শিরোনাম
চিকিৎসা গবেষণা পরিষদে চাকরি
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে ‘ক্যাশিয়ার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ
পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক অভিজ্ঞতা: ০২ বছর বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ৩০ বছর কর্মস্থল: ঢাকা
আবেদনের ঠিকানা: পরিচালক, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ, বিএমআরসি ভবন, মহাখালী, ঢাকা-১২১২।
আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২২
সূত্র: প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি
সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ
পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ হোটেলে দুই পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন, সশরীর বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার পদসংখ্যা: উল্লেখ নেই যোগ্যতা: দেশে অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক হোটেলে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বেনকুয়েটস অ্যান্ড ইভেন্টস ম্যানেজার পদসংখ্যা: উল্লেখ নেই। যোগ্যতা: দেশে বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক হোটেলে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বেনকুয়েটস অ্যান্ড ইভেন্টস ম্যানেজার পদসংখ্যা: উল্লেখ নেই। যোগ্যতা: দেশে বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক হোটেলে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
কনস্টেবলে ৪ হাজার নিয়োগ, শূন্যপদ কোন জেলায় কত (তালিকা)
বাংলাদেশ পুলিশে ৪ হাজার কনস্টেবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ পেতে আবেদন নেওয়া হবে অনলাইনে, চলবে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে। আজ সোমবার (৩১ জানুয়ারি) পুলিশ সদর দপ্তর ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এতে বলা হয়, নিয়োগে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে police.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান)।
বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর। উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
নারী প্রার্থীর প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। জেলাভিত্তিক কোটা অনুযায়ী এই কনস্টেবল নিয়োগ করা হবে।
আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন সব জেলা মিলিয়ে ৪ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। এর মধ্যে পুরুষ কনস্টেবলের পদ ফাঁকা আছে ৩ হাজার ৪০০টি, নারী পদ ফাঁকা আছে ৬০০টি।
জেলার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, কুমিল্লা, ময়মনসিংহের প্রতিটিতে শতাধিক পদ ফাঁকা রয়েছে। সবচেয়ে বেশি ফাঁকা ঢাকায় ৩৩৪টি পদ। সবচেয়ে কম পদ ফাঁকা রয়েছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ঝালকাঠি ও নড়াইলে। এসব জেলায় ২০টির কম পদ ফাঁকা রয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ৬২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জনবল নিয়োগের চারটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে নবম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত একাধিক পদে ৬২৬ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
১. পদের নাম: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদসংখ্যা: ২২ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ২. পদের নাম: সহকারী প্রোগ্রামার পদসংখ্যা: ১ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ৩. পদের নাম: গবেষণা কর্মকর্তা পদসংখ্যা: ৫ বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা ৪. পদের নাম: ক্যামেরাম্যান পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৫. পদের নাম: সহকারী আর্টিস্ট পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা ৬. পদের নাম: গবেষণা অনুসন্ধানকারী পদসংখ্যা: ৩ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা ৭. পদের নাম: পরিসংখ্যান সহকারী পদসংখ্যা: ২ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা ৮. পদের নাম: নিরীক্ষা সহকারী পদসংখ্যা: ৭ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা ৯. পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ২ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১০. পদের নাম: প্রশিক্ষক পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা ১১. পদের নাম: ড্রাফটসম্যান পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা ১২. পদের নাম: অফসেট প্রিন্টিং অপারেটর পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা ১৩. পদের নাম: প্রুফ রিডার পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা ১৪. পদের নাম: টেলিফোন অপারেটর পদসংখ্যা: ২ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
১৫. পদের নাম: ইলেকট্রিশিয়ান পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা ১৬. পদের নাম: স্টোর কিপার পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা ১৭. পদের নাম: পাম্প চালক পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা ১৮. পদের নাম: সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদসংখ্যা: ১৬১ বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা ১৯. পদের নাম: উপসহকারী প্রকৌশলী পদসংখ্যা: ২ বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
২০. পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ২৭৭ বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা ২১. পদের নাম: হিসাব সহকারী পদসংখ্যা: ৩৫ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা ২২. পদের নাম: স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৭ বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা ২৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১০ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা ২৪. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা: ৩ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২৫. পদের নাম: গাড়িচালক পদসংখ্যা: ৬ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা ২৬. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ২৫ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা ২৭. পদের নাম: নিরাপত্তা প্রহরী পদসংখ্যা: ৪৭ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটের http://brdb.Teletalk.com.bd মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (http://www.brdb.gov.bd)। আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি, ২০২২।
ঢাকা মেডিকেল কলেজে চাকরি, পদ ১০২
ঢাকা মেডিকেল কলেজে রাজস্ব খাতে লোকবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি অধ্যক্ষের কার্যালয়ে একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
১. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট
পদসংখ্যা: ৫
যোগ্যতা: মেডিকেল টেকনোলজি (ল্যাব) বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৩. পদের নাম: অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২
যোগ্যতা: এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২.৪৯০ টাকা
৪. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২.৪৯০ টাকা
৫. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ২ (গ্রেড ১৫ ও ১৬)
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। গ্রেড ১৫ এর ক্ষেত্রে ভারি যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ্রেড ১৬ এর ক্ষেত্রে হালকা যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা ও ৯,৩০০-২২.৪৯০ টাকা
৬. পদের নাম: কার্পেন্টার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
৭. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭৮
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনের বয়স বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে http://dmc.teletalk.com.bd/
আবেদন ফি
টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ১-৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৬-৮ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য