ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

বেসরকারি প্রতিষ্ঠান রং বাংলাদেশ ১৭ জেলায় লোকবল নিয়োগ দিবে

নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৩ ১৩:০
নিজস্ব প্রতিবেদক
বেসরকারি প্রতিষ্ঠান রং বাংলাদেশ ১৭ জেলায় লোকবল নিয়োগ দিবে

বেসরকারি প্রতিষ্ঠান রং বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন শোরুমের জন্য লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : শোরুম ম্যানেজার/ অ্যাস্টিস্যান্ট ম্যানেজার।

পদের সংখ্যা : ১০টি।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে ট্রেনিং বা ট্রেড কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা ও যোগ্যতা: কাস্টমার রিলেশনশিপ, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, পোস মেশিন, সেলস, সেলস অ্যান্ড মার্কেটিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে ১-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

বয়স: প্রার্থীর বয়সসীমা ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের দেশের ১৭টি জেলায় আবেদন নিয়োগ দেওয়া হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টেএ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরমেন্স বোনাস, সেলারি রিভিউ ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন করবেসন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রি:।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    পূবালী ব্যাংক একাধিক পদে লোকবল নিয়োগ দিচ্ছে

    নিজস্ব প্রতিবেদক
    ৪ জানুয়ারি, ২০২৩ ১৫:৫৪
    নিজস্ব প্রতিবেদক
    পূবালী ব্যাংক একাধিক পদে লোকবল নিয়োগ দিচ্ছে

    পূবালী ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    যেসব বিভাগে লোকবল নিয়োগ দেবে:

    ১। অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিভিশন। পদের সংখ্যা : ২।

    ২। রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন। পদের সংখ্যা : ১।

    ৩। সেন্ট্রাল অ্যাকাউন্টস ডিভিশন (সিএডি)। পদের সংখ্যা : ১।

    আবেদন যোগ্যতা : পদ অনুসারে আবেদন যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা আলাদা।

    আবেদন যেভাবে : আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

    আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রি:।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জেনারেল ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ: এইচএসসি পাস হলেই চলবে

      নিজস্ব প্রতিবেদক
      ৪ জানুয়ারি, ২০২৩ ১২:২৪
      নিজস্ব প্রতিবেদক
      জেনারেল ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ: এইচএসসি পাস হলেই চলবে

      জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে পরবর্তী নির্দেশনা সম্পর্কে জানতে পারবেন।

      পদের নাম : বিক্রয় প্রতিনিধি।

      পদের সংখ্যা : নির্ধারিত না।

      আবেদন যোগ্যতা : কমপক্ষে এইচএসসি পাস করতে হবে। বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

      বয়স: প্রার্থীর বয়সসীমা ৩০ বছর।

      কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

      বেতন ও সুযোগ সুবিধা : থাকছে আকর্ষণীয় বেতন। উৎসব ভাতা, ইনসেনটিভস, টিএ,ডিএ, গ্রুপ ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি ও অর্জিত ছুটি নগদায়নের সুযোগ।

      আবেদন যেভাবে : আগ্রহীদের সিভি, দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও ফটোকপি নিয়ে হেড অফিস, সারা আফতার টাওয়ারম ২৯, রিং রোড, শ্যামলী, আদাবর, ঢাকা-১২০৭- এই ঠিকানায় উপস্থিত হতে হবে।

      সাক্ষাতের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩। সকাল ৮ থেকে ১০ টায় পর্যন্ত।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

        নিজস্ব প্রতিবেদক
        ৩ জানুয়ারি, ২০২৩ ১২:৪১
        নিজস্ব প্রতিবেদক
        ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

        ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

        ১) পদের নাম : সহকারী হিসাবরক্ষক।

        পদের সংখ্যা : ১টি।

        আবেদন যোগ্যতা : এসএসসি বা এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৩ নিয়ে পাস করতে হবে। বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস করতে হবে। সিজিপিএ ৪ স্কেলের মধ্যে কমপক্ষে ২.৭৫ থাকতে হবে।

        অভিজ্ঞতা ও যোগ্যতা: প্রার্থীর প্রশাসনিক বা সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

        বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০ টাকা।

        ২) পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

        পদের সংখ্যা : ১টি।

        আবেদন যোগ্যতা : এসএসসি বা এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৩ নিয়ে পাস করতে হবে। স্নাতক পাস করতে হবে। সিজিপিএ ৪ স্কেলের মধ্যে কমপক্ষে ২.৭৫ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

        বেতন স্কেল : ৯৩০০০-২২৪৯০ টাকা।

        আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার বরাবর।

        আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রি:।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          অভিজ্ঞতা ছাড়াই এনজিওতে চাকরির সুযোগ: নেবে ২০০ জন

          নিজস্ব প্রতিবেদক
          ২ জানুয়ারি, ২০২৩ ১৩:৪৬
          নিজস্ব প্রতিবেদক
          অভিজ্ঞতা ছাড়াই এনজিওতে চাকরির সুযোগ: নেবে ২০০ জন

          ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মাঠ পর্যায়ে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

          পদের নাম : শিক্ষানবিশ ফিল্ড অফিসার।

          পদের সংখ্যা : ২০০জন।

          আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস।

          বয়স: তবে প্রার্থীর বয়সসীমা ২৪-৩৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পরুষ উভয় আবেদন করতে পারবেন।

          অভিজ্ঞতা ও যোগ্যতা: মাঠ পর্যায়ে অতিদরিদ্র মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। বাইসাইকেল ও মোটর সাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। মোটর সাইকেল চালনায় বৈধতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

          কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

          বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ১৮০০০ টাকা। তবে স্থায়ী হওয়ার পর ২৫০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে উৎসব বোনাস, সিপিএফ, গ্রাচুইটি, বীমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস প্রদান করা হবে।

          আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

          আবেদনের শেষ তারিখ : ২৩ জানুয়ারি, ২০২৩ খ্রি:।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত