শিরোনাম
আইসিবি ইসলামিক ব্যাংকে একাধিক পদে চাকরির সুযোগ
আইসিবি ইসলামিক ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ব্রাঞ্চ-এ লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম : ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার।
পদের সংখ্যা : ১০টি।
আবেদন যোগ্যতা : মাস্টার্স পার্স। তবে এমবিএ করেও আবেদন করা যাবে।
অভিজ্ঞতা: প্রার্থীরা কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, জেনারেল ব্যাংকিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। শরিয়াহভিত্তিক ব্যাংক সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ৪০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর চট্টগ্রাম, সিলেট ও যশোর বিভাগে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২১ জানুয়ারি, ২০২৩ খ্রি:।
ইউরোপিয়ান এক্সপ্রেস ৫০ জন কর্মী নেবে, বেতন ৩১ হাজার
ইউরোপিয়ান এক্সপ্রেস লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ফিল্ড অপারেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ম্যানেজার।
পদের সংখ্যা : ৫০টি।
আবেদন যোগ্যতা : যেকোনা বিষয়ে স্নাতক পাস। তবে কম্পিউটার স্কিল, মার্কেটিং সংক্রান্ত কাজে দক্ষত থাকতে হবে।
অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও লিজিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ২৫-৪৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২১০০০-৩১০০০ টাকা। সঙ্গে টার্গেট পূরণের উপর কমিশন, বার্ষিক সম্মানী প্রদান করা হবে। এছাড়াও টিএ/ মোবাইল বিল, ভ্রমণ ভাতা, ক্রেডিট কার্ড ও পারফরমেন্স বোনাস, স্যালারি রিভিউ ৬ মাস পরপর ও উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২২ জানুয়ারি, ২০২৩
আড়াই লাখ টাকা বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বোয়িং ৭৩৭-৮০০ ফ্লিটের জন্য লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীদের অনলাইন বা সরাসরি আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।
পদের নাম : ফার্স্ট অফিসার।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন জন্য যোগ্যতা : বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক হতে হবে। সিপিএল ও এটিপিএল বা সব ধরনের এটিপিএল বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ইএলপিএ লেভেল ৪ বা আরও বেশি থাকতে হবে। প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে। কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকা যাবে না।
কোনো দূর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। বাণিজ্যিক ভাবে উড্ডয়ন কমপক্ষে ২ হাজার ঘণ্টা থাকতে হবে। অভ্যন্তরীণ বা বিদেশে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না।
ভালো বিশ্লেষণ করার সক্ষমতা ও নতুন কিছু দ্রুত গ্রহণ করার আগ্রহ থাকতে হবে। কেনো ধরনের শারীরিক সমস্যা (ডিসঅর্ডার) থাকা যাবে না।
বয়স: প্রার্থীর বয়সসীমা ৩৩ বছর। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী হলে বয়স বেশি হলেও সমস্যা নেই।
মাসিক বেতন : মাসিক ২,৫০,০০০ টাকা। সঙ্গে স্বাস্থ্য বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা সিভি পাঠাতে পারবেন ই-মেইলে মাধ্যমে। ই-মেইল ঠিকানা pilotjobs@usbair.com। তবে কেউ চাইলে সরাসরি হার্ডকপি সিভি ও প্রয়োজনীয় কাগজপত্র জামা দিতে পারবেন।
সিভি জমা দেওয়ার ঠিকানা : লেভেল ৬ (এইচআরডি-ফ্লাইট- ওপিএস), হাউজ-১, রোড-১, সেক্টর-১, উত্তরা, ঢাকা-১২৩০ এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ২০ জানুয়ারি, ২০২৩ খ্রি:।
পেইড ইন্টার্ন নিয়োগ দিচ্ছে আনোয়ার গ্রুপ
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম : ইন্টার্ন, সেলস বা মার্কেটিং।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : স্নাতক পাস। তবে ইন্টার্নশিপের অংশ ছাড়া বিবিএ’র সব কোর্স সম্পন্ন হতে হবে । মেজর সাবজেক্ট হিসেবে মার্কেটিং থাকতে হবে।
যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়াননোট, কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। প্রার্থীর বয়সসীমা ২২-২৬ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুসারে ইন্টার্নশিপের মেয়াদ ৩ মাস।
কর্মস্থল: ঢাকা।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি, ২০২৩
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি আবেদন করতে হবে অনলাইনে: শুরু ১৫ জানুয়ারি
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের অনলাইনে বদলি আবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ একই সঙ্গে অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো আবেদন বিবেচনা করা হবে না মর্মে উল্লেখ করা হয়েছে৷
শিক্ষা ক্যাডারের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহী আবেদনকারীদের আগামী ১৫ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০১০’ অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে মর্মে বলা হয়েছে। একই সঙ্গে অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেরিত আবেদন বিবেচনা করা হবে না মর্মেও বদলি/পদায়ন নীতিমালা- ২০২০-এ উল্লেখ রয়েছে।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহী আবেদনকারীগণকে আগামী ১৫ জানুয়ারি হতে ২৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ প্রদান করা হয়েছে।
উক্ত আবেদনসমূহ অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানগণ ২৬ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য