শিরোনাম
‘পরম সুন্দরী’ প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলল
ভারতের প্রেক্ষাগৃহগুলোতে শুক্রবারই (২৯ আগস্ট) মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর জুটির সিনেমা ‘পরম সুন্দরী’। অনেকটা চেন্নাই এক্সপ্রেসের মতোই দিল্লির ছেলে আর কেরালার মেয়ের প্রেমের কাহিনী এটি।
তবে মিষ্টি প্রেমনির্ভর এ সিনেমাটি মুক্তির পরপরই সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস থেকে তুলেছে ১০ কোটি রূপি।
‘সাইয়ারা’ সিনেমার ঝড়ের পর বেশ ভালোভাবেই দর্শক মনে জায়গা করে নিয়েছে রোমান্টিক প্রেমের এ সিনেমা। পরম সুন্দরী একটি আদর্শ হিন্দি রোমান্টিক সিনেমা যেখানে রোমান্স, সংগীত, দুটি ভিন্ন সংস্কৃতি এবং পারিবারিক আবেগ সুন্দরভাবে মিশে গেছে।
তাই ধারণা করা হচ্ছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু হওয়ার আগেই আয় করে নিয়েছে আনুমানিক ১০ কোটি রুপি।
তুষার জালোটা পরিচালিত এবং ম্যাডক ফিল্মসের ব্যানারে দীনেশ বিজান প্রযোজিত সিনেমাটি উত্তর ভারতীয় পাঞ্জাবি পুরুষ ‘পরম’ (সিদ্ধার্থ) এবং অর্ধ-তামিল, অর্ধ-মালয়ালি নারী ‘সুন্দরী’র (জাহ্নবী) মধ্যে ক্রমবর্ধমান আন্তঃসাংস্কৃতিক প্রেমের গল্পকে ঘিরে নির্মিত।
যদিও সিনেমাটির ডেঞ্জার শিরোনামের গানটি নিয়ে নকলের অভিযোগ আছে নেটিজেনদের।একটি পাকিস্তানি ড্রামার একটা গানের আদলে ডেঞ্জার গানটি করা হয়েছে বলে দাবি তাদের।
আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রাখতেন তৌহিদ আফ্রিদি
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তবে রবিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন দাবি করেন, আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রাখতেন তৌহিদ আফ্রিদি।
আইনজীবী নয়ন বলেন, কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে দীর্ঘদিন পুলিশ খুঁজছে।
গতকাল বরিশালে তাকে পেয়েছে সিআইডি। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের জিম্মি করে নগ্ন ভিডিও করে রেখে দিতেন। আজ সিআইডি তাকে আদালতে উপস্থাপন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার দুপুরে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে রবিবার রাতে তৌহিদ আফ্রিদিকে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে। এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু।
ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।
মারা গেছেন ‘কেজিএফ’ সিনেমার জনপ্রিয় অভিনেতা
প্রখ্যাত কন্নড় অভিনেতা দিনেশ মাঙ্গালোর মারা গেছেন। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে উডুপিতে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সম্প্রতি ‘কান্তারা: অধ্যায় ১’ চলচ্চিত্রের শুটিং করছিলেন দিনেশ মাঙ্গালোর। শুটিংসেটেই স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর বেঙ্গালুরুতে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন।
তবে গত সপ্তাহে আবার অসুস্থতা বাড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় এই অভিনেতার।
ভারতীয় এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুসারে, দিনেশের মরদেহ ২৫ আগস্ট সন্ধ্যায় তার উডুপির বাড়িতে আনা হবে। ২৬ আগস্ট সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। এরপর তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে সুমনাহল্লি শ্মশানে।
ব্যক্তিজীবনে দিনেশ মাঙ্গালোর দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে।
উডুপি জেলার কুন্দাপুরে জন্মগ্রহণ করা দিনেশ মাঙ্গালোর শুরুতে একজন আর্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। পরে অভিনয়ের জগতে প্রবেশ করে তিনি নিজেকে কন্নড় সিনেমার একজন শক্তিশালী পার্শ্বচরিত্রে পরিণত করেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘আ ডিঙ্গি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’, ‘কিরিক পার্টি’ প্রভৃতি।
দিনেশ মাঙ্গালোর সবচেয়ে বেশি পরিচিতি পান ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ বোম্বের ডন শেঠির ভূমিকায় অভিনয় করে। তিনি সেখানে প্রধান চরিত্র রকির সঙ্গে দ্বন্দ্বে জড়ান এবং পরবর্তী সিকুয়েলে তার চরিত্রটি মারা যায়। কেজিএফের সাফল্যের পর তিনি ভারতজুড়ে পরিচিতি পান।
স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে দৈনিক ব্যায়াম ও না খাইয়ে রাখার অভিযোগ
উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক নারী তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, স্বামী তাকে প্রতিদিন কয়েক ঘণ্টা ব্যায়াম করতে বাধ্য করতেন এবং বলতেন, তিনি যেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো দেখতে হন।
পুলিশ সূত্রে জানা যায়, গত সপ্তাহে মুরাদনগরের ওই নারী থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। চলতি বছরের মার্চে তার বিয়ে হয় মীরাটের ২৮ বছর বয়সী এক শারীরিক শিক্ষকের সঙ্গে। নারী অভিযোগ করেছেন, স্বামী নোরা ফাতেহির প্রতি অতিরিক্ত আসক্ত। এজন্য তিনি স্ত্রীকে নির্দিষ্ট শারীরিক গড়নে আনতে নিয়মিত চাপ দিতেন।
অভিযোগে আরও বলা হয়, স্বামী প্রতিদিন অন্তত তিন ঘণ্টা জিমে থাকার জন্য তাকে বাধ্য করতেন। জিমে না গেলে খাওয়ার ব্যবস্থা বন্ধ করে দিতেন, যেন তার ওজন না বাড়ে। স্বামী প্রায়ই তার শারীরিক গড়ন নিয়ে কটাক্ষ করতেন এবং বলতেন, তার জীবন নষ্ট হয়ে গেছে, কারণ তিনি নাকি নোরা ফাতেহির মতো দেখতে কাউকে বিয়ে করতে পারতেন।
এছাড়া বিয়ের সময় কনেপক্ষ থেকে বরপক্ষকে একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ি, নগদ অর্থ ও গয়না দেওয়া হয় এবং পুরো বিয়েতে খরচ হয় প্রায় ৭৫ লাখ রুপি। তবুও শ্বশুরবাড়ির পক্ষ থেকে পণের জন্য তাকে হয়রানি করা হতো বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
নারীর অভিযোগ, তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বামী তার অজান্তে গর্ভপাতের ওষুধ খাওয়ান। এতে জোরপূর্বক গর্ভপাত ঘটে। তিনি জানান, 'দুই মাস আগে জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। খবরটি শাশুড়িকে জানালে তিনি কোনো গুরুত্ব দেননি। একদিন স্বামী আমাকে একটি ওষুধ খাইয়ে দেন। পরে অনলাইনে খুঁজে জানতে পারি সেটি গর্ভপাতের ওষুধ।'
এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসকেরা নিশ্চিত করেন গর্ভপাত হয়ে গেছে। অভিযোগে আরও বলা হয়েছে, জুলাইয়ের শেষ দিকে শ্বশুরবাড়ির লোকজন তাকে ঘরে ঢুকতে দেননি।
গাজিয়াবাদের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) ধবল জয়সওয়াল বুধবার জানান, এ ঘটনায় নারীর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পণ নির্যাতন, ইচ্ছাকৃতভাবে হেয় করা এবং জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা হয়েছে। তিনি বলেন, 'অভিযোগের তদন্ত চলছে এবং আমরা সব দিক যাচাই করছি।'
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এবার সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে গরু বিক্রি করে জাল নোটে প্রতারিত হয় নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন। সেসময় তার সেই কান্নাভেজা মুখ সাড়া ফেলেছিল সারা দেশে। এবার সেই রইস উদ্দিনের গ্রামের বাড়িতে তার সাথে দেখা করতে গেলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে অপু বিশ্বাস তার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। সে লাইভ ভিডিওতে অপু বিশ্বাসকে রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। রইস উদ্দিনও তাকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। এ সময় আশপাশের মানুষজনও প্রিয় নায়িকাকে দেখতে ভিড় করেন।
লাইভের ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন— ‘রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।’ এ পোস্টে অপুর ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। একজন লিখেছেন, ‘ভালোবাসার একটা মানুষ।’ আরেকজন মন্তব্য করেন, ‘আপনাকে চলনবিলে স্বাগতম।’
উল্লেখ্য, গত কোরবানির ঈদে রাজধানীর দিয়াবাড়ি হাটে নিজের লালন-পালন করা গরু বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হন রইস উদ্দিন। এক ক্রেতার কাছ থেকে তিনি পান ১ লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল। এ ঘটনায় হতাশায় কান্নায় ভেঙে পড়লে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
পরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন প্রথমে তাকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা করে। এ সময় মানবিক উদ্যোগে সাড়া দেন অভিনেত্রী অপু বিশ্বাস। তার অর্থায়নেই রইস উদ্দিনকে গত ২৫ জুলাই সৌদি আরবে পাঠানো হয় পবিত্র ওমরাহ পালনের জন্য।
ওমরাহ শেষে দেশে ফিরে তিনি আমন্ত্রণ জানান অপু বিশ্বাসকে। সেই আমন্ত্রণেই মঙ্গলবার তার গ্রামের বাড়ি পাকুরিয়ায় পৌঁছান এই জনপ্রিয় নায়িকা।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য