শিরোনাম
অফিসার ক্যাডেট নিচ্ছে বিমান বাহিনী
বাংলাদেশ বিমান বাহিনীর ডিই ২০২২বি কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী কোর্সের নাম: ডিই ২০২২বি কোর্স পদের নাম: অফিসার ক্যাডেট
বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে ২০-৩০ বছর বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত
শারীরিক যোগ্যতা পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি নারীর ক্ষেত্রে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের মাপ ৬/৬
চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বেতন: ১০,০০০ টাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১০০০ টাকা
আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২২
পরীক্ষার সময়সূচি
যোগদানের সম্ভাব্য তারিখ: ১৬ জুলাই ২০২২
সূত্র: যুগান্তর, ১১ মার্চ ২০২২
ইসলামী ব্যাংক নেবে ফিল্ড অফিসার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়ন প্রকল্পে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফিল্ড অফিসার পদে লোকবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা ২০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ফিল্ড অফিসার বয়সসীমা: ২০ মার্চ ২০২২ তারিখে ন্যূনতম ২২ বছর ও অনূর্ধ্ব ৩০ বছর। কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বেতন স্কেল ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী। শিক্ষানবিশকাল ছয় মাস সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নিয়মিত বেতন স্কেলে চাকরিতে স্থায়ী করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি। সাইকেল/মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং দেশের যেকোনো গ্রামীণ এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা ব্যাংকের ওয়েবসাইট career.islamibankbd.com-এ প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন করতে পারবেন। সরাসরি/ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
বিআইডব্লিউটিসিতে চাকরি, শূন্য পদ ১১০
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে শূন্য পদে মোট ১১০ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও গ্রেড
কনিষ্ঠ প্রকৌশলী (মেকানিক্যাল) গ্রেড-৯, কনিষ্ঠ প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) গ্রেড-৯, পরিকল্পনা অফিসার গ্রেড-৯, আইন অফিসার গ্রেড-৯, ক্রয় অফিসার গ্রেড-৯, বিমা অফিসার গ্রেড-৯, প্রকৌশল তত্ত্বাধায়ক (মেকানিক্যাল) গ্রেড-১১, সহকারী নিরীক্ষা অফিসার গ্রেড-১১, কনিষ্ঠ নৌ অফিসার গ্রেড-৯, দ্বিতীয় শ্রেণির মাস্টার গ্রেড-১১, গ্রিজার গ্রেড-১৭।
পদসংখ্যা : ১১০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদভেদে প্রার্থীর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন (http://biwtc.teletalk.com.bd/) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২২।
বেসিক ব্যাংকে ৮ পদে নিয়োগ, আবেদন ফি ২০০
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বেসিক ব্যাংক লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ব্যাংকে ৮ পদে ১১ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: ডেপুটি ম্যানেজার, আইসিটি-সফটওয়্যার ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে মাস্টার্স বা বিএসসি ডিগ্রি। তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
২. পদের নাম: ডেপুটি ম্যানেজার, আইসিটি-ডিসি বা ডিআরএস মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে এমএসসি ডিগ্রি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে মাস্টার্স বা বিএসসি ডিগ্রি। তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আইসিটি-সফটওয়্যার ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৬
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে মাস্টার্স বা বিএসসি ডিগ্রি। এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আইসিটি-নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট
পদসংখ্যা: ২
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে মাস্টার্স বা বিএসসি ডিগ্রি। এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আইসিটি-ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স বা বিএসসি ডিগ্রি। এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আইসিটি-হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে মাস্টার্স বা বিএসসি ডিগ্রি। এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭. পদের নাম: অফিসার, আইসিটি-হার্ডওয়্যার সাপোর্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৮. পদের নাম: অফিসার, আইসিটি-ইওডি স্পেশালিস্ট
পদসংখ্যা: ৪ যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা যেভাবে আবেদন: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত এই ওয়েবসাইটের https://erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: সব পদের জন্য আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্–বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ২৯ মার্চ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৭১১
কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী উদ্যান কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী প্রশিক্ষক ও উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
পিএসসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। দশম গ্রেডের এ পদে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৭১১ জন।
গত ১০ ডিসেম্বর এ পদে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময় জাতীয় দৈনিক পত্রিকা ও পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য