ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বাংলাদেশি প্রকৌশলী নেবে সৌদি আরব, বেতন এক লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২২ ২০:২৬
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি প্রকৌশলী নেবে সৌদি আরব, বেতন এক লাখের বেশি

সরকারিভাবে সৌদি আরবে বাংলাদেশি ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বোয়েসেলের মাধ্যমে সৌদি আরবের ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ কোম্পানির অধীনে বাংলাদেশি প্রকৌশলী (পুরুষ) নেওয়া হবে।

পদের নাম: সার্ভিস টেকনিশিয়ান পদসংখ্যা: ১০ যোগ্যতা: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মাসিক মূল বেতন: ৩০০০-৪৫০০ (সৌদি রিয়াল), বাংলাদেশি টাকায় ৬৮,৬৭০-১,০৩,০০৫ টাকা।

আবেদন পত্র দেখতে পারেন: https://therisingcampus.com/wp-content/uploads/2022/01/বিজ্ঞপ্তি-প্রকাশ-করেছে-বাংলাদেশ-ওভারসিজ-এমপ্লয়মেন্ট-অ্যান্ড-সার্ভিসেস-লিমিটেড.pdf

প্রাসঙ্গিক
    মন্তব্য

    পদ্মা ব্যাংকে চাকরির সুযোগ

    নিজস্ব প্রতিবেদক
    ৮ জানুয়ারি, ২০২২ ১৬:১
    নিজস্ব প্রতিবেদক
    পদ্মা ব্যাংকে চাকরির সুযোগ

    পদ্মা ব্যাংক লিমিটেডে ‘হেড অব রিটেইল’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম: পদ্মা ব্যাংক লিমিটেড

    দের নাম: হেড অব রিটেইল পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অভিজ্ঞতা: ১৫-২০ বছর বেতন: আলোচনা সাপেক্ষে

    চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: যে কোনো স্থান

    আবেদনের নিয়ম: আগ্রহীরা The Rinisg Campus এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

    আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২২

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে চাকরি

      নিজস্ব প্রতিবেদক
      ৮ জানুয়ারি, ২০২২ ১৫:৪৪
      নিজস্ব প্রতিবেদক
      বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে চাকরি

      বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) ০২টি পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

      প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)

      পদের নাম: পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট

      পদসংখ্যা: ০১ জন

      শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/এইচএসসি

      অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

      বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা

      পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট

      পদসংখ্যা: ০১ জন

      শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/এসএসসি

      দক্ষতা: টাইপিং গতি

      বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

      চাকরির ধরন: স্থায়ী

      প্রার্থীর ধরন: নারী-পুরুষ

      কর্মস্থল: যে কোনো স্থান

      বয়স: ০৮ জানুয়ারি ২০২২ তারিখে ৩০ বছর

      আবেদনের ঠিকানা: সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ই-১৭ আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

      আবেদন ফি: পে-অর্ডার/ডিডির মাধ্যমে উভয় পদের জন্য ৩০০ টাকা পাঠাতে হবে।

      আবেদনের শেষ সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২২

      সূত্র: প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ব্র্যাকে চাকরির সুযোগ, লাগবে অভিজ্ঞতা

        নিজস্ব প্রতিবেদক
        ৮ জানুয়ারি, ২০২২ ১৩:১৬
        নিজস্ব প্রতিবেদক
        ব্র্যাকে চাকরির সুযোগ, লাগবে অভিজ্ঞতা

        বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম ও ইন্টারনাল অডিট বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

        পদের নাম: সিনিয়র স্পেশালিস্ট, নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস বিভাগ: ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ/এনভায়রনমেন্টাল সায়েন্স/ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জলবায়ু পরিবর্তন বিষয়ে ধারণা থাকতে হবে। এডোব ইনডিজাইন ও ফটোশপের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক কর্মস্থল: ব্র্যাক হেড অফিস, ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া উৎসব বোনাস, চিকিৎসা ও জীবনবিমার সুবিধা দেওয়া হবে।

        পদের নাম: ম্যানেজার, ইন্টারনাল অডিট বিভাগ: ইন্টারনাল অডিট পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমকম/এমবিএ/বিজনেস স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম/এসিসিএ থেকে সিএ সার্টিফিকেট লেবেল শেষ করতে হবে। ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট, অ্যাকাউন্টিংয়ে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অডিটিং ও আইটিতে দক্ষ হতে হবে।

        কর্মস্থল: ব্র্যাক হেড অফিস, ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ও জীবনবিমার সুবিধা দেওয়া হবে।

        আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইটের এ লিংকে লগইন করে আবেদন করতে হবে।

        আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২২

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে

          নিজস্ব প্রতিবেদক
          ৮ জানুয়ারি, ২০২২ ৯:১২
          নিজস্ব প্রতিবেদক
          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ মন্ত্রণালয়ে একাধিক শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তির যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

          ১. পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ১ যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড: ১২ বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা যেসব জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, রংপুর, যশোর, নওগাঁ, নরসিংদী, লক্ষ্মীপুর, নাটোর, শেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, ঝালকাঠি ও খাগড়াছড়ি জেলা ছাড়া সব জেলার বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

          ২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৪ যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ৪৫ ও ইংরেজি ৭০ শব্দ থাকতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। গ্রেড: ১৩ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা যেসব জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, রংপুর, যশোর, নওগাঁ, নরসিংদী, লক্ষ্মীপুর, নাটোর, শেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, ঝালকাঠি ও খাগড়াছড়ি জেলা ছাড়া সব জেলার বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

          ৩. পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ১ যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড: ১৪ বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা যেসব জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, রংপুর, যশোর, নওগাঁ, নরসিংদী, লক্ষ্মীপুর, নাটোর, শেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, ঝালকাঠি ও খাগড়াছড়ি জেলা ছাড়া সব জেলার বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

          ৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ৭ যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। গ্রেড: ১৬ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা যেসব জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, রংপুর, যশোর, নওগাঁ, নরসিংদী, লক্ষ্মীপুর, নাটোর, শেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, ঝালকাঠি ও খাগড়াছড়ি জেলা ছাড়া সব জেলার বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

          ৫. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১২ যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রেড: ২০ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা যেসব জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, বাগেরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলা ছাড়া সব জেলার বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

          বয়সসীমা ২০২১ সালের ২৮ ডিসেম্বর প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর।

          আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের আগে এই লিংক থেকে নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও আবেদন ফি জমাদানের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক মুঠোফোন থেকে ১২১ নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল করা যাবে।

          আবেদন ফি পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এ পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

          আবেদনের শেষ সময়: ১৮ জানুয়ারি ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত