শিরোনাম
বিইউপিতে শিক্ষকতার সুযোগ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আটটি পদে মোট নয়জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইউপি। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ১৮ মে পর্যন্ত।
আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা (https://www.bup.edu.bd/careers) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নেবে ৮৬ জন, বেতন ১৫,০০০– ৭০,০০০
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ৩টি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ৩ পদে মোট ৮৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে।
পদের নাম ও পদসংখ্যা ১. হার্মফুল প্র্যাকটিসেস প্রোগ্রাম-কো অর্ডিনেটর-৭, বেতন সাকল্যে ৭০,০০০ টাকা।
২. চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর-৭, বেতন সাকল্যে ৩৫,০০০ টাকা।
৩. চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট ক্লাব অর্গানাইজার-৭২, বেতন সাকল্যে ৩৫,০০০ টাকা।
আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা এই (http://apc.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র ৩০ এপ্রিলের মধ্য জমা দিতে হবে।
এসআই থেকে পরিদর্শক হলেন ১২৩ জন
পুলিশের উপপরিদর্শক (এসআই) থেকে পরিদর্শক পদে ১২৩ জন পদোন্নতি পেয়েছেন। সোমবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে পরিদর্শক (নিরস্ত্র) ৬৭ জন, পরিদর্শক (সশস্ত্র) ৩৯ জন ও পরিদর্শক (শহর ও যানবাহন) পদে ১৭ জন রয়েছেন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইজিপির উদ্যোগে ২০২০ সাল থেকে বাংলাদেশ পুলিশের অধস্তন সদস্যদের কেন্দ্রীয়ভাবে পদোন্নতির পরীক্ষা নেওয়া শুরু হয়। এর মাধ্যমে সবচেয়ে মেধাবী, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়, যা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
রাবার বোর্ডে নবম গ্রেডে চাকরি, আবেদন ফি ৫৫৬ টাকা
বাংলাদেশ রাবার বোর্ডে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অস্থায়ীভাবে রাজস্ব খাতের ১৫টি পদে মোট ১৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ মে পর্যন্ত।
আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের বয়স প্রার্থীর বয়স এ বছরের ১ এপ্রিলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা (http://brb.teletalk.com.bd/brb_2022/home.php) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি নবম গ্রেডে এসব পদে আবেদন ফি ৫৫৬ টাকা।
ইডকলে চাকরি, বেতন ৪৪,০০০ টাকা
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘এক্সিকিউটিভ সেক্রেটারি’ পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদটির জন্য যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ সেক্রেটারি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা/আন্তর্জাতিক সম্পর্ক/ইংরেজি/পরিসংখ্যানে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন: ৪৪,১০০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনেন জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২২
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য