ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেবে একাধিক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২২ ১০:৩৬
নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেবে একাধিক কর্মকর্তা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে চারজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১. পদের নাম: উপপরিচালক (বাজেট) পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: চার বছর মেয়াদি বিবিএ/এমবিএ/তিন বছর মেয়াদি বিকম অনার্সসহ এমকম/পাস কোর্সে বিকম ও এমকম। সব পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/বিভাগ/বি গ্রেড থাকতে হবে; কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/সি গ্রেড গ্রহণযোগ্য নয়। সিএ ডিগ্রিধারী অথবা আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে যেকোনো একটিতে বা উভয়টিতে প্রথম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থ, হিসাব, বাজেট ও সংশ্লিষ্ট অন্যান্য কাজে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; এর মধ্যে সহকারী কম্পট্রোলার/সহকারী ট্রেজারার/সহকারী হিসাব নিয়ামক/সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) বা সমপর্যায়ের পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৪৫ বছর বেতন স্কেল: ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা

২. পদের নাম: সহকারী পরিচালক (বাজেট) পদসংখ্যা: ১ (অস্থায়ী—উপপরিচালক (বাজেট) পদের বিপরীতে) যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ম্যানেজমেন্ট/ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং/মার্কেটিং/বিবিএ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি বিকম অনার্সসহ এমকম/এমবিএস/এমবিএ অথবা পাস কোর্সে বিকম ও এমকম ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা ৫ পয়েন্টভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ ন্যূনতম ৪ এবং ৪ পয়েন্টভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্থ/হিসাব/বাজেট/নিরীক্ষাসংক্রান্ত কাজে নবম গ্রেডের পদে (প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে) কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তরসহ এমবিএ ডিগ্রি থাকলে এবং সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত অভিজ্ঞতা থাকলে স্নাতক পর্যায়ে পঠিত বিষয়ের শর্ত শিথিলযোগ্য। সিএ/সিএমএ ডিগ্রি অর্জনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে যেকোনো একটিতে অথবা উভয়টিতে প্রথম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

৩. পদের নাম: মেডিকেল অফিসার (আবাসিক) পদসংখ্যা: ১ (অস্থায়ী—উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা পদের বিপরীতে) যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদধারী। কম্পিউটার পরিচালনায় অবশ্যই পারদর্শী হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৪. পদের নাম: সহকারী টেকনিক্যাল অফিসার (বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ) পদসংখ্যা: ১ (স্থায়ী) যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং/ইইই/অ্যাপ্লাইড ফিজিকস/বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি/এমই/ইসিই/সিএসই/সিএইচই/ইটিই বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই সেট আবেদনপত্র রেজিস্ট্রারের দপ্তরে পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অথবা রেজিস্ট্রারের কার্যালয় থেকে আবেদন ফরম ও যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণসংক্রান্ত ও অন্যান্য মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্র; সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি; জাতীয় পরিচয়পত্র; নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীর যোগাযোগের বর্তমান ঠিকানা লিখিত ১০ টাকার ডাকটিকিট সংযুক্ত ১০ ইঞ্চি বাই সাড়ে ৪ ইঞ্চি সাইজের দুটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ১ নম্বর পদের জন্য ১১০০ টাকা, ২ নম্বর পদের জন্য ১০০০ এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ৯০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর–৭৪০৮।

আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২২

প্রাসঙ্গিক
    মন্তব্য

    অভিজ্ঞতা ছাড়াই ইউসিবি ব্যাংকে চাকরি, বেতন ৫৫ হাজার

    নিজস্ব প্রতিবেদক
    ১ অক্টোবর, ২০২২ ৯:৫৩
    নিজস্ব প্রতিবেদক
    অভিজ্ঞতা ছাড়াই ইউসিবি ব্যাংকে চাকরি, বেতন ৫৫ হাজার

    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং সংস্থা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবি)। প্রতিষ্ঠানটির ‘প্রবেশনারি অফিসার’ পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবি)

    পদের নাম: প্রবেশনারি অফিসার

    পদসংখ্যা: নির্দিষ্ট নয়

    আবেদনের যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতক পাস।

    আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

    আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২২

    বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.ucb.com.bd/

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বিসিপিসিএলে চাকরি, বেতন স্কেল সাড়ে চার লাখ

      নিজস্ব প্রতিবেদক
      ৩০ সেপ্টেম্বর, ২০২২ ৯:১২
      নিজস্ব প্রতিবেদক
      বিসিপিসিএলে চাকরি, বেতন স্কেল সাড়ে চার লাখ

      বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে প্ল্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

      পদের নাম: প্ল্যান্ট ম্যানেজার (গ্রেড–২) পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ–৫–এর স্কেলে ৩ এবং সিজিপিএ–৪–এর স্কেলে ২.৫০ থাকতে হবে। কয়লা পাওয়ার জেনারেশন প্রজেক্ট/অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব কয়লা পাওয়ার স্টেশনে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাঁচ বছর জ্যেষ্ঠ ম্যানেজারিয়াল পজিশনে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

      বয়স: ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর সর্বোচ্চ ৬০ বছর। বেতন স্কেল: ৪,৫০,০০০ টাকা। সুযোগ–সুবিধা: বাসাভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, গ্রাচ্যুইটি, পরিবহন–সুবিধা ও টেলিফোন বিল দেওয়া হবে।

      আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রসহ (কভার লেটার) পূর্ণাঙ্গ সিভি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি ও তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

      আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল–৫), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।

      আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২২।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আইসিডিডিআরবি নেবে রিসার্চ ইনভেস্টিগেটর, বেতন ১ লাখ ৪২ হাজার

        নিজস্ব প্রতিবেদক
        ২৯ সেপ্টেম্বর, ২০২২ ৬:৫৭
        নিজস্ব প্রতিবেদক
        আইসিডিডিআরবি নেবে রিসার্চ ইনভেস্টিগেটর, বেতন ১ লাখ ৪২ হাজার

        আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

        পদের নাম: সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমডি/এমপিএইচ ডিগ্রিসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ বা ম্যাটারনাল হেলথে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ মনিটরিং ও ইভাল্যুশন মেথডোলজি জানতে হবে।

        চাকরির ধরন: চুক্তিভিত্তিক কর্মস্থল: মহাখালী ক্যাম্পাস, ঢাকা বেতন: মাসিক বেতন ১,৪২,৭৩৪ টাকা। অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে কেয়ার-সুবিধা দেওয়া হবে।

        আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

        আবেদনের শেষ সময়: ২ অক্টোবর ২০২২।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন এক লাখ

          নিজস্ব প্রতিবেদক
          ২৮ সেপ্টেম্বর, ২০২২ ২০:৫৭
          নিজস্ব প্রতিবেদক
          রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন এক লাখ

          বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ভাসানচর অপারেশনে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

          পদের নাম: ক্যাম্প ম্যানেজার প্রজেক্ট: ভাসানচর অপারেশন পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ পদে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজার বা ভাসানচর রিফিউজি অপারেশনে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ও স্থানীয় ভাষা জানা থাকলে ভালো। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ফাইন্যান্সিয়াল ও প্রোগ্রাম ম্যানেজমেন্ট জানতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।

          বয়স: ৪০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য চাকরির ধরন: চুক্তিভিত্তিক কর্মস্থল: ভাসানচর, হাতিয়া, নোয়াখালী বেতন: মাসে ১,০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

          আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

          আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২২।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত