শিরোনাম
চতুর্থ গণবিজ্ঞপ্তি ইস্যুতে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলো এনটিআরসিএ
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের পক্ষে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় এনটিআরসিএর পক্ষ থেকে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।
ইনডেক্সধারী শিক্ষকদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জাামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেই রায়ের বিরুদ্ধে এনটিআরসিএর পক্ষ থেকে আপিল করা হয়েছে। তবে আপিলের শুনানি না হওয়ায় আদালতের দেওয়া আগের রায় এখনো বহাল রয়েছে।
তিনি বলেন, শুনানি কবে হবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। শুনানি না হওয়া পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এছাড়া শুনানিতে আদালত কী রায় দেবেন সেটিও এই মুহূর্তে বলা যাচ্ছে না।
এর আগে গত রোববার (৮ জানুয়ারি) চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ বন্ধের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
ড্রপ আউট এবং ফ্রেশারদের চাকুরির সুযোগ দিচ্ছে আদর্শ
ব্যবসায়িক পরিকল্পনা, বই সম্পাদনা, ডিজাইন, প্রশাসনিক কাজকর্ম, মার্কেটিং ও সামাজিক মাধ্যমে কাজের জন্য ২০ জন কর্মী নিয়োগ দিবে আদর্শ।
অভিজ্ঞ লোক নিয়োগ না দিয়ে ড্রপআউট ও ফ্রেশারদের নিয়োগ দেয়ার কারণ হিসাবে আদর্শর সিইও মাহাবুব রাহমান বলেন, আমাদের যে ধরনের প্রতিষ্ঠান তাতে আসলে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েটদেরও নতুন করেই অনেক কিছু শিখতে হয়। তাই আমরা চাকুরিপ্রার্থীর সফট স্কিলের প্রতি বেশি গুরুত্ব দিই। বাংলাদেশের বাস্তবতায় আর্থিক অস্বচ্ছলতার কারণে কিংবা গতানুগতিক শিক্ষাপদ্ধতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে অনেক মেধাবী শিক্ষার্থীই ঝরে পড়ে। আমরা দেখি কে কতটুকু মেধাবী, কার মধ্যে কতটুকু শেখার অদম্য বাসনা এবং দ্রুত শেখার সক্ষমতা আছে, সমস্যা সমাধানে উদ্ভাবনী ও সৃজনশীল বুদ্ধিমত্তা আছে, কে কতটুকু সক্রিয় ও পরিশ্রমী।
তিনি আরও বলেন, কর্মীদের সফট স্কিল মূল্যায়নের জন্য আমরা কয়েক ধাপে ইন্টারভিউ নিই। তারপর উত্তীর্ণ প্রার্থীদের কাজ অনুযায়ী গ্রুমিং করি, ট্রেনিং দিই। আর আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কৃতির সাথে যাতে সহজেই খাপ খায় সেজন্য আমরা ফ্রেশার নিয়োগে অগ্রাধিকার দিয়ে থাকি।
যারা ড্রপআউট কিংবা ফ্রেশার তারা এই লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন।
ইস্টার্ন ব্যাংকে ফ্রেশারদের চাকরির সুযোগ: আবেদন করুন আজই
ইস্টার্ন ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এজেন্ট ব্যাংকিং বিভাগে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম : ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : বিজ্ঞপ্তি অনুসারে সদ্য পাস করা স্নাতকধারীরা আবেদন করতে পারবেন। তবে একই পদে ন্যূনতম ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বিশেষ করে এমএস অফিস, ইন্টারনেট ও ইমেইল আদান প্রদানে দক্ষ হতে হবে।
কর্মস্থল: চূড়ান্ত নিয়েগের পর ঢাকায় চাকরি করার আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি. ২০২৩
জাপান টোবাকো ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, আবেদন করুন এখনই
জাপান টোবাকো ইন্টারন্যশনাল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ফাইন্যান্সিয়াল বিভাগে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম : ফাইন্যান্স অ্যাসোসিয়েট।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : অ্যাকাউন্টিং, ইকোনমিকস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এমবিএ পাস করতে হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের কমপক্ষে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে। এক্সেলের কাজে পারদর্শী হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কুষ্টিয়ায় কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি, ২০২৩ ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিং ক্যাম্পসে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ক্যাম্পাস, ক্যারিয়ার, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, অর্থ ও বাণিজ্য। আপনার লেখাটি পাঠিয়ে দিন newseditor.trc@gmail.com ঠিকানায়।
শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রেমিটেন্স বিভাগে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম : হেড অব রেমিটেন্স অপারেশন।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : স্নাতক ও স্নাতকোত্তর পাস করতে হবে। তবে একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।
অভিজ্ঞতা: প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মার্কেটিং, যোগাযোগ দক্ষতা, রেমিটেন্স মার্কেটিং, মাইক্রোসফট অফিসের কাজে পারদর্শী হতে হবে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ৪৫ বছর।
কর্মস্থল: সঙ্গে চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২১ জানুয়ারি, ২০২৩ খ্রি:।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য