ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

‘ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন সম্পৃক্ততার পরিণতি হবে ভয়াবহ’

অনলাইন ডেস্ক
১৮ জুন, ২০২৫ ১৩:১৯
অনলাইন ডেস্ক
‘ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন সম্পৃক্ততার পরিণতি হবে ভয়াবহ’

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষভাবে জড়িয়ে যাওয়ার পরিণতি মারাত্মক হতে পারে বলে মন্তব্য করেছেন এক অস্ট্রেলীয় বিশেষজ্ঞ।

মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সংঘাতে অংশগ্রহণের ইঙ্গিত দিয়ে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ড. ডারা কনডুইট বলেছেন, ইরান ও ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার প্রস্তাবটা ভয়াবহ একটা বিষয়। ইরান যেভাবে যুদ্ধ পরিচালনা করছে, মার্কিন প্রশাসন জড়িয়ে পড়লে তার আমূল পরিবর্তন ঘটতে পারে।

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে অধৈর্য হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছে, সেটা আমরা ভালোভাবেই জানি। আমরা তাকে এখনই সরিয়ে দেব না (হত্যা করা), তবে আমাদের ধৈর্য কমে আসছে।

এই স্ট্যাটাস দেওয়ার তিন মিনিট পার না হতেই দু শব্দের আরেকটি স্ট্যাটাস দেন তিনি। ইরানের প্রতি ইঙ্গিত করা ওই পোস্টে ইংরেজি বড় হরফে লেখা ছিল, ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’

ট্রাম্পের কর্মকাণ্ডে মনে হচ্ছে, চলমান সংঘাতে আগ্রাসী ভূমিকা নিতে প্রস্তুত হয়ে আছে হোয়াইট হাউজ।

পুরো বিষয়টি সম্পর্কে অবগত তিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প প্রশাসনের হাতে সম্ভাব্য কয়েকটি বিকল্প রয়েছে। এরমধ্যে ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলের সঙ্গে মিলে হামলা চালানোর কথাও বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজের এক কর্মকর্তা। একইদিন, জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক করেছেন তিনি। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের ওপর বৈঠক আয়োজিত হলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোয়াইট হাউজের পক্ষ থেকে বৈঠকের বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, অবকাঠামো বা মিত্রদের ওপর হামলা করে বসতে পারে তেহরান। সেক্ষেত্রে ইরানের সামনে যুদ্ধ থেকে পিছু হটার আর কোনও পথ থাকবে না বলে মন্তব্য করেন ড. কনডুইট।

মন্তব্য

সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে বললেন শি জিংপিং

অনলাইন ডেস্ক
১৮ জুন, ২০২৫ ১২:১২
অনলাইন ডেস্ক
সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে বললেন শি জিংপিং

ইরানে হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সেটি বিশ্বকে জানিয়ে দিয়েছে। এবার প্রেসিডেন্ট শি জিংপিং-ও যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির বিরুদ্ধে মন্তব্য করেছেন। সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে তিনি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) এক এক্স-বার্তায় শি অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করেন। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি লিখেন, ‘বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে।’

ইতিহাসের রেফারেন্স টেনে শি লিখেন, ১০০ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল। বিশ্বের ২০% এরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল। অনেকে বিশ্বাস করতেন এর সূর্য কখনো অস্ত যাবে না।

২০০ বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল। এর সেনাবাহিনী ভয়ের কারণ হয়ে উঠেছিল। এর সংস্কৃতি ঈর্ষার বিষয় ছিল। নেপোলিয়ন নিজেকে অমর ঘোষণা করেছিলেন।

সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে বললেন শি জিংপিং

৪০০ বছর আগে স্প্যানিশ রাজত্ব ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল। এর ধনরাশি বহনকারী জাহাজগুলো রুপো ও রেশমে ভরা ছিল। রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী হবে।

প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল। প্রতিটিই শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে।

শি আরও লিখেন, ‘ক্ষমতা হ্রাস পায়। প্রভাব স্থানান্তরিত হয়। বৈধতা মুহূর্তেই মরে যায় যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয়। প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করেছে। আমেরিকা যদি বিশ্বে সম্মান হারায় তবে তারাও সেই দেরিতেই শিখবে। বিশ্ব এগিয়ে যায়; সবসময়।’

অন্য পোস্টে শি লিখেন, ‘যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পুলিশি কার্যক্রমে আট ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে বা গুরুতরভাবে আহত হয়েছে। অন্য পক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। মধ্যপ্রাচ্যে যাওয়া (মার্কিনদের) সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল।’

মন্তব্য

‘ইসরায়েলের আকাশসীমা আমাদের দখলে’ : ইরানের

অনলাইন ডেস্ক
১৮ জুন, ২০২৫ ১১:১১
অনলাইন ডেস্ক
‘ইসরায়েলের আকাশসীমা আমাদের দখলে’ : ইরানের

ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা কর্নেল ইমান তাজিক। সম্প্রতি ইসরায়েলও ইরানের আকাশসীমার প্রসঙ্গে একই দাবি করেছে।

মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দু’দফা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। দ্বিতীয় দফা হামলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেছেন, “আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত।”

এর আগে মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

গত ১৩ জুন শুক্রবার ভোরে রাজধানী তেহরানসহ ইরানের ৮ শহরের অন্তত ১০০ স্থাপনায় হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। হামলা শুরুর পর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেন, ইরানের হুমকির বিরুদ্ধে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে ইসরায়েল এবং যতদিন ইরানের হুমকি থাকবে, ততদিন এ অভিযান চলবে।

ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েক জন প্রথম সারির সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৪৫০ জন নিহত হয়েছেন।

এদিকে, আইএএফের হামলার পর শুক্রবার থেকেই ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের এই পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহত ও আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ।

সূত্র : টাইমস অব ইসরায়েল

মন্তব্য

নতুন ড্রোন ‘শাহেদ-১০৭’ মাঠে নামালো ইরান, যেভাবে কাজ করবে এটি

অনলাইন ডেস্ক
১৭ জুন, ২০২৫ ১৮:৪৯
অনলাইন ডেস্ক
নতুন ড্রোন ‘শাহেদ-১০৭’ মাঠে নামালো ইরান, যেভাবে কাজ করবে এটি
ড্রোন ‘শাহেদ-১০৭’ © সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান উন্মোচন করল তাদের নতুন আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০৭’। দেশটির এলিট সামরিক বাহিনী রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই ড্রোনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। তাসনিম নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শাহেদ-১০৭ একটি মনুষ্যবিহীন বিমান (ইউএভি), যা বিশেষভাবে আত্মঘাতী অভিযানের জন্য তৈরি। এই ড্রোন শত্রুর লক্ষ্যবস্তুতে সরাসরি হামলা চালাতে সক্ষম। ফলে ইরান যেসব অভিযানে এই ড্রোন ব্যবহার করবে, সেখানে মানবসম্পদের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমে যাবে।

ড্রোনটির ডিজাইন এবং প্রযুক্তি বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে, এটি একটি পিস্টন ইঞ্জিনচালিত ড্রোন, যা ১৫০০ কিলোমিটারেরও বেশি পরিসরে উড়তে পারে। এর মানে, ইরান থেকে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরেও এই ড্রোন পৌঁছাতে সক্ষম।

সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, শাহেদ-১০৭-এর মতো একটি ড্রোন ইসরায়েলের অধিকৃত অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশটির অ্যারো-৩ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। যদি এই তথ্য সঠিক হয়, তবে এটি ইরানের এই নতুন ড্রোনের ক্ষমতা এবং ইসরায়েলের বহু-স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্টভাবে তুলে ধরে।

এই পরিস্থিতিতে ‘শাহেদ-১০৭’-এর উপস্থিতি ইরান-ইসরায়েল দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ড্রোনটি কেবল প্রযুক্তিগত উৎকর্ষতাই প্রদর্শন করছে না, বরং এটি বর্তমান মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনায় একটি বড় মোড় আনতেও সক্ষম।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    খামেনিকে হত্যা করলেই সব সংঘাত শেষ হবে: নেতানিয়াহু

    অনলাইন ডেস্ক
    ১৭ জুন, ২০২৫ ১৭:১৩
    অনলাইন ডেস্ক
    খামেনিকে হত্যা করলেই সব সংঘাত শেষ হবে: নেতানিয়াহু

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এমন মন্তব্য করেন। 

    খামেনিকে হত্যা করার চিন্তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমরা যা প্রয়োজন, তাই করছি।’

    তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা ‘চিরস্থায়ী যুদ্ধ’ চায় এবং ইসরাইলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরাইল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটি ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে।

    আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলিদের তাদের নিরাপত্তার জন্য ‘গুরুত্বপূর্ণ এলাকা’ ত্যাগ করতে বলেছে। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইসরাইলিদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।

    সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সাইয়্যাদ বলেন, ‘আপাতদৃষ্টিতে সুরক্ষিত বাংকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টারও আর নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।’

    প্রাসঙ্গিক
      মন্তব্য
      সর্বশেষ সংবাদ
        সর্বাধিক পঠিত