শিরোনাম
তানজিন তিশার সন্তান দাবি করে ছবি প্রকাশ করলেন জাওয়াদ নির্ঝর
সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা অভিনয়ের বাইরেও নানা কারণে আলোচনায় থাকেন। বিনোদন অঙ্গনের তারকাদের সঙ্গেও তাঁর প্রেমের সম্পর্কের কারণে একাধিক খবরের শিরোনাম হন তিনি। এর বাইরে গোপনে বিয়ে করেছেন—এমন খবরও শুনেছেন তিশা। তা–ও আবার একটি নয়, দুটি। এমনকি তার একটি সন্তানও রয়েছে। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বললেন তানজিন তিশা। সেই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াদ নির্ঝর প্রকাশ্যে আনলেন তিশার সন্তানের ছবি!
শনিবার (৫ জুলাই) (বিকেলে) জাওয়াদ নির্ঝর ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি।
দুটি ছবিতে দেখা যায়, একটি শিশুকে কোলে নিয়ে তিশার গভীর মমতায় স্নেহ করার দৃশ্য। অপর একটিতে দুই শিশুর দোলনায় বসে থাকার ছবি পোস্ট করেছেন নির্ঝর। তবে মুখ ঢেকে দিয়েছেন সেই ছবির। ছবিগুলো পোস্ট করে নির্ঝর লিখেছেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে।
‘অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন। সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে।’
তিশা সন্তান নিয়ে মিথ্যাচার করেছে দাবি করে নির্ঝর আরও লেখেন, ‘তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।’
অতিরিক্ত মাদক সেবনে মারা গেলেন জনপ্রিয় পর্ন তারকা কাইলি
জনপ্রিয় মার্কিন পর্ন অভিনেত্রী কাইলি পেজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির
কাইলি পেজের আসল নাম কাইলি পাইলান্ট। নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শো-এর প্রতিযোগীও ছিলেন তিনি। তাকে গত ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে তদন্তকারীদের ধারণা, অতিরিক্ত মাদকসেবনের কারণে মৃত্যু হয়েছে কাইলির।
ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে। কাইলির সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা ঘটেনি বলে জানান তদন্তকারীরা।
এদিকে কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রাজার্স সহ একাধিক পর্নো সংস্থা। ব্রাজার্স এক বিবৃতিতে জানিয়েছে, কাইলি তার হাসি, দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
কাইলির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায়। ২০১৬ সালে তিনি নীল ছবির দুনিয়ায় নাম লেখান। এরপর ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রাজার্সের জন্য ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
আবারও জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এর আগে জয়া আহসান অভিনীত ‘দশম অবতার’ সিনেমার ট্রেলার শেয়ার করেছিলেন তিনি। এবার আরও একবার এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’-এর ট্রেলার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন।
পূর্বঘোষণা অনুযায়ী, ৩ জুলাই প্রকাশ পেয়েছে জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এতে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে জয়াকে। যার একঝলক ট্রেলারে তুলে ধরেছেন নির্মাতা।
এরপর ট্রেলারটির ইউটিউব লিংক নিজের ফেসবুক পেজে শেয়ার করতে দেখা যায় অমিতাভ বচ্চনকে, যা মুহূর্তেই নজর কাড়ে বাংলাদেশি দর্শকদের। এরপরই অনেকেই অভিনন্দন জানাতে থাকেন জয়া আহসানসহ ‘ডিয়ার মা’ টিমকে।
ট্রেলার লিংক শেয়ার করে অমিতাভ বচ্চন ক্যাপশনে লেখেন, ‘টনি দা... সবসময় আমার শুভেচ্ছা রইল।’
‘ডিয়ার মা’ মুক্তি পাবে আগামী ১৮ জুলাই। এর আগে ২৮ জুন ছবিটির টিজার প্রকাশ পেয়েছিল। আর ৩ জুলাই এসেছে ট্রেলার। সিনেমার প্রচারণায় ব্যস্ত জয়া আহসান বর্তমানে রয়েছেন কলকাতায়।
‘ডিয়ার মা’ সিনেমায় জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন
৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র
চলচ্চিত্র নির্মাণের জন্য ২০২৪-২৫ অর্থবছরে ৩২টি চলচ্চিত্রকে মোট ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০টি।
মঙ্গলবার (১ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ৭৫ লাখ টাকা এবং প্রত্যেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ২০ লাখ টাকা।
অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো– রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্য টাইম কিপার, কফিনের ডানা, নবাব ফয়জুন্নেসা এবং জুঁই।
অনুদানের জন্য মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো– মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী মাহির ভাই
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির ভাই আবু সাহেদ রাসেল। শনিবার (২৮ জুন) রাতে ফেনী থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান তিনি।
জানা গেছে, সম্পর্কে কাজিন হলেও মাহির বাড়িতেই থাকতেন তার ভাই রাসেল। দুর্ঘটনার দুইদিন আগে বন্ধুর বিয়ে খেতে ফেনী গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় ভয়ানক দুর্ঘটনার মুখে পড়েন। হাসপাতালে নেওয়ার পরেও তাকে প্রাণে বাঁচানো যায়নি।
এ ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছেন সামিরা খান মাহি। সোমবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ওরা আমার ভাইকে মেরে ফেলল। আর আমরা কিছুই করতে পারলাম না।’
এরপর আরেকটি স্ট্যাটাসে অভিনেত্রী বলেন, ‘আমি গভীর শোকের সাথে জানাচ্ছি, আমার কাজিন ছোট ভাই (রাসেল) যে আমাদের সঙ্গে আমাদেরই বাসায় থাকত, একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।’

মাহি বলেন, ‘একটি নোহা গাড়ি ২-৩ বার ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়, গাড়িটি পানিতে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট পর দুইজন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙ্গে পানির নীচ থেকে তোলে, কিন্তু এরপর যা ঘটে, সেটা আরও ভয়ংকর।’
পরের ঘটনা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘হাসপাতাল ওকে ভর্তি নেয় নাই। কারণ ওরা চিন্তা করছিল, কোথাকার কে এসেছে, বিল দেবে কিনা, পরিবার কারা—এসব হিসেব। একজন মানুষের জীবন তাদের কাছে মুল্যবান ছিল না। এরপর ওকে নেওয়া হয় সরকারি হাসপাতালে, কিন্তু সেখানকার ব্যবস্থাপনাও অগোছালো। যথাযথ চিকিৎসা হয়নি।’
প্রশ্ন রেখে মাহি বলেন, ‘আমার প্রশ্ন, প্রথমে কি আসা উচিত—একজন মানুষের জীবন, না টাকা-পয়সার হিসেব? একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, আর একটি গাড়িও দাঁড়ায় না—এ কেমন মানবতা? মানুষ কি সত্যিই এতটা নির্দয় হয়ে গেছে?

আক্ষেপ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, এই সমাজ, এই স্বাস্থ্যব্যবস্থা, এই মনুষ্যত্ব—সবকিছু আজকে প্রশ্নের মুখে। আমার ভাই আর নেই, কিন্তু আমি চাই না অন্য কারো পরিবারের সাথে এমন হোক। আজকে আমার ভাই কাল আপনার। মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণই হোক অগ্রাধিকার।
এদিকে এই ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিতে চান না মাহি। কারণ হিসেবে তিনি বলেন, ‘কোন গাড়ি ধাক্কা দিয়েছে জানি না। পেছনে থেকে ধাক্কা দিয়ে চলে গেছে। কোন গাড়ি, কী গাড়ি কিছুই জানা নেই। তাছাড়া গতকাল রোবরাব রাতে সাড়ে নয়টার দিকে দাফন হয়েছে। আইনি পদক্ষেপ নিতে হলে লাশের পোস্টমর্টেম প্রয়োজন হয়। আমরা চাইনি কোনো কাটাছেড়া করা হোক।’
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত





মন্তব্য