ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয় নিচ্ছে সহকারী প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ, ২০২২ ৮:৫৩
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় নিচ্ছে সহকারী প্রকৌশলী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরে শূন্য পদে সহকারী প্রকৌশলী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পাঠাতে হবে।

১. পদের নাম: অস্থায়ী সহকারী প্রকৌশলী বিভাগ: সিভিল পদসংখ্যা: ২ যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে বিজ্ঞানে এইচএসসিতে দ্বিতীয় বিভাগ/জিপিএ–৫–এর স্কেলে ৩.৫ অথবা সিজিপিএ ৪–এর স্কেলে ন্যূনতম ৩ এবং সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং/সমমান পরীক্ষায় সিজিপিএ–৪–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য যোগ্যতার সনদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. পদের নাম: সহকারী প্রকৌশলী বিভাগ: সিভিল পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে বিজ্ঞানে এইচএসসিতে দ্বিতীয় বিভাগ/জিপিএ–৫–এর স্কেলে ৩.৫ অথবা সিজিপিএ–৪-এর স্কেলে ন্যূনতম ৩ এবং সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং/সমমান পরীক্ষায় সিজিপিএ–৪-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য যোগ্যতার সনদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৩. পদের নাম: সহকারী প্রকৌশলী বিভাগ: বিদ্যুৎ/মেকানিক্যাল/পাওয়ার পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে বিজ্ঞানে এইচএসসিতে দ্বিতীয় বিভাগ/জিপিএ–৫–এর স্কেলে ৩.৫ অথবা সিজিপিএ–৪-এর স্কেলে ন্যূনতম ৩ এবং সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/পাওয়ার বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং/সমমান পরীক্ষায় সিজিপিএ–৪-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য যোগ্যতার সনদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী বিভাগ: সিভিল পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে বিজ্ঞানে এসএসসি পাসসহ সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ৩ থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং/সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/জিপিএ–৫-এর স্কেলে ন্যূনতম ৩ অথবা সিজিপিএ–৪–এর স্কেলে ন্যূনতম ২.৭৫ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য যোগ্যতার সনদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আবেদন যেভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর (কক্ষ–২১৩) থেকে ৫০ টাকার বিনিময়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করা যাবে। প্রতি পদের জন্য মোট ৮ কপি করে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন ফি রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, কক্ষ–২০৩, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আবেদনের শেষ সময়: ১৭ এপ্রিল ২০২২।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এসআই পদের কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৫৫০

    নিজস্ব প্রতিবেদক
    ১৭ মার্চ, ২০২২ ২১:২
    নিজস্ব প্রতিবেদক
    এসআই পদের কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৫৫০

    বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদের কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৫৫০ জন। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে এ ফল দেখা যাচ্ছে।

    পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৪৩৬ জন প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা গত ৫ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) শুরু হয়। প্রতিদিন ৪৮০ জন করে প্রার্থীর পরীক্ষা গ্রহণের মাধ্যমে ১৫ মার্চ এ পরীক্ষা শেষ হয়। এরপর ১৬ মার্চ ফল প্রকাশ করা হলো।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী সময় বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন। ফলে বিশ্বায়নের এই যুগে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানচর্চার পাশাপাশি অপরাধসংশ্লিষ্ট তদন্তকাজে অধিকতর দক্ষ ও কারিগরিভাবে বুদ্ধিদীপ্ত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ দেওয়া সম্ভব হবে।

    বাংলাদেশ পুলিশের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে জানানো হবে।

    উন্নত বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তোলার লক্ষ্যে পুলিশের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার আধুনিকায়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে নিয়োগে প্রথমবারের মতো যুক্ত হয়েছে কম্পিউটার দক্ষতা পরীক্ষা।

    কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এই লিংকে জানা যাবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ফিউচার লিডার নিচ্ছে ইস্টার্ণ ব্যাংক

      নিজস্ব প্রতিবেদক
      ১৭ মার্চ, ২০২২ ১০:১২
      নিজস্ব প্রতিবেদক
      ফিউচার লিডার নিচ্ছে ইস্টার্ণ ব্যাংক

      বেসরকারি ইস্টার্ণ ব্যাংক লিমিটেড সম্প্রতি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের দ্য ফিউচার লিডার ডেভেলপমেন্ট প্রোগ্রামে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

      পদের নাম: ফিউচার লিডার পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: আগ্রহীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। ব্যাংকিং সেক্টরে কাজ করার আগ্রহ থাকতে হবে। ইংরেজিতে যোগাযোগে দক্ষ হতে হবে। বেতন ও সুযোগ-সুবিধা: লার্নিং ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম সফলভাবে শেষ হওয়ার পর নির্বাচিতদের সিনিয়র অফিসার বা প্রিন্সিপাল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। বিষয়টি নির্ধারিত হবে একাডেমিক ফলাফল ও নির্বাচন প্রক্রিয়ার পারফরম্যান্স অনুযায়ী। শর্ত: চূড়ান্তভাবে নির্বাচিত হলে প্রার্থীদের তিন বছর চাকরি করতে হবে, এ মর্মে বন্ড সই করতে হবে।

      আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

      আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২২

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আইইউটিতে চাকরির সুযোগ, বেতনের সঙ্গে রয়েছে নানা ভাতা

        নিজস্ব প্রতিবেদক
        ১৭ মার্চ, ২০২২ ৯:৪২
        নিজস্ব প্রতিবেদক
        আইইউটিতে চাকরির সুযোগ, বেতনের সঙ্গে রয়েছে নানা ভাতা

        ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বাংলাদেশের গাজীপুরে অবস্থিত একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি মূলত একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। বর্তমানে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। বিশ্ববিদ্যালয়ের মালিকানা ওআইসির হাতে। এর লক্ষ্য ওআইসিভুক্ত সব দেশের ছাত্রদের জন্য পড়াশোনার সুব্যবস্থা করে দেওয়া এবং প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে মুসলমানদের এগিয়ে নিয়ে আসা। প্রতিষ্ঠানটি চার বিভাগে জনবল নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পাশাপাশি ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্রসহ সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ডকপি আইইউটিতে পাঠাতে হবে।

        পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিভাগ: টিভিই ডিপার্টমেন্ট পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ডেটাবেজ সফটওয়্যারের কাজ জানতে হবে। আন্তর্জাতিক সংস্থায় সেক্রেটারিয়াল সায়েন্স বা এ ধরনের বিষয়ে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: ২২,৩৯০ থেকে ৩৮,৯২৩ টাকা।

        পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিভাগ: সিইই ডিপার্টমেন্ট পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/পলিটেকনিক ইনস্টিটিউট বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কোনো বিশ্ববিদ্যালয় বা ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: ২২,৩৯০ থেকে ৩৮,৯২৩ টাকা।

        পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ক্যাটালগার বিভাগ: লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন অফিস পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি/লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ডেটা ইনপুটের কাজ জানতে হবে। ক্যাটালগিংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বেতন: ২২,৩৯০ থেকে ৩৮,৯২৩ টাকা।

        পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিপ্রোগ্রাফিক অপারেটর কাম সর্টার বিভাগ: লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন অফিস পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে। ফটোকপি কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বেতন: ১৬,৭৯২ থেকে ২৯,১৯২ টাকা।

        অন্যান্য ভাতা ও সুবিধা: সব পদের জন্য মাসিক বেতনের পাশাপাশি ক্যাম্পাসে যদি কেউ বাড়ি-সুবিধা না পান, তবে তিনি বাড়িভাড়া বাবদ ৪০ শতাংশ টাকা পাবেন। এ ছাড়া পরিবহন, স্বামী/স্ত্রী ভাতা, সন্তান ভাতা, বিশেষ মধ্যবর্তী ভাতা, শিক্ষা, মেডিকেলসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।

        আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের আইইউটির ওয়েবসাইটের এই লিংকে গিয়ে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। পাশাপাশি আবেদনপত্রসহ সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ডকপি আইইউটিতে ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত তথ্য এ লিংকে জানা যাবে।

        আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অফিস অব দ্য চিফ অব স্টাব্লিশমেন্ট, আইইউটি, বোর্ড বাজার, গাজীপুর।

        আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২২

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          প্রতিবন্ধীদের জন্য চাকরি মেলা রোববার

          নিজস্ব প্রতিবেদক
          ১৭ মার্চ, ২০২২ ৯:৩৩
          নিজস্ব প্রতিবেদক
          প্রতিবন্ধীদের জন্য চাকরি মেলা রোববার

          বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধীদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজধানীতে চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। আগামী রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও–বিষয়ক ব্যুরোর অফিস ভবনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

          বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) থেকে জানানো হয়েছে, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এনজিও–বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম এবং সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম।

          দেশে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো সাধারণত প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বা বাক্য, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

          বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অ্যানালিস্ট (ফরেনসিক) মো. গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘এবার চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর চাহিদা বেশি। কিছু বেসরকারি উন্নয়ন সংস্থাও প্রতিবন্ধীদের চাকরি দেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। মেলার মাধ্যমে ২০০-৩০০ জনকে চাকরি দেওয়া সম্ভব হবে বলে আমরা আশা করছি। এর মধ্যে মেলার দিনই ৭০-৮০ জনকে চাকরি দেওয়া হবে। অন্যদের পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

          প্রতিবছর এ মেলায় পাঁচ শতাধিক চাকরিপ্রার্থী প্রতিবন্ধী ব্যক্তি সারা দেশ থেকে ঢাকায় এসে অংশগ্রহণ করেন। মেলায় অংশগ্রহণকারী ব্যক্তিদের কম্পিউটার দক্ষতা ও প্রশিক্ষণের ওপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের মেলা থেকেই চাকরি দেওয়া হয়। কিছু চাকরিদাতা প্রতিষ্ঠান সিভি নিয়ে রাখে, পরে পর্যায়ক্রমে চাকরি দেয়।

          বিসিসি আরও জানায়, এবার মেলায় ৪০টির মতো চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলা থেকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার তরুণ-তরুণীরা নিজেদের যোগ্যতা ও চাহিদামাফিক চাকরি খুঁজে নেওয়ার সুযোগ পাবেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত