শিরোনাম
নীলফামারী জেলা জজ আদালতে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০
নীলফামারী জেলা জজ আদালতে চার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদনপত্রে আবেদন করতে হবে।
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ২ শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ সমমান পাস বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২. পদের নাম: জারিকারক পদসংখ্যা: ৩ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ সমমান পাস বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা
৩. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ৪ শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
৪. পদের নাম: নৈশপ্রহরী পদসংখ্যা: ১ শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
বয়সসীমা প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের জেলা জজ, নীলফামারী বরাবর লিখিত আবেদন করতে হবে। লিখিত আবেদনপত্রে প্রার্থীর নিজের নাম, পিতা/ স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্মতারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা ও কোটা উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর নিজস্ব পোস্টাল ঠিকানা লেখা ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি সাইজের খামে ডাকটিকিট সংযুক্ত করে দিতে হবে। খামের ওপর পদ ও নিজ জেলার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদন ফি: প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে জেলা জজ, নীলফামারীর অনুকূলে সোনালী ব্যাংকের মাধ্যমে ১০০ টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২২।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডে চাকরির সুযোগ
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ঈশ্বরদী, পাবনার রাজস্ব খাতে নবম গ্রেডে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা পদসংখ্যা: ৪ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি বা বিএজি (কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি বা কৃষি প্রকৌশল) অথবা কৃষি পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা রসায়ন, ফলিত রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান বা পরিসংখ্যানে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের সব স্তরে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) আবেদন ফি: অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি ৩০০ টাকা এবং সার্ভিস চার্জ ৩৬ টাকাসহ মোটা ৩৩৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৬ জুলাই, ২০২২।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের একটি স্থায়ী সহকারী অধ্যাপক পদ ও দুটি স্থায়ী প্রভাষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী অধ্যাপক বিভাগ: সমুদ্রবিজ্ঞান পদসংখ্যা: ১ যোগ্যতা: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএর ক্ষেত্রে ৫.০০–এর মধ্যে ন্যূনতম ৪.২৫সহ সমুদ্রবিজ্ঞান/ভূতত্ত্ব/জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি/সিজিপিএর ক্ষেত্রে ৪.০০–এর মধ্যে ৩.৫০ প্রাপ্ত হতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে তিন বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতাসহ স্বীকৃত মানের গবেষণা পত্রিকায় তিনটি প্রকাশিত প্রবন্ধ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে পিএইচডিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
২. পদের নাম: প্রভাষক বিভাগ: সমুদ্রবিজ্ঞান পদসংখ্যা: ২ যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০–এর মধ্যে ন্যূনতম ৪.২৫সহ সমুদ্রবিজ্ঞান/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ভূতত্ত্ব বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি/সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.৫০ প্রাপ্ত হতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যেসব প্রার্থী অনার্স বা মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদন যেভাবে রেজিস্ট্রারের দপ্তর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আট কপি আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর পৌঁছাতে হবে। প্রতি কপি আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
আবেদন ফি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট পাঠাতে হবে। পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০
আবেদনের শেষ তারিখ: ১৮ জুলাই ২০২২।
এনসিসি ব্যাংকে চাকরি, বেতন ৪৪,০০০, লাগবে না অভিজ্ঞতা
বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেড কর্মী নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি জেনারেল বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: জুনিয়র অফিসার (জেনারেল) পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর/বিএসসি ইঞ্জিনিয়ারিং/চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত একটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ/জিপিএ থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়। আইটি বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়সসীমা: ২০২২ সালের ১৫ জুলাই প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বেতন: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৩৯,৫০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে জুনিয়র অফিসার (জেনারেল) হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৪,০০০ টাকা।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এনসিসি ব্যাংকের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now–এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২২।
ইউরোপীয়ান কমিশনে চাকরির সুযোগ, বেতন প্রায় দুই লাখ
আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয়ান কমিশন বাংলাদেশে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে কক্সবাজার সাব কান্ট্রি অফিসে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ২ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। জাতীয়, আন্তর্জাতিক সংস্থায় সাপোর্টিং প্রোগ্রাম বা প্রজেক্ট অপারেশনসে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই বছর এনজিও, ডোনার বা জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইইউ হিমউম্যানিটারিয়ান এইড সিস্টেম বিষয়ে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। কক্সবাজারে সাপোর্টিং প্রোগ্রাম বা প্রজেক্ট অপারেশনসে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা জানা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক কর্মস্থল: কক্সবাজার বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৮২ হাজার ৬১২ টাকা। এ ছাড়া প্রতিবন্ধী বা অবসরকালীন ভাতা, পরিবহন সুবিধা ও চিকিৎসা সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের কভার লেটার ইউরোপীয়ান ইউনিয়ন স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিভিসহ শিক্ষাগত অভিজ্ঞতার সনদের কপি Echo-Administration.CoxBazar@echofield.eu এই ঠিকানায় ই–মেইল করে দিতে হবে। ইউরোপীয়ান ইউনিয়ন স্ট্যান্ডার্ড সিভির ফরম্যাট এই লিংক থেকে ডাউনলোড করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যও একই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৮ জুলাই ২০২২।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য