ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২১ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

স্নাতক পাসে অর্থ মন্ত্রণালয়ে ১৭ পদে চাকরি

নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২২ ২০:৪৮
নিজস্ব প্রতিবেদক
স্নাতক পাসে অর্থ মন্ত্রণালয়ে ১৭ পদে চাকরি

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত পাঁচ ক্যাটাগরির ১৭টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ২

যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

২. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪

যোগ্যতা: বিজ্ঞান বিভাগের বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩. পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ১

যোগ্যতা: বাণিজ্য বিভাগের বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. পদের নাম: ক্যাশ সরকার পদসংখ্যা: ১ যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

৫. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ৯ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের বয়স আবেদনকারীর বয়স ১ এপ্রিল তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি ১-৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

যেভাবে আবেদন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা এই ওয়েবসাইটের (http://ird.teletalk.com.bd/home.php) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা ৭ এপ্রিল থেকে ৬ মে ২০২২ পর্যন্ত।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি, পদ ৩৬০

    নিজস্ব প্রতিবেদক
    ২৮ এপ্রিল, ২০২২ ১৯:৫৬
    নিজস্ব প্রতিবেদক
    প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি, পদ ৩৬০

    প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি ১টি পদে মোট ৩৬০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    পদের নাম: চালক বেতন: ৩০ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। আবেদন করা যাবে আগামী ১২ মে পর্যন্ত। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির বাসিন্দারা এ পদের জন্য আবেদন করতে পারবেন না।

    আবেদনের বয়সসীমা প্রার্থীর বয়স ১২-৫-২০২২ তারিখে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। * বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক ইউনিভার্সিটি

      নিজস্ব প্রতিবেদক
      ২৮ এপ্রিল, ২০২২ ৯:৩৪
      নিজস্ব প্রতিবেদক
      অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক ইউনিভার্সিটি

      ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘ল্যাব অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

      প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি

      পদের নাম: ল্যাব অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (ফার্মেসি) অভিজ্ঞতা: প্রয়োজন নেই বেতন: আলোচনা সাপেক্ষে

      চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা

      আবেদনের নিয়ম: আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bracu.ac.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

      আবেদনের শেষ সময়: ১০ মে ২০২২

      সূত্র: বিডিজবস ডটকম

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        চট্টগ্রাম ওয়াসায় চাকরির সুযোগ

        নিজস্ব প্রতিবেদক
        ২৮ এপ্রিল, ২০২২ ০:২২
        নিজস্ব প্রতিবেদক
        চট্টগ্রাম ওয়াসায় চাকরির সুযোগ

        চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষে চাকরি জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতের দুটি পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে আগামী ৮ মে থেকে। আবেদন করা যাবে ৭ জুন পর্যন্ত।

        পদের নাম: সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী

        আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

        চাকরি আবেদনের বয়স প্রার্থীর বয়স ০৭-০৬-২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

        আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা (http://cwasa.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

          নিজস্ব প্রতিবেদক
          ২৮ এপ্রিল, ২০২২ ০:১৯
          নিজস্ব প্রতিবেদক
          ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

          ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে তিনটি স্থায়ী সহকারী অধ্যাপক শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

          পদের নাম: সহকারী অধ্যাপক পদসংখ্যা: ৩ বিভাগ: ভূগোল ও পরিবেশ বিভাগ

          যোগ্যতা: প্রার্থীদের এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ–এর ক্ষেত্রে স্কেল ৫.০০০–এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে। ভূগোল ও পরিবেশ বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা সিজিপিএ–এর ক্ষেত্রে ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ অথবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

          বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

          আবেদন ফি: রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে।

          যেভাবে আবেদন: রেজিস্ট্রারের অফিস থেকে আবেদনের নির্ধারিত ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে। আট কপি আবেদনপত্র রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে। আবেদনের শেষ তারিখ: ১৬ মে, ২০২২।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত