শিরোনাম
ব্র্যাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি, পাবেন ডে-কেয়ার সুবিধা
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির এস্টেট বিভাগ ডেপুটি ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
আজ রোববার (১৭ ডিসেম্বর) থেকেই আবেদন শুরু হয়ে চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
পদের নাম: ডেপুটি ম্যানেজার (এস্টেট বিভাগ) পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, তবে এলএলএম/এলএলবি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য যোগ্যতা: জমির পরিমাপ, মিউটেশন, রেজিস্ট্রেশন, মালিকানা, জমি সংক্রান্ত কাগজপত্র/নথি এবং অন্যান্য সম্পদ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ইংরেজি এবং বাংলায় ভালো টাইপিং ক্ষমতাসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: প্রযোজ্য নয়
কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্র সুবিধা, ডে কেয়ার সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২৩
৪৩তম বিসিএস নন-ক্যাডারের বিজ্ঞপ্তি প্রকাশ
৪৩তম বিসিএস নন-ক্যাডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যোগ্যতা পূরণ সাপেক্ষে নন-ক্যাডারে নিয়োগ পেতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে ।
প্রাথমিকভাবে এই বিসিএস থেকে নন-ক্যাডারে ১ হাজার ৩৪২ জনকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে যারা ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১৩’ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী তাদের নিকট হতে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের জন্য পছন্দক্রম আহ্বান করা হলো।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৪৩তম বিসিএসের মধ্যমে ৯ম গ্রেডে ১৯৬ জন, ১০ম গ্রেডে ৮৬১ জন, ১১তম গ্রেডে ৬ এবং ১২তম গ্রেডে ২৭৯ সহ মোট ১৩৪২ জনকে নিয়োগ সুপারিশ করা হবে। তবে এই পদ সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে।
সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদের পরীক্ষা স্থগিত
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) সদস্যভুক্ত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০২১ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আগামী ২৩/১২/২০২৩ তারিখে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)’ এর ২৭৭৫টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২১ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) পদে মোট ২ হাজার ৭৭৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসসিএস।
বিমান বাংলাদেশে বিশাল নিয়োগ, নিয়োগ পাবে ২৩১ জন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ০৪টি শূন্য পদে ২৩১জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ (১৪ ডিসেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১) পদের নাম: মেডিকেল অফিসার পদসংখ্যা: ০১টি বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি পরবর্তী ডাক্তার হিসেবে কোনো হাসপাতাল/ক্লিনিকে ৩ বছরের চাকুরির অভিজ্ঞতা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৪.৫ (৫ এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
২) পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ১০০ টি বেতন : ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে । ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
৩) পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ১০০টি বেতন: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
৪) পদের নাম: একাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা:৩০টি বেতন: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
চাকরির ধরন: চুক্তিভিক্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
আবেদন ফি: ক্রমিক নং ১ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৬৬৯ টাকা এবং ক্রমিক নং ২ থেকে ৪ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৩৩৫ টাকা। নির্দেশনা: নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক ০৩ বছর চুক্তিভিক্তিক চাকুরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ০১ জানুয়ারি ২০২৪
৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিসিএসের মাধ্যমে ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৭৪ জন, সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন করতে বলা হয়েছে। এই আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, আগামী বছরের মার্চ মাসে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।
দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য