ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারি, ২০২৩ ১২:৪১
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

১) পদের নাম : সহকারী হিসাবরক্ষক।

পদের সংখ্যা : ১টি।

আবেদন যোগ্যতা : এসএসসি বা এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৩ নিয়ে পাস করতে হবে। বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস করতে হবে। সিজিপিএ ৪ স্কেলের মধ্যে কমপক্ষে ২.৭৫ থাকতে হবে।

অভিজ্ঞতা ও যোগ্যতা: প্রার্থীর প্রশাসনিক বা সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০ টাকা।

২) পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদের সংখ্যা : ১টি।

আবেদন যোগ্যতা : এসএসসি বা এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৩ নিয়ে পাস করতে হবে। স্নাতক পাস করতে হবে। সিজিপিএ ৪ স্কেলের মধ্যে কমপক্ষে ২.৭৫ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল : ৯৩০০০-২২৪৯০ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার বরাবর।

আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রি:।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    অভিজ্ঞতা ছাড়াই এনজিওতে চাকরির সুযোগ: নেবে ২০০ জন

    নিজস্ব প্রতিবেদক
    ২ জানুয়ারি, ২০২৩ ১৩:৪৬
    নিজস্ব প্রতিবেদক
    অভিজ্ঞতা ছাড়াই এনজিওতে চাকরির সুযোগ: নেবে ২০০ জন

    ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মাঠ পর্যায়ে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    পদের নাম : শিক্ষানবিশ ফিল্ড অফিসার।

    পদের সংখ্যা : ২০০জন।

    আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস।

    বয়স: তবে প্রার্থীর বয়সসীমা ২৪-৩৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পরুষ উভয় আবেদন করতে পারবেন।

    অভিজ্ঞতা ও যোগ্যতা: মাঠ পর্যায়ে অতিদরিদ্র মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। বাইসাইকেল ও মোটর সাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। মোটর সাইকেল চালনায় বৈধতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

    কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

    বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ১৮০০০ টাকা। তবে স্থায়ী হওয়ার পর ২৫০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে উৎসব বোনাস, সিপিএফ, গ্রাচুইটি, বীমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস প্রদান করা হবে।

    আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

    আবেদনের শেষ তারিখ : ২৩ জানুয়ারি, ২০২৩ খ্রি:।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      প্রজেক্ট অফিসার পদে ৩৪ হাজার বেতনে চাকরির সুযোগ

      নিজস্ব প্রতিবেদক
      ১ জানুয়ারি, ২০২৩ ১২:২২
      নিজস্ব প্রতিবেদক
      প্রজেক্ট অফিসার পদে ৩৪ হাজার বেতনে চাকরির সুযোগ

      রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসোর্স ইউনিট সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের চলমান প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

      পদের নাম : প্রজেক্ট অফিসার।

      পদের সংখ্যা : ৩টি।

      আবেদন যোগ্যতা : ম্যানেজমেন্ট, সোশিয়লজি বিষয়ে মাস্টার্স পাস।

      অভিজ্ঞতা ও যোগ্যতা:  ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ডেভেলপমেন্ট, বিজনেস স্কিল থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

      এছাড়াও মনিটরিং রিপোর্ট, ফিল্ড ভিজিট রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট, কেস স্টাডি/স্টোরি, প্রেস রিলিজ, কনটেন্ট রাইটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

      কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। স্থানীয় কমিউনিটির সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকায় চাকরির আগ্রহ থাকতে হবে।

      কর্মস্থল: ঢাকা।

      বয়স: প্রার্থীর বয়সসীমা ৩৫ বছর। নারী বা পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

      বেতন ও সুযোগ সুবিধা : ৩০,০০০-৩৪৬৮৫ টাকা। সাপ্তাহিক দুইদিন ছুটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।

      আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

      আবেদনের শেষ তারিখ : ১০ জানুয়ারি, ২০২৩ খ্রি:।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সরকারি ১০ ব্যাংকে সিনিয়র অফিসার পদে বিশাল নিয়োগ, নেবে ৯২২ জন

        নিজস্ব প্রতিবেদক
        ৩১ ডিসেম্বর, ২০২২ ১১:৫৮
        নিজস্ব প্রতিবেদক
        সরকারি ১০ ব্যাংকে সিনিয়র অফিসার পদে বিশাল নিয়োগ, নেবে ৯২২ জন

        ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েব সাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

        পদের নাম : সিনিয়র অফিসার ( সাধারণ)।

        পদের সংখ্যা : সোনালী ব্যাংকে ৩৯৩ জন, জনতা ব্যাংকে ৯৪ জন, অগ্রণী ব্যাংকে ১৫০ জন, রূপালী ব্যাংকে ২৫ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৭ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১১ জন, কর্মসংস্থান ব্যাংকে ১৫ জন এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জনসহ মোট ৯২২ জন।

        আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

        বয়স: আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

        জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তাঁরাও আবেদন করতে পারবেন।

        বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

        আবেদন করবেন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

        আবেদনের শেষ সময় : ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রি:।

        আবেদন ফি : আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          এলজিইডিতে চাকরির সুযোগ, লোক নেবে ২২৩৭ জন!

          নিজস্ব প্রতিবেদক
          ৩১ ডিসেম্বর, ২০২২ ১১:৪৮
          নিজস্ব প্রতিবেদক
          এলজিইডিতে চাকরির সুযোগ, লোক নেবে ২২৩৭ জন!

          স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সম্প্রতি দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরটি ১২ ক্যাটাগরিতে ২,২৩৭ জন লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

          যেসব পদে লোকবল নিয়োগ দেওয়া হবেঃ

          ১) সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ১২ জন,

          ২) কমিউনিটি অর্গানাইজার পদে ২০৬ জন,

          ৩) সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৩৯ জন,

          ৪) হিসাব সহকারী পদে ৩৬১ জন,

          ৫) সার্ভেয়ার পদে ৮৮ জন,

          ৬) কার্যসহকারী পদে ৭২০ জন,

          ৭) ইলেক্ট্রিশিয়ান পদে ৮৪ জন,

          ৮) মুয়াজ্জিন পদে ১ জন,

          ৯) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৫৭ জন,

          ১০) অফিস সহকারী পদে ১৭১ জন,

          ১১) অফিস সহায়ক পদে ১০৪ জন ও

          ১২) নিরাপত্তা প্রহরী ১৯৪ জনসহ মোট ২২৩৭ জন লোকবল নেওয়া হবে।

          শিক্ষাগত যোগ্যতা : পদ অনুসারে ন্যূনতম অষ্টম শ্রেণি থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে হবে পারবেন। এছাড়া ডিপ্লোমা ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

          আবেদনের সময়সীমা : ৪ জানুয়াররি  থেকে ৩১ জানুয়ারী ২০২৩ খ্রি:।

          আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে প্রবেশ করুন http://lged.teletalk.com.bd এই লিংকে। নিয়োগ বিজ্ঞপ্তি দুইটি দেখতে ক্লিক করুন এখানে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত