ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

এবার সরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগে পরীক্ষা ফি বাড়ল।

নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৩৮
নিজস্ব প্রতিবেদক
এবার সরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগে পরীক্ষা ফি বাড়ল।

এবার সরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগে পরীক্ষা ফি বাড়ল। গত ২২ সেপ্টেম্বর এ নিয়ে সার্কুলার জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

রোববার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

এতে বলা হয়-সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লোকবল নিয়োগে পরীক্ষা ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে ক্যাডার সার্ভিসে আবেদন ফি আবার নির্ধারণ করা হয়নি।

সার্কুলারে উল্লেখ করা হয়, নবম গ্রেড বা তদুর্ধ্ব (নন-ক্যাডার) গ্রেডে পরীক্ষা ফি ৬০০ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে। আগে যা ছিল ৫০০ টাকা। ১৩তম থেকে ১৬তম গ্রেডে আবেদন ফি দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে তা ২০০ টাকা করা হয়েছে। আগে যা ছিল ১০০ টাকা।

১৭তম থেকে ২০তম গ্রেডেও পরীক্ষা ফি দ্বিগুণ হয়েছে। এ তিন গ্রেডে তা ১০০ টাকা করা হয়েছে। আগে যা ছিল ৫০ টাকা।

তবে ১০ম গ্রেডে আবেদন ফি ৫০০ টাকা অপরিবর্তিত রয়েছে। এছাড়া ১১তম এবং ১২তম গ্রেডেও পরীক্ষা ফি ৩০০ টাকা অপরিবর্তিত রয়েছে।

সাম্প্রতিক সময়ে আবেদন ফি প্রত্যাহারের দাবি করে আসছেন চাকরি প্রার্থীরা। এ পরিস্থিতিতে তা কেন বাড়ানো হলো? জবাবে অর্থ মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট এক কর্মকর্তা জানান, এটি সরকারি সিদ্ধান্ত। এর কারণ জানেন না তিনি।

ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়েছে। সেবার মানেও ঊর্ধ্বগতি রয়েছে। এ অবস্থায় বাড়ল আবেদন ফি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি

    নিজস্ব প্রতিবেদক
    ২৫ সেপ্টেম্বর, ২০২২ ৬:৩৩
    নিজস্ব প্রতিবেদক
    এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে কার্যসহকারী পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

    পদের নাম: কার্যসহকারী

    পদসংখ্যা: ৬

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

    বয়স: ১ সেপ্টেম্বর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

    যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

    আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে।

    আবেদনের শেষ সময়

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      প্রিমিয়ার ব্যাংকে নবীন স্নাতকদের ক্যারিয়ার গড়ার সুযোগ

      নিজস্ব প্রতিবেদক
      ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২০:১৯
      নিজস্ব প্রতিবেদক
      প্রিমিয়ার ব্যাংকে নবীন স্নাতকদের ক্যারিয়ার গড়ার সুযোগ

      বেসরকারি দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তিন পদে কর্মী নেবে। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না। ফলে যাঁরা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাস করেছেন, তাঁরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন।

      ১. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। সিজিপিএ ৪.০০–এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। ২. পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। সিজিপিএ ৪.০০–এর স্কেলে কমপক্ষে ২.৫০ থাকতে হবে।

      ৩. পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। সিজিপিএ ৪.০০–এর স্কেলে কমপক্ষে ২.০০ থাকতে হবে। বয়স: সব পদের জন্য আগামী ১ অক্টোবর তারিখে প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

      বেতন ও সুযোগ–সুবিধা বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া সব পদে এক বছর শিক্ষানবিসকাল। এরপর পদোন্নতি পাবেন।

      যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের https://recruitment.premierbankltd.com/pblhr/apply.php মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর ২০২২।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট

        নিজস্ব প্রতিবেদক
        ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৪১
        নিজস্ব প্রতিবেদক
        বিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট

        বাংলাদেশ বিমানবাহিনী ৮৮ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিমানবাহিনীর মোট চারটি শাখায় জনবল নেওয়া হবে। শাখাগুলো হলো জিডি (পি), লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি ও ফিন্যান্স। নারী-পুরুষ উভয়েই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

        শিক্ষাগত যোগ্যতা জিডি (পি) ও লজিস্টিক, এটিসি বা এডিডব্লিউসি শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও সাধারণ গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’। অথবা ‘ও’ লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে।

        ফিন্যান্স শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় সাধারণ গণিত বা হিসাববিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে। ‘ও’ লেভেলে গণিত বা হিসাববিজ্ঞানসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে গণিত বা হিসাববিজ্ঞানসহ কমপক্ষে দুটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে।

        অন্যান্য যোগ্যতা সব শাখায় আবেদনের জন্য প্রার্থীকে অবিবাহিত হতে হবে। ২০২৩ সালের ২৮ জুন তারিখে প্রার্থীর বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। নারী প্রার্থীদের উচ্চতা জিডি (পি) শাখার জন্য ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখার জন্য ৬২ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।

        যেভাবে আবেদন অনলাইনে আবেদনের জন্য বিমানবাহিনীর নিয়োগসংক্রান্ত এই ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করতে হবে। নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করে ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে। এরপর নিবন্ধন করা মুঠোফোনে ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতে হবে।

        নির্বাচনপদ্ধতি প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমে নেওয়া হবে প্রাথমিক লিখিত পরীক্ষা, যার মধ্যে থাকবে আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ। শুধু ফিন্যান্স শাখার প্রার্থীদের জন্য আইকিউ, ইংরেজি ও ব্যবসায় শিক্ষা বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা এবং আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি) কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস (মুঠোফোন, ক্যালকুলেটর, ঘড়ি) ও ব্যাগ আনা নিষেধ।

        আবেদ সময়নেসীমা: ১৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ৯ এপ্রিল ২০২৩ পর্যন্ত।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কেবিন ক্রু হওয়ার স্বপ্ন যাঁদের

          নিজস্ব প্রতিবেদক
          ২৪ সেপ্টেম্বর, ২০২২ ৯:২১
          নিজস্ব প্রতিবেদক
          কেবিন ক্রু হওয়ার স্বপ্ন যাঁদের

          সাহসী, স্মার্ট, চ্যালেঞ্জিং চাকরি কেবিন ক্রু। আর্থিক সচ্ছলতার পাশাপাশি রয়েছে পৃথিবী ঘুরে দেখার রোমাঞ্চকর সুযোগ। তাই অনেকের কাছে বেশ পছন্দের পেশা এটি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড সম্প্রতি কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০০ জন ফ্লাইট স্টুয়ার্ডেস নেবে প্রতিষ্ঠানটি। এ পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন যাঁদের, তাঁরা আবেদন করতে পারেন।

          আবেদনের যোগ্যতা বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান পাস। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমমান গ্রহণযোগ্য নয়। এসএসসি এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.০ (৫.০–এর মধ্যে) এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ–২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থী হলে ‘ও’ লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি

          বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। ফ্লাইট স্টুয়ার্ডেস পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

          অন্যান্য যোগ্যতা আগ্রহী প্রার্থীদের উচ্চতা সর্বনিম্ন ১৬১ সেন্টিমিটার এবং ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তারিখে প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এসএসসি পাসের সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে। প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

          প্রয়োজনীয় কাগজপত্র মনস্তাত্ত্বিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার আগে প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভার মেয়র, সিটি করপোরেশন বা ওয়ার্ড কমিশনারের দেওয়া নাগরিকত্ব সনদ ও অভিজ্ঞতা থাকলে তার সনদ।

          বেতন ও সুযোগ-সুবিধা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৫,৯০০ টাকা থেকে ৩৮,৪০০ টাকা। সঙ্গে উৎসব ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা। দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধাও পাওয়া যাবে। এ ছাড়া উন্নত চিকিৎসা সুবিধা ও পোশাক ভাতা রয়েছে।

          যেভাবে আবেদন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে স্বাক্ষর ও রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে পূরণ করা তথ্য পরবর্তী সময়ে সব কাজ ব্যবহৃত হবে, তাই অনলাইনে আবেদনপত্র সাবমিট করার আগে সব তথ্য শতভাগ নিশ্চিত হতে হবে। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা–সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।

          অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলে কম্পিউটারে ছবিসহ আবেদন কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থীরা একটি ইউজার আইডি এবং স্বাক্ষরযুক্ত একটি আবেদন কপি পাবেন। এই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ১ হাজার ১২০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত