ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সমবায় অধিদপ্তরের ৫১১ পদের আবেদন শেষ ২১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল, ২০২২ ২৩:১৬
নিজস্ব প্রতিবেদক
সমবায় অধিদপ্তরের ৫১১ পদের আবেদন শেষ ২১ এপ্রিল

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ৫১১ পদে লোকবল নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে গত ২০ মার্চ থেকে। ২১ এপ্রিল ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

১. পদের নাম: পরিদর্শক পদসংখ্যা: ৩৪ যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

২. পদের নাম: মহিলা পরিদর্শক পদসংখ্যা: ১ যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

৩. পদের নাম: প্রশিক্ষক পদসংখ্যা: ১৬ যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

৪. পদের নাম: ফিল্ড ইনভেস্টিগেটর পদসংখ্যা: ১৯ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

৫. পদের নাম: কম্পিউটর পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত বা পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৬. পদের নাম: সহকারী পরিদর্শক পদসংখ্যা: ১০৫ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৭. পদের নাম: মহিলা সহকারী পরিদর্শক পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৮. পদের নাম: সহকারী প্রশিক্ষক পদসংখ্যা: ১১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৯. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১০. পদের নাম: ড্রাইভার বা ফিল্ম ভ্যান ড্রাইভার পদসংখ্যা: ৬ যোগ্যতা: অস্টম শ্রেণি পাসসহ হালকা বা ভারী যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১১. পদের নাম: তাঁত সুপারভাইজার পদসংখ্যা: ৫ যোগ্যতা: সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট থেকে কারিগরি কোর্স পরীক্ষায় পাস হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১২. পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ৪ যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্যে এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১০৮ যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৪. পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৫. পদের নাম: সহকারী ফিল্ম অপারেটর পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস। প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৬. পদের নাম: নৈশপ্রহরী পদসংখ্যা: ৪ যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। তবে শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৭. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১৮৯ যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি।

বয়সসীমা ১ মার্চ ২০২২ তারিখ প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা যেকোনো অপারেটর থেকে ০১৫০০১২১১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া vas.query@teletalk.com.bd বা alljobs.query@teletalk.com.bd ঠিকানা ই-মেইল করা যাবে। এ ক্ষেত্রে মেইলের সাবজেক্টে সংস্থার নাম, পদের নাম, অ্যাপ্লিকেন্ট ইউজার আইডি ও যোগাযোগের নম্বর দিতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমা দেওয়ার প্রক্রিয়া ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

পরীক্ষার ফি পরীক্ষার ফি বাবদ ১-১৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ১৫-১৭ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ এপ্রিল ২০২২।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাকা আহছানিয়া মিশনে চাকরি, বেতন ৫০,০০০

    নিজস্ব প্রতিবেদক
    ১৫ এপ্রিল, ২০২২ ৯:৫০
    নিজস্ব প্রতিবেদক
    ঢাকা আহছানিয়া মিশনে চাকরি, বেতন ৫০,০০০

    বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহছানিয়া মিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘প্রজেক্ট অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

    পদের নাম: প্রজেক্ট অফিসার, সিসি অ্যান্ড ডিআরআর সেক্টর পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন, হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স বা অর্গানাইজেশন ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট, ই-মেইল পরিচালনা জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

    চাকরির ধরন: চুক্তিভিত্তিক কর্মস্থল: ঢাকা বেতন: মাসিক ৫০,০০০ টাকা

    আবেদন যেভাবে আগ্রহীদের আবেদনপত্র–ছবিসহ সিভি hr.dam@ahsaniamission.org.bd এই ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে। আবেদন করার আগে এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

    আবেদনের শেষ তারিখ: ২০ এপ্রিল ২০২২।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সুপ্রিম কোর্টে চাকরির সুযোগ

      নিজস্ব প্রতিবেদক
      ১৩ এপ্রিল, ২০২২ ০:৩৯
      নিজস্ব প্রতিবেদক
      সুপ্রিম কোর্টে চাকরির সুযোগ

      সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ ক্যাটাগরির পদে মোট ৭৩ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সুপ্রিম কোর্টের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

      ১. পদের নাম: স্টেনোগ্রাফার পদসংখ্যা: ৩ যোগ্যতা: এইচএসসি/সমমান পাস বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

      ২. পদের নাম: স্টেনোটাইপিস্ট পদসংখ্যা: ৬ যোগ্যতা: এইচএসসি/সমমান পাস বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

      ৩. পদের নাম: স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা: এইচএসসি/সমমান পাস বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

      ৪. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক তথা কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা: এইচএসসি/সমমান পাস বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

      ৫. পদের নাম: ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদসংখ্যা: ৩ যোগ্যতা: এইচএসসি/সমমান পাস (বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার) বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

      ৬. পদের নাম: মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী পদসংখ্যা: ৬ যোগ্যতা: এইচএসসি/সমমান পাস বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

      ৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ৪ যোগ্যতা: এইচএসসি/সমমান পাস বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

      ৮. পদের নাম: ফটোস্ট্যাট মেশিন অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা: এসএসসি/সমমান পাস বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

      ৯. পদের নাম: এমএলএসএস পদসংখ্যা: ৪৮ যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

      বয়সসীমা আবেদনকারীর বয়স ২০২২ সালের ১২ মে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রেও বয়সসীমা শিথিলযোগ্য।

      আবেদন যেভাবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোড করে নিজ হাতে পূরণ করতে হবে। আবেদনপত্র ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছাতে হবে। আবেদন ও ফি জমা দেওয়ার প্রক্রিয়া এবং নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

      আবেদন ফি ১ থেকে ৮ নম্বর পদের জন্য ১০০ টাকা ও ৯ নম্বর পদের জন্য ৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১–৬১২১–০০২০–২০৩১ নম্বর কোডের বিপরীতে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।

      আবেদনপত্র পাঠানোর ঠিকানা সাধারণ ও সংস্থাপন শাখা, কক্ষ নম্বর-১১২, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা-১০০০।

      আবেদনের শেষ সময়: ১২ মে ২০২২।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        তিতাস গ্যাস ট্রান্সমিশনে ২২০ পদে চাকরি, আবেদন ফি ১০০

        নিজস্ব প্রতিবেদক
        ১২ এপ্রিল, ২০২২ ১৯:৪৬
        নিজস্ব প্রতিবেদক
        তিতাস গ্যাস ট্রান্সমিশনে ২২০ পদে চাকরি, আবেদন ফি ১০০

        তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) একাধিক শূন্য পদে জনবল নিয়োগে তিনটি বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

        ১. পদের নাম: চিকিৎসা সহকারী পদসংখ্যা: ৪ যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) পাসসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড–১১)

        ২. পদের নাম: অফিস সহকারী পদসংখ্যা: ৫ যোগ্যতা: স্নাতক/এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        ৩. পদের নাম: ভান্ডার রক্ষক পদসংখ্যা: ৪ যোগ্যতা: স্নাতক/এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        ৪. পদের নাম: আইন সহকারী পদসংখ্যা: ১ যোগ্যতা: স্নাতক/এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        ৫. পদের নাম: রেকর্ড কিপার পদসংখ্যা: ৫ যোগ্যতা: এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

        ৬. পদের নাম: ডেসপ্যাচ রাইডার পদসংখ্যা: ১টি যোগ্যতা: এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

        ৭. পদের নাম: স্টোরম্যান পদসংখ্যা: ৫ যোগ্যতা: এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

        ৮. পদের নাম: করণিক (জেনারেল) পদসংখ্যা: ৩ যোগ্যতা: এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

        ৯. পদের নাম: বাবুর্চি/কুক পদসংখ্যা: ২ যোগ্যতা: এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

        ১০. পদের নাম: গার্ডেনার পদসংখ্যা: ৩ যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

        বিজ্ঞপ্তি–২

        ১. পদের নাম: হিসাব সহকারী পদসংখ্যা: ৪৮ যোগ্যতা: বাণিজ্যে এইচএসসি পাসসহ হিসাব/নিরীক্ষা/অর্থসংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        ২. পদের নাম: নিরীক্ষা সহকারী পদসংখ্যা: ৮ যোগ্যতা: বাণিজ্যে এইচএসসি পাসসহ হিসাব/নিরীক্ষা/অর্থসংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        ৩. পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ১ যোগ্যতা: বাণিজ্যে এইচএসসি পাসসহ হিসাব/নিরীক্ষা/অর্থসংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        বিজ্ঞপ্তি-৩

        ১. পদের নাম: হেভি ইকুইপমেন্ট অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা এসএসসি পাসসহ ড্রাইভিং কাম অটোমেকানিকস বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্স পাস ও হেভি ভেহিকেল লাইসেন্সসহ ২ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

        ২. পদের নাম: টেকনিশিয়ান/প্রকর্মী পদসংখ্যা: ৪০ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা এসএসসি পাসসহ মেশিনিস্ট/অটোমেকানিকস/প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/সিএনসি মেশিন অপারেটর (লেদ)/ওয়েল্ডিং/মেকানিক্যাল বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ ২ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        ৩. পদের নাম: বিক্রয় সহকারী পদসংখ্যা: ৮ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা এসএসসি পাসসহ মেকানিক্যাল ড্রাফটিং/প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং/কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন/জেনারেল মেকানিকস/ওয়েল্ডিং/মেকানিক্যাল বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ ২ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        ৪. পদের নাম: ইকুইপমেন্ট অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা এসএসসি পাসসহ ড্রাইভিং কাম অটোমেকানিকস বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্স পাস ও লাইট ভেহিকেল লাইসেন্সসহ ২ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        ৫. পদের নাম: ইলেকট্রিশিয়ান পদসংখ্যা: ৩ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা এসএসসি পাসসহ জেনারেল ইলেকট্রিশিয়ান বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ ২ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        ৬. পদের নাম: বেতারচালক পদসংখ্যা: ৬ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা এসএসসি পাসসহ রেডিও অ্যান্ড টেলিভিশন সার্ভিসিং বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ ২ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        ৭. পদের নাম: সার্ভেয়ার পদসংখ্যা: ১ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা এসএসসি পাসসহ আমিনশিপ পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ ২ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        ৮. পদের নাম: ড্রাফটসম্যান পদসংখ্যা: ১ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা এসএসসি পাসসহ ড্রাফটিং সিভিল/বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচারাল ড্রাফটিং বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ ২ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

        ৯. পদের নাম: ক্যামেরাম্যান পদসংখ্যা: ১ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা এসএসসি পাসসহ সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ ২ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

        ১০. পদের নাম: উন্নয়নকারী (ইমপ্রুভার) পদসংখ্যা: ৪৫ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাসসহ মেশিনিস্ট/অটোমেকানিকস/প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং/সিএনসি মেশিন অপারেটর (লেদ)/ওয়েল্ডিং/মেকানিক্যাল বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ ১ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

        ১১. পদের নাম: চেইনম্যান পদসংখ্যা: ৪ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

        ১২. পদের নাম: ট্রেসার পদসংখ্যা: ৫ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাসসহ ড্রাফটিং সিভিল/মেকানিক্যাল ড্রাফটিং/বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচারাল ড্রাফটিং বিষয়ে অনুমোদিত ট্রেড/ভোকেশনাল পাস ও ১ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

        ১৩. পদের নাম: সাহায্যকারী পদসংখ্যা: ১৪ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

        বয়সসীমা আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ এপ্রিল ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

        আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ও ফি জমা দেওয়ার পদ্ধতি এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে vas.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল করা যাবে।

        আবেদন ফি পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।

        আবেদনের সময়সীমা: ৮ মে ২০২২ থেকে ৭ জুন ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          পায়রা বন্দর কর্তৃপক্ষের ৯ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

          নিজস্ব প্রতিবেদক
          ১২ এপ্রিল, ২০২২ ১৯:৩৭
          নিজস্ব প্রতিবেদক
          পায়রা বন্দর কর্তৃপক্ষের ৯ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

          পায়রা বন্দর কর্তৃপক্ষের নবম, দশম, ১১তম, ১৩তম, ১৪তম ও ১৬তম গ্রেডের একাধিক পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

          বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পায়রা বন্দর কর্তৃপক্ষের ৯টি পদের লিখিত পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু। রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস হাইস্কুল, সিদ্বেশ্বরী গার্লস কলেজ ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে এসব পরীক্ষা নেওয়া হবে।

          যেসব পদের পরীক্ষা নেওয়া হবে সেগুলো হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (শিপ অ্যান্ড ইয়ার্ড), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাকাউন্টস), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অডিট), পারসোনাল সেক্রেটারি, ফার্মাসিস্ট, ট্রাফিক ইন্সপেক্টর, সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট ও সিনিয়র আউটডোর ক্লার্ক।

          পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটটেলিটকের এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

          পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো ধরনের কাগজ, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ ও ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনা যাবে না। প্রার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত