন: ৯,০০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স উত্তীর্ণ। অথবা এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা।

৩) পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড-১)

পদসংখ্যা: ৯টি (ওয়েল্ডার-১, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার-১, মেশিনিস্ট/টার্নার-১, ফ্রিজ মেকানিক-১, অটোমোবাইল-১, মেকানিক্যাল ফিটার-১, ইলেকট্রনিক্স/রেডিও মেকানিক-১, ডিজেল ফিটার-১ ও প্লেটার-১)

বেতন: ৮, ৮০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।

৪) পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড-২)

পদসংখ্যা: ৯ টি (কার্পেন্টার-১, ওয়েল্ডার-১, পেইন্টার-১, ইলেকট্রিশিয়ান-৩, ডিজেল ফিটার-২ ও মেশিনিস্ট-১)

বেতন: ৮,৫০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেটধারী। অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস।

৫) পদের নাম: অদক্ষ শ্রমিক

পদসংখ্যা: ১৩ টি

বেতন: ৮, ২৫০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস (যেকোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এনআরবি ব্যাংকে অফিসার পদে নিয়োগ, কর্মস্থল ঢাকা

    নিজস্ব প্রতিবেদক
    ১২ আগস্ট, ২০২৪ ১৯:৪৬
    নিজস্ব প্রতিবেদক
    এনআরবি ব্যাংকে অফিসার পদে নিয়োগ, কর্মস্থল ঢাকা

    এনআরবি ব্যাংক লিমিটেডে ‘অফিসার-পিও’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম: এনআরবি ব্যাংক লিমিটেড

    বিভাগের নাম: শেয়ার ডিপার্টমেন্ট, কম্পানি সেক্রেটারিয়েট ডিভিশন

    পদের নাম: অফিসার-পিও

    পদসংখ্যা: নির্ধারিত নয়

    শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/স্নাতকোত্তর/স্নাতক

    অভিজ্ঞতা: ০৪ বছর

    বেতন: আলোচনা সাপেক্ষে

    চাকরির ধরন: ফুল টাইম

    প্রার্থীর ধরন: নারী-পুরুষ

    বয়স: ৩৫ বছর

    কর্মস্থল: ঢাকা

    আবেদনের নিয়ম: আগ্রহীরা NRB Bank Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

    আবেদনের শেষ সময়: ২৪ আগস্ট ২০২৪

    সূত্র: বিডিজবস ডটকম

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      এটিইও নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের সুযোগ পাচ্ছেন সব শিক্ষক

      নিজস্ব প্রতিবেদক
      ২৮ জুন, ২০২৪ ২১:০
      নিজস্ব প্রতিবেদক
      এটিইও নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের সুযোগ পাচ্ছেন সব শিক্ষক

      প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ২৫ জুলাই পর্যন্ত।

      বৃহস্পতিবার (২৭ জুন) পিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

      সংশোধিত এই নিয়োগ বিজ্ঞপ্তির ফলে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া নতুন শিক্ষকসহ যেকোনও শিক্ষক এটিইও পদে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। আগামী ১ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ২৫ জুলাই পর্যন্ত।

      আবেদনে যেসব যোগ্যতা থাকতে হবে

      সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোনও শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড) পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এটিও পদের নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে ২ বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই।

      ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোনও শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় (২৫ অক্টোবর ২০০৩ তারিখের এস.আর.ও নং ৩০১ আইন/২০০৩ সম(বিধি-৫)-২৫/২০০৩ অনুযায়ী) সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার [১০ম গ্রেড] পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

        নিজস্ব প্রতিবেদক
        ২৪ জুন, ২০২৪ ১১:২৬
        নিজস্ব প্রতিবেদক
        এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

        বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এফএমসিজি বিভাগ সহকারী (স্টোর) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৩ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

        প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ

        পদের নাম: সহকারী (স্টোর)

        বিভাগ: এফএমসিজি

        পদসংখ্যা: নির্ধারিত নয়

        শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

        অন্যান্য যোগ্যতা: স্টোর, জিআরআর রেজিস্টার, আইটেম রক্ষণাবেক্ষণ বিষয়ে দক্ষতা থাকতে হবে।

        অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

        চাকরির ধরন: ফুলটাইম

        কর্মক্ষেত্র: অফিসে

        প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

        বয়সসীমা: উল্লেখ নেই

        কর্মস্থল: ঢাকা (দক্ষিণ কেরানীগঞ্জ)

        বেতন: আলোচনা সাপেক্ষে

        অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

        আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন

        আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৪

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ে সম্মান দেখাতে শিক্ষামন্ত্রীর অনুরোধ

          নিজস্ব প্রতিবেদক
          ৮ জুন, ২০২৪ ২১:২৭
          নিজস্ব প্রতিবেদক
          কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ে সম্মান দেখাতে শিক্ষামন্ত্রীর অনুরোধ

          শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা জীবনবাজি রেখে আমাদেরকে এ দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন। সেই মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের সন্তানদের জন্য রাষ্ট্র কর্তৃক কোটার যে বিষয়টি ছিল, সেটা যথাযথ প্রতিপালনের ক্ষেত্রে অনেক জায়গায় অমনোযোগিতা ও অমান্য করা হচ্ছে। সে বিষয়ে উচ্চ আদালত থেকে একটি নির্দেশনা এসেছিল। আমরা সবাইকে অনুরোধ জানাব উচ্চ আদালতের রায়ের প্রতি ও নির্দেশনার প্রতি সবাই যথাযথভাবে সম্মান দেখাবেন।

          শনিবার (৮ জুন) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে জেলা প্রশাসনের ভূমিসেবা সপ্তাহ-২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

          শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু আদালতের রায় এখনো সুনির্দিষ্টভাবে আমার হাতে আসেনি বা পড়ে দেখতে পারেনি; তাই সে বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য আমি করছি না। তবে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে মুক্তিযুদ্ধের এত সময় পরে এসেও তাদের সন্তানদের জন্য রাখা কোটার প্রশ্নে কিছু মানুষের এত উষ্মা, তা খুবই দুঃখজনক। দেশ যারা স্বাধীন করে দিয়েছেন তাদের সন্তানদের দিয়ে তারা যদি দ্বিতীয়বার প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এটা কোনোভাবে কাম্য নয়।

          শিক্ষা কারিকুলামে সব ধর্মের প্রতি সম্মানের ভূমিকা শক্তিশালী থাকবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সবসময় বলে এসেছি শিক্ষাব্যবস্থা, শিক্ষা প্রক্রিয়া, পাঠদান ব্যবস্থা ও পাঠক্রমের মধ্যে সবসময় সব ধর্মের প্রতি সম্মান এবং শ্রদ্ধার জায়গাটাতে আমরা সবসময় শক্তিশালী ভূমিকায় থাকব। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ শেখ হাসিনা সরকার কখনো করেনি, আগামীতেও করবে না। কিছু কিছু বিষয় তারা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন সেগুলো অবশ্যই আমরা নিরসন করব।

          শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, সেটা আমরা বিবেচনা করছি ঈদুল আজহার পরে। কারণ ঘূর্ণিঝড়ের সময়ও আমাদের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত