শিরোনাম
দুদকের কোর্ট পরিদর্শক পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
কোর্ট পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার (মৌখিক) সময়সূচি প্রকাশ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোর্ট পরিদর্শক পদের মৌখিক পরীক্ষা আগামী ৮ এপ্রিল শুরু, চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুসারে প্রতিদিন ২৫ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু।
মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। এ ছাড়া প্রার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, প্রবেশপত্র ও আবেদনপত্রের কপি সঙ্গে আনতে হবে।

৪৫তম বিসিএস: ডেন্টাল সার্জন পদে নিবে ৯৮ জন
বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় থাকা ৪৫তম সাধারণ বিসিএসে ডেন্টাল সার্জনের ৯৮টি পদ থাকবে। গত মাসের মাঝামাঝিতে স্বাস্থ্য সেবা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘আসন্ন ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে এর উল্লেখ থাকবে। বিজ্ঞপ্তিতে ডেন্টাল সার্জনের জন্য ৯৮টি পদ নিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
এটি একটি বড় খবর উল্লেখ করে তিনি বলেন, ‘৩৯তম বিশেষ বিসিএসে ২৫০ জন ডেন্টাল সার্জনের নিয়োগ হয়। ডেন্টাল সার্জনের ইতিহাসে এটি ছিল একটি বড় নিয়োগ। এর পরে গত ১০ বছরে এক বিসিএসে এতো অধিক (৯৮ ডেন্টাল সার্জন) সংখ্যক ডেন্টাল সার্জনের নিয়োগের ইতিহাস নেই। এটি নিয়োগপ্রত্যাশী ডেন্টাল সার্জনদের জন্য উৎসাহব্যঞ্জক খবর। যাদের চাকরি নেই, এটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ তথ্যের মাধ্যমে ডেন্টাল সার্জনরা সরকারি চাকরির জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারবেন।’
আগামী নভেম্বরের যে কোনো সময় ৪৫তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে বিভিন্ন ক্যাডারের পদ সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি।
কর্ণফুলী গ্রুপে চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার
কর্ণফুলী গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লিগ্যাল বিভাগে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম : এক্সিকিউটিভ।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : এলএলবি ও এলএলএম পাস করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় টাইপিংয়ে পারদর্শী হতে হবে। ডকুমেন্টেশন, ড্রাফটিং ও লিগ্যাল অপিনিয়ন দেওয়ায় পারদর্শী হতে হবে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২৫০০০ টাকা। মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি বা উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:
এইচএসএসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, বেতন ১৬ হাজার
ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কাস্টমার সার্ভিস বিভাগে লোকবল নিয়োগ দেবে বলে জানিরয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম : কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা: ৫০টি।
আবেদন যোগ্যতা : এসএসসি বা এইচএসসি পাস।
বয়স: প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
উচ্চতা: সর্বনিম্ন ৫ ফুট ৭ ইঞ্চি।
অন্যান্য যোগ্যতা: শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী। প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। চশমা গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। এয়ারপোর্টের কাছাকাছি থাকার ব্যবস্থা থাকতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, নীলফামারী, বরিশাল, যশোর, রাজশাহী ও সিলেট জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ১৪৫০০-১৬০০০ টাকা। প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল ইনস্যুরেন্স, ওভারটাইম ভাতা, ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে।
যেখানে খাবার দেওয়া হবে না সেখানে ১৫০০ টাকা করে প্রদান করা হবে খাবার ভাতা বাবদ। প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৫ এপ্রিল, ২০২৩
৩৩ হাজার বেতনে জেলা পর্যায়ে চাকরির সুযোগ
এসকেএস ফাউন্ডেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের গাইবান্ধা জেলার প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম : প্রজেক্ট অফিসার।
পদের সংখ্যা : ১টি।
আবেদন যোগ্যতা : টেকনিক্যাল এডুকেশন, অ্যাগ্রিকালচারাল বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মাইক্রোসফট অফিসের কাজে দক্ষ হতে হবে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ৪৫ বছর।
প্রার্থীর ধরণ: তবে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর গাইবান্ধায় চাকরির আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩৩০০০ টাকা। টিএ, সাপ্তাহিক ২ দিন ছুটি, মোবাইল বিল, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ৪ এপ্রিল, ২০২৩
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য