ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

২৯ চিকিৎসকের শিক্ষাছুটি মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৩ ১২:৪৭
নিজস্ব প্রতিবেদক
২৯ চিকিৎসকের শিক্ষাছুটি মঞ্জুর

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৯ চিকিৎসককে উচ্চশিক্ষা গ্রহণে প্রেষণ (শিক্ষাছুটি) মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নিম্নবর্ণিত চিকিৎসকগণকে তাদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদে অধ্যয়নের জন্য নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর করা হলো।’

এতে বলা হয়েছে, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। প্রেষণকালীন তাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হলো। এ সময়ের জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেতন-ভাতাদি গ্রহণ করবেন।’

‘তারা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে বিধি মোতাবেক মুভ-ইন ও মুভ-আউট হবেন’, উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।’

 

নোটিশটি দেখতে ক্লিক করুন

প্রাসঙ্গিক
    মন্তব্য

    প্রাথমিকে আন্তঃসিটি করপোরেশন বদলি আবেদন শুরু আজ থেকে

    নিজস্ব প্রতিবেদক
    ৪ এপ্রিল, ২০২৩ ১৫:৩৪
    নিজস্ব প্রতিবেদক
    প্রাথমিকে আন্তঃসিটি করপোরেশন বদলি আবেদন শুরু আজ থেকে

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম চালু হয়েছে আজ। চলবে আগামী বৃহস্পতিবার (৬ এপ্রিল) পর্যন্ত। এ ধাপে সিটি করপোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি করপোরেশন বদলি হওয়া যাবে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বদলিতে আগ্রহীদের কখন কী করতে হবে: • ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। • ৭ থেকে ৮ এপ্রিল পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। • ৯ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। • ১০ এপ্রিল বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। • ১১ থেকে ১২ এপ্রিল মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

    মানতে হবে যেসব নির্দেশনা: ক) শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

    খ) যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২২ সালের ২২ ডিসেম্বর জারি করা সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ন করবেন।

    গ) যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

    উল্লেখ্য আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনোরকম হস্তক্ষেপের সুযোগ নেই।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      দুদকের কোর্ট পরিদর্শক পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

      নিজস্ব প্রতিবেদক
      ৩ এপ্রিল, ২০২৩ ১৪:৫৭
      নিজস্ব প্রতিবেদক
      দুদকের কোর্ট পরিদর্শক পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

      কোর্ট পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার (মৌখিক) সময়সূচি প্রকাশ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

      বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোর্ট পরিদর্শক পদের মৌখিক পরীক্ষা আগামী ৮ এপ্রিল শুরু, চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

      বিজ্ঞপ্তি অনুসারে প্রতিদিন ২৫ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু।

      মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। এ ছাড়া প্রার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, প্রবেশপত্র ও আবেদনপত্রের কপি সঙ্গে আনতে হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৪৫তম বিসিএস: ডেন্টাল সার্জন পদে নিবে ৯৮ জন

        নিজস্ব প্রতিবেদক
        ৩ এপ্রিল, ২০২৩ ১৩:৩২
        নিজস্ব প্রতিবেদক
        ৪৫তম বিসিএস: ডেন্টাল সার্জন পদে নিবে ৯৮ জন

        বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় থাকা ৪৫তম সাধারণ বিসিএসে ডেন্টাল সার্জনের ৯৮টি পদ থাকবে। গত মাসের মাঝামাঝিতে স্বাস্থ্য সেবা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

        ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল এই তথ্য নিশ্চিত করেছেন।

        তিনি বলেন,‘আসন্ন ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে এর উল্লেখ থাকবে। বিজ্ঞপ্তিতে ডেন্টাল সার্জনের জন্য ৯৮টি পদ নিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

        এটি একটি বড় খবর উল্লেখ করে তিনি বলেন, ‘৩৯তম বিশেষ বিসিএসে ২৫০ জন ডেন্টাল সার্জনের নিয়োগ হয়। ডেন্টাল সার্জনের ইতিহাসে এটি ছিল একটি বড় নিয়োগ। এর পরে গত ১০ বছরে এক বিসিএসে এতো অধিক (৯৮ ডেন্টাল সার্জন) সংখ্যক ডেন্টাল সার্জনের নিয়োগের ইতিহাস নেই। এটি নিয়োগপ্রত্যাশী ডেন্টাল সার্জনদের জন্য উৎসাহব্যঞ্জক খবর। যাদের চাকরি নেই, এটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ তথ্যের মাধ্যমে ডেন্টাল সার্জনরা সরকারি চাকরির জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারবেন।’

        আগামী নভেম্বরের যে কোনো সময় ৪৫তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে বিভিন্ন ক্যাডারের পদ সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কর্ণফুলী গ্রুপে চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার

          নিজস্ব প্রতিবেদক
          ৩ এপ্রিল, ২০২৩ ১১:৭
          নিজস্ব প্রতিবেদক
          কর্ণফুলী গ্রুপে চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার

          কর্ণফুলী গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লিগ্যাল বিভাগে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

          পদের নাম : এক্সিকিউটিভ।

          পদের সংখ্যা : নির্ধারিত না।

          আবেদন যোগ্যতা : এলএলবি ও এলএলএম পাস করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় টাইপিংয়ে পারদর্শী হতে হবে। ডকুমেন্টেশন, ড্রাফটিং ও লিগ্যাল অপিনিয়ন দেওয়ায় পারদর্শী হতে হবে।

          বয়স: প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

          প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

          বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২৫০০০ টাকা। মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি বা উৎসব ভাতা প্রদান করা হবে।

          আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

          আবেদনের শেষ তারিখ : ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত