ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ব্র্যাকে চাকরির সুযোগ, লাগবে অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২২ ১৩:১৬
নিজস্ব প্রতিবেদক
ব্র্যাকে চাকরির সুযোগ, লাগবে অভিজ্ঞতা

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম ও ইন্টারনাল অডিট বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র স্পেশালিস্ট, নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস বিভাগ: ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ/এনভায়রনমেন্টাল সায়েন্স/ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জলবায়ু পরিবর্তন বিষয়ে ধারণা থাকতে হবে। এডোব ইনডিজাইন ও ফটোশপের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক কর্মস্থল: ব্র্যাক হেড অফিস, ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া উৎসব বোনাস, চিকিৎসা ও জীবনবিমার সুবিধা দেওয়া হবে।

পদের নাম: ম্যানেজার, ইন্টারনাল অডিট বিভাগ: ইন্টারনাল অডিট পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমকম/এমবিএ/বিজনেস স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম/এসিসিএ থেকে সিএ সার্টিফিকেট লেবেল শেষ করতে হবে। ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট, অ্যাকাউন্টিংয়ে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অডিটিং ও আইটিতে দক্ষ হতে হবে।

কর্মস্থল: ব্র্যাক হেড অফিস, ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ও জীবনবিমার সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইটের এ লিংকে লগইন করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২২

প্রাসঙ্গিক
    মন্তব্য

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে

    নিজস্ব প্রতিবেদক
    ৮ জানুয়ারি, ২০২২ ৯:১২
    নিজস্ব প্রতিবেদক
    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ মন্ত্রণালয়ে একাধিক শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তির যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

    ১. পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ১ যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড: ১২ বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা যেসব জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, রংপুর, যশোর, নওগাঁ, নরসিংদী, লক্ষ্মীপুর, নাটোর, শেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, ঝালকাঠি ও খাগড়াছড়ি জেলা ছাড়া সব জেলার বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

    ২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৪ যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ৪৫ ও ইংরেজি ৭০ শব্দ থাকতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। গ্রেড: ১৩ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা যেসব জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, রংপুর, যশোর, নওগাঁ, নরসিংদী, লক্ষ্মীপুর, নাটোর, শেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, ঝালকাঠি ও খাগড়াছড়ি জেলা ছাড়া সব জেলার বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

    ৩. পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ১ যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড: ১৪ বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা যেসব জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, রংপুর, যশোর, নওগাঁ, নরসিংদী, লক্ষ্মীপুর, নাটোর, শেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, ঝালকাঠি ও খাগড়াছড়ি জেলা ছাড়া সব জেলার বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

    ৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ৭ যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। গ্রেড: ১৬ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা যেসব জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, রংপুর, যশোর, নওগাঁ, নরসিংদী, লক্ষ্মীপুর, নাটোর, শেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, ঝালকাঠি ও খাগড়াছড়ি জেলা ছাড়া সব জেলার বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

    ৫. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১২ যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রেড: ২০ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা যেসব জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, বাগেরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলা ছাড়া সব জেলার বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

    বয়সসীমা ২০২১ সালের ২৮ ডিসেম্বর প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর।

    আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের আগে এই লিংক থেকে নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও আবেদন ফি জমাদানের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক মুঠোফোন থেকে ১২১ নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল করা যাবে।

    আবেদন ফি পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এ পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

    আবেদনের শেষ সময়: ১৮ জানুয়ারি ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ২০০ লোক নেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন

      নিজস্ব প্রতিবেদক
      ৭ জানুয়ারি, ২০২২ ১৫:৫৯
      নিজস্ব প্রতিবেদক
      ২০০ লোক নেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন

      জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ‘কন্ডাক্টর’ পদে ২০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

      প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)

      পদের নাম: কন্ডাক্টর (কাউন্টারম্যান)

      কাজের ধরন: ফুলটাইম।

      কর্মস্থল: ঢাকা।

      পদ-সংখ্যা : ২০০ টি।

      শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।

      বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।

      বয়স : সবনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

      চাকরির ধরন : অস্থায়ী

      আবেদন ফি: ১৫০ টাকা।

      যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: নারায়ণগঞ্জ, বগুড়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর।

      আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

      আবেদন প্রক্রিয়া: অনলাইনে http://brtc.teletalk.com.bd/ এই লিংক থেকে আবেদন করতে হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ৫,৩৩,৩০৭

        নিজস্ব প্রতিবেদক
        ৭ জানুয়ারি, ২০২২ ১৪:২১
        নিজস্ব প্রতিবেদক
        আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ৫,৩৩,৩০৭

        জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

        পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্ট্যাটিসটিকস, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস, পাবলিক হেলথ, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফুড সিস্টেম নিয়ে কারিগরি বিষয়ে জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। রিপোর্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে। এমএস অফিস এক্সেল ও সফটওয়্যার ব্যবহার করে ডেটা অ্যানালাইসিস জানতে হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে।

        চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়তে পারে) কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ বেতন: বছরে ৫,৩৩,৩০৭-৬,০৭,০৩৬ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে) সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা ও প্রশিক্ষণের সুবিধা দেওয়া হবে।

        আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

        আবেদনের শেষ তারিখ: ২১ জানুয়ারি ২০২২

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আইসিডিডিআরবিতে একাধিক পদে চাকরি, বেতন বছরে ১৩-১৬ লাখ

          নিজস্ব প্রতিবেদক
          ৭ জানুয়ারি, ২০২২ ১৪:১৪
          নিজস্ব প্রতিবেদক
          আইসিডিডিআরবিতে একাধিক পদে চাকরি, বেতন বছরে ১৩-১৬ লাখ

          আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি একাধিক পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

          ১. পদের নাম: রিসার্চ ইনভেস্টিগেটর বিভাগ: ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশন পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের পাবলিক হেলথ/ পরিসংখ্যান/ অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস/ বায়োস্ট্যাটিসটিকস/ এপিডেমিওলজি/ অর্থনীতি/ সমাজবিজ্ঞান/ নৃবিজ্ঞান/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ পপুলেশন সায়েন্স/ বায়োইনফরমেটিকস/ ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ বা ডিজিটাল হেলথ/ ই-হেলথে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চে দক্ষতা থাকলে/ আন্তর্জাতিক জার্নালে লেখা প্রকাশ হলে কাজের অভিজ্ঞতা দুই বছর। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হওয়ার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। রিসার্চ প্রপোজাল ও প্রটোকল প্রস্তুত, সায়েন্টিফিক লিটারেচার রিভিউ করাসহ এমএস অফিস ও স্ট্যাস্টিক্যাল প্রোগ্রাম পরিচালনা জানতে হবে। চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে) কর্মস্থল: ঢাকা বেতন: বছরে বেতন ১৩,৪৯,৭০৭ টাকা। অন্যান্য সুযোগ-সুবিধা: সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস ও আয়কর, চিকিৎসা সুবিধা, জীবন বিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে-কেয়ার সুবিধা দেওয়া হবে।

          আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Online বাটনে ক্লিক করতে হবে। এরপর লগইন করে আবেদন করতে হবে।

          আবেদনের শেষ সময়: ১২ জানুয়ারি ২০২২।

          ২. পদের নাম: সিনিয়র বাজেট কো-অর্ডিনেটর বিভাগ: ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশন পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের ফিন্যান্স/ অ্যাকাউন্টিং বা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিএ/ এসিসিএ/ সিএ/ সিএমএ/ সিপিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বাজেটিং অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট, কস্টিং, অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিংয়ে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হওয়ার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। আইটি সিস্টেম, সার্ভিসেস, ইআরপি সফটওয়্যারের কাজ জানতে হবে। কর্মস্থল: ঢাকা বেতন: বছরে বেতন ১৬,৬২,৯২০ টাকা। অন্যান্য সুযোগ-সুবিধা: সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস ও আয়কর, চিকিৎসা সুবিধা, জীবন বিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে-কেয়ার সুবিধা দেওয়া হবে।

          আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Online বাটনে ক্লিক করতে হবে। এরপর লগইন করে আবেদন করতে হবে।

          আবেদনের শেষ সময়: ১২ জানুয়ারি ২০২২।

          ৩. পদের নাম: কো-অর্ডিনেশন ম্যানেজার বিভাগ: ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশন পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ফিন্যান্স/ হিউম্যান রিসোর্স/ ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হওয়ার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। আইটি সিস্টেম, সার্ভিসেস, ইআরপি সফটওয়্যারের কাজ জানতে হবে। কর্মস্থল: ঢাকা বেতন: বছরে বেতন ১৬,৬২,৯২০ টাকা। অন্যান্য সুযোগ-সুবিধা: সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস ও আয়কর, চিকিৎসা সুবিধা, জীবন বিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে-কেয়ার সুবিধা দেওয়া হবে।

          আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Online বাটনে ক্লিক করতে হবে। এরপর লগইন করে আবেদন করতে হবে।

          আবেদনের শেষ সময়: ১২ জানুয়ারি ২০২২।

          ৪. পদের নাম: কমিউনিকেশন স্পেশালিস্ট বিভাগ: ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশন পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি/ কমিউনিকেশনস/ মার্কেটিং/ অ্যাডভার্টাইজিং/ পাবলিক রিলেশনস/ ইন্টারন্যাশনাল রিলেশনস/ মিডিয়া স্টাডিজ/ সাংবাদিকতা/ সামাজিক বিজ্ঞান/ পাবলিক হেলথ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কনটেন্ট ডেভেলপমেন্ট, কপি রাইটিং বা সাংবাদিকতা, পাবলিক হেলথ, ডিজিটাল হেলথ/ ই-হেলথে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ স্কিল/ আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। পাবলিক হেলথ নিয়ে প্রতিবেদন লেখা, গ্রাফিকস ডিজাইন ও অ্যানালিটিক্যাল স্কিলে দক্ষ হতে হবে।

          কর্মস্থল: ঢাকা বেতন: বছরে বেতন ১৬,৬২,৯২০ টাকা। অন্যান্য সুযোগ-সুবিধা: সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৪২০ টাকা), প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস ও আয়কর, চিকিৎসা সুবিধা, জীবন বিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে-কেয়ার সুবিধা দেওয়া হবে।

          আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Online বাটনে ক্লিক করতে হবে। এরপর লগইন করে আবেদন করতে হবে।

          আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২২।

          ৫. পদের নাম: সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর বিভাগ: ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশন পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের পাবলিক হেলথ/ পরিসংখ্যান/ অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস/ বায়োস্ট্যাটিসটিকস/ অর্থনীতি/ সমাজবিজ্ঞান/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ পপুলেশন সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ বা ডিজিটাল হেলথ/ ই-হেলথে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ মনিটরিং ও ইভালুশনে জানাশোনা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হওয়ার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। রিসার্চ প্রপোজাল ও প্রটোকল প্রস্তুত, সায়েন্টিফিক লিটারেচার রিভিউ, ডেটা সংগ্রহ, অ্যানালাইসিস, রিপোর্ট লেখাসহ এমএস অফিস ও স্ট্যাস্টিক্যাল প্রোগ্রাম পরিচালনা জানতে হবে।

          চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে) কর্মস্থল: ঢাকা বেতন: বছরে বেতন ১৬,৬২,৯২০ টাকা। অন্যান্য সুযোগ-সুবিধা: সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস ও আয়কর, চিকিৎসা সুবিধা, জীবন বিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে-কেয়ার সুবিধা দেওয়া হবে।

          আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Online বাটনে ক্লিক করতে হবে। এরপর লগইন করে আবেদন করতে হবে।

          আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২২।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত