শিরোনাম
যুব উন্নয়ন অধিদপ্তর নেবে ১২৭ কর্মী, আবেদন ফি ১১২
যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরিতে ১২৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদসংখ্যা: ৩৭ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক/ সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২. পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ৮৭ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩. পদের নাম: গাড়িচালক পদসংখ্যা: ৩ যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
বয়সসীমা প্রার্থীর বয়স ২০২২ সালের ৫ জুলাই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে খুদে বার্তার মাধ্যমে যোগাযোগ করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।
আবেদন ফি অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ জুন ২০২২ থেকে ৫ জুলাই ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।
বিআইডব্লিউটিএ নেবে একাধিক কর্মী, আবেদন অনলাইনে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে ৩৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা/সহকারী পরিচালক/তৎসম পদসংখ্যা: ৫ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। বয়সসীমা: ২১–৩০ বছর বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
২. পদের নাম: সহকারী সমন্বয় কর্মকর্তা/তৎসম পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা: ২১–৩০ বছর বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
৩. পদের নাম: ঊর্ধ্বতন প্রশিক্ষক, ডিইপিটিসি পদসংখ্যা: ২ যোগ্যতা: Higher Education Test (HET) অথবা এসএসসি পাসসহ বাংলাদেশ নৌবাহিনীর চিফ পেটি অফিসার (সি-ম্যান ব্রাঞ্চ)। অথবা এইচএসসি পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টারশিপ সনদপ্রাপ্ত। অথবা প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টারশিপ সনদপ্রাপ্ত এবং জাহাজে ইনচার্জ মাস্টার অথবা ঊর্ধ্বতন মাস্টার পাইলট হিসেবে অন্যূন পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি লেখা ও বলার ক্ষেত্রে ভালো দখল থাকতে হবে। তবে শর্ত থাকে যে নিয়োগের পর ডিইপিটিসি থেকে এক বছর শিক্ষানবিশ কোর্স সাফল্যজনকভাবে সমাপ্তির পর চাকরি স্থায়ী করা হবে। বয়সসীমা: ২১-৪০ বছর বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৪. পদের নাম: তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী/তৎসম পদসংখ্যা: ৫ যোগ্যতা: স্নাতক ডিগ্রি বয়সসীমা: ২১-৩০ বছর বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৫. পদের নাম: শুল্ক আদায়কারী/তৎসম পদসংখ্যা: ২২ যোগ্যতা: এইচএসসি পাসসহ টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়সসীমা: ২১-৩০ বছর বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা প্রার্থীদের ২০২২ সালের ১ জুন তারিখে বয়স উল্লেখ করতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে ও এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ডাচ্–বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএর বিলার আইডি নম্বর-৪২২–এ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৩২০ টাকা এবং ৪ থেকে ৫ নম্বর পদের জন্য ২১৫ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২২।
প্রবাসীকল্যাণ ব্যাংকে ২৮২ জনের চাকরির সুযোগ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত প্রবাসীকল্যাণ ব্যাংক তিন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ৩টি পদে মোট ২৮২ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
কোন পদে কতজন: ২৮২টি পদের মধ্যে গাড়িচালক পদে ৭ জন, নিরাপত্তাপ্রহরী পদে ১৭৬ জন ও অফিস সহায়ক পদে নেওয়া হবে ৯৯ জন। গাড়িচালক পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা এবং নিরাপত্তাপ্রহরী ও অফিস সহায়ক পদের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়স: ৭ জুন তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদনের যোগ্যতা: গাড়িচালক পদে আবেদনের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরগুনা ও পটুয়াখালী জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না।
নিরাপত্তাপ্রহরী পদে আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে এবং নিরাপত্তার কাজে প্রশিক্ষণ থাকতে হবে। সেনাবাহিনী/বিডিআর/পুলিশ/আনসার বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। খাগড়াছড়ি বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অফিস সহায়ক পদে আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে। মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চাঁদপুর, বরিশাল, নেত্রকোনা, টাঙ্গাইল, সাতক্ষীরা, নাটোর, জয়পুরহাট ও ফরিদপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের http://pkb.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে গাড়িচালক পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং নিরাপত্তাপ্রহরী ও অফিস সহায়ক পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দিতে হবে।
বাছাইপদ্ধতি: গাড়িচালক পদের প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিরাপত্তাপ্রহরী পদের প্রার্থীদের শারীরিক যোগ্যতার পরীক্ষা, বাছাই পরীক্ষা (এমসিকিউ লিখিত) ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অফিস সহায়ক পদের প্রার্থীদের বাছাই পরীক্ষা (এমসিকিউ/লিখিত) ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এসব পদের পরীক্ষার স্থান ও সময় পরবর্তী সময়ে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে (www.pkb.gov.bd) পাওয়া যাবে। আবেদনপত্রে কোনো ভুল তথ্য দিলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হতে পারে।
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন লাখের বেশি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি পিএমও, বিডিআরসিএস, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) পদসংখ্যা: ১ যোগ্যতা: বিএমডিসির রেজিস্ট্রেশনসহ এমবিবিএস পাস। এমপিএইচ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চার বছর ক্লিনিক্যাল প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বয়স: ৪৫ বছর চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে) কর্মস্থল: বালুখালী, উখিয়া, কক্সবাজার বেতন: মাসে ১,২০,০০০ টাকা
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
২. পদের নাম: মেডিকেল অফিসার (এমও) পদসংখ্যা: ৮ যোগ্যতা: বিএমডিসির রেজিস্ট্রেশনসহ এমবিবিএস পাস। কোনো হাসপাতালের জরুরি বিভাগে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৪৫ বছর চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে) কর্মস্থল: বালুখালী, উখিয়া, কক্সবাজার বেতন: মাসে ১,১০,০০০ টাকা
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
৩. পদের নাম: নার্সিং সুপারভাইজার পদসংখ্যা: ১ যোগ্যতা: বিএসসি ডিগ্রি বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। বিএসসি ডিগ্রিধারীদের হাসপাতালে অন্তত তিন বছর ও ডিপ্লোমাধারীদের আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৪৫ বছর চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে) কর্মস্থল: বালুখালী, উখিয়া, কক্সবাজার বেতন: মাসে ৬০,০০০ টাকা
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২২।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেবে একাধিক শিক্ষক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একাধিক বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১. বিভাগের নাম: ফার্মেসি পদের নাম ও সংখ্যা: অধ্যাপক (একটি—স্থায়ী)
২. বিভাগের নাম: অর্থনীতি বিভাগ পদের নাম ও সংখ্যা: অধ্যাপক (একটি—স্থায়ী) ও সহকারী অধ্যাপক (একটি—স্থায়ী)
৩. বিভাগের নাম: হিসাববিজ্ঞান বিভাগ পদের নাম ও সংখ্যা: অধ্যাপক (একটি—স্থায়ী) ও প্রভাষক (একটি—স্থায়ী)
বেতন স্কেল
অধ্যাপক: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
সহকারী অধ্যাপক: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
প্রভাষক: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যোগ্যতা ও শর্তাবলি
১. অধ্যাপক পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে: পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কমপক্ষে চার বছরের সক্রিয় অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও সহযোগী অধ্যাপক হিসেবে কোনো স্বীকৃত ‘পিয়াররিভিউড’ জার্নালে কমপক্ষে পাঁচটি প্রকাশনাসহ ১০টি প্রকাশনা থাকতে হবে।
এমফিল/সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে: পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কমপক্ষে ছয় বছরের সক্রিয় অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও সহযোগী অধ্যাপক হিসেবে কোনো স্বীকৃত পিয়াররিভিউড জার্নালে কমপক্ষে ৫টি প্রকাশনাসহ ১০টি প্রকাশনা থাকতে হবে।
পিএইচডি/এমফিল ডিগ্রি নেই, এমন প্রার্থীদের ক্ষেত্রে: পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কমপক্ষে ৮ বছরের সক্রিয় অভিজ্ঞতাসহ ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং সহযোগী অধ্যাপক হিসেবে কোনো স্বীকৃত পিয়াররিভিউড জার্নালে কমপক্ষে ৫টি প্রকাশনাসহ ১০টি প্রকাশনা থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি/সিজিপিএ-৩.২৫ বা এর নিচে গ্রহণযোগ্য নয়।
২. সহকারী অধ্যাপক প্রার্থীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার উভয়টিতে প্রথম বিভাগ/জিপিএ-৫.০০ স্কেলে ন্যূনতম জিপিএ-৪.০০ এবং জিপিএ-৪.০০ স্কেলে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। প্রার্থীকে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উভয় ক্ষেত্রেই প্রার্থীর প্রথম শ্রেণি/সিজিপিএ-৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ-৩.৫০ থাকতে হবে। পিএইচডি ডিগ্রি থাকলে প্রার্থী সরাসরি সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এমফিল ডিগ্রিধারী হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দুই বছরের সক্রিয় অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি অথবা এমফিল ডিগ্রি না থাকলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে তিন বছরের সক্রিয় অভিজ্ঞতা থাকতে হবে। দেশি/বিদেশি স্বীকৃত জার্নালে একটি প্রকাশনা/স্বীকৃত মানের গ্রন্থ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি/সিজিপিএ-৩.২৫ বা এর নিচে গ্রহণযোগ্য নয়।
৩. প্রভাষক প্রার্থীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার উভয়টিতে প্রথম বিভাগ/জিপিএ-৫.০০ স্কেলে ন্যূনতম জিপিএ-৪.০০ এবং জিপিএ-৪.০০ স্কেলে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে (চতুর্থ বিষয়সহ)। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উভয় ক্ষেত্রেই প্রার্থীর প্রথম শ্রেণি/সিজিপিএ-৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ-৩.৫০ থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি/সিজিপিএ-৫.০০ স্কেলে সিজিপিএ-৩.৫০/সিজিপিএ-৪.০০ স্কেলে সিজিপিএ-৩.২৫ বা এর নিচে গ্রহণযোগ্য নয়।
আবেদন যেভাবে উপরিউক্ত পদের নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম ব্যক্তিগতভাবে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অথবা ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে অফিস চলাকালীন সংগ্রহ করা যাবে। অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ১০ সেট আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে ডাকযোগে/সরাসরি পাঠাতে হবে। আবেদনে স্থায়ী ও যোগাযোগের ঠিকানা ও মুঠোফোন নম্বর স্পষ্টভাবে লিখতে হবে।
আবেদন ফি ভাইস চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২-এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, মাভাবিপ্রবি শাখা, সন্তোষ, টাঙ্গাইল-এর ওপর আবেদন ফি বাবদ সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ৮০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যা লাগবে প্রার্থীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, গবেষণামূলক প্রকাশনার কপি, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি প্রতিটি সেটের সঙ্গে সংযুক্ত করতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রি এবং সিজিপিএর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সমতা বিধানের সনদ আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২।
আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২২।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য