ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

আজ আর্মি স্টেডিয়াম মাতাবেন আতিফ আসলাম

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৪ ১৩:৩২
নিজস্ব প্রতিবেদক
আজ আর্মি স্টেডিয়াম মাতাবেন আতিফ আসলাম

ডেস্ক রিপোর্ট: ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে এই আসর। সেখানে সকল শিল্পীদের মধ্যমণি হবেন পাকিস্তানের আতিফ আসলাম।

তবে শুধু আতিফ আসলামেই চমক থাকছে না। কনসার্টটির মাধ্যমে আজ (শুক্রবার) ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়াম মাতাবেন আতিফের সহশিল্পীসহ বাংলাদেশের বেশ কিছু নামজাদা গায়কেরা।

এদিকে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পা রাখেন আতিফ আসলাম ও তার দল। এদিন বেলা সাড়ে তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।

আয়োজক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এই কনসার্টের সব টিকিট। টিকিট টুমরো প্ল্যাটফর্মে টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে—ম্যাজিকাল জোন ১০ হাজার টাকা, ফ্রন্ট জোন ৪ হাজার ৫০০ টাকা ও সাধারণ ২ হাজার ৫০০ টাকা।

আজ রাত ৮টায় মঞ্চে ওঠার কথা রয়েছে আতিফের। বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। দর্শকদের একটি সুন্দর সন্ধ্যা উপহার দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে শুধু আতিফ আসলামই নয়, পাকিস্তানের আব্দুল হান্নানের সঙ্গে গাইবেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। আরও গাইবে দেশের কাওয়ালি ব্যান্ড কাশিদা।

সবশেষ গত এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী। বছর না ঘুরতে আবার ঢাকায় গান শোনাবেন তিনি। একই মঞ্চে হান্নান, তাহসান, কাকতাল ও কাশিদার পারফরম্যান্স দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শক।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাউন্ডারি মারার পর তরুণ ক্রিকেটারের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক
    ২৯ নভেম্বর, ২০২৪ ১৩:১৯
    নিজস্ব প্রতিবেদক
    বাউন্ডারি মারার পর তরুণ ক্রিকেটারের মৃত্যু

    ডেস্ক রিপোর্ট: আবারও এক তরুণ ক্রিকেটারের অকাল মৃত্যু ঘটল। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফির একটি ম্যাচ খেলার সময় অসুস্থ বোধ করেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার ইমরান প্যাটেল। একপর্যায়ে মাঠে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ইমরানের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।

    গতকাল বৃহস্পতিবার মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে স্থানীয় ওই টি-টোয়েন্টি লিগে ইয়ং একাদশের মুখোমুখি হয়েছিল লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার। টস হেরে ব্যাট করতে নামা লাকি বিল্ডার্সকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ইমরান প্যাটেল। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে হাঁকান বাউন্ডারি। সতীর্থ আর সমর্থকেরা যখন আনন্দে উদ্বেলিত, তখনই অসুস্থ বোধ করেন ইমরান।

    ১৮ বলে ৩ চারে ২২* রান করা ইমরান আম্পায়ারকে জানান, তাঁর ঘাড় ও হাতে ব্যথা করছে। ওষুধ খাওয়ার জন্য আম্পায়ারের কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতিও চান। আম্পায়ার তাঁকে অনুমতি দিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়ারও পরামর্শ দেন। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় বাউন্ডারির কাছে গিয়েই লুটিয়ে পড়েন ইমরান। সতীর্থরা দৌড়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

    দ্রুত সময়ের মধ্যে ইমরানকে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি। সবাইকে স্তব্ধ করে দিয়ে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। ইমরানের মৃত্যুতে ম্যাচ স্থগিত করা হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অল-রাউন্ডার ইমরানের স্বাস্থ্য ভালো ছিল। শারীরিকভাবেও ফিট ছিলেন। এরপরও কীভাবে হৃদরোগে আক্রান্ত তার মৃত্যু হলো- সেটা সবাইকে ভাবাচ্ছে। ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টিও সামনে আসছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      লজ্জার ইতিহাস গড়ে ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা

      নিজস্ব প্রতিবেদক
      ২৮ নভেম্বর, ২০২৪ ১৮:৩৪
      নিজস্ব প্রতিবেদক
      লজ্জার ইতিহাস গড়ে ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা

      ডেস্ক রিপোর্ট: মাত্র ৮৩ বল! এর মধ্যেই কুপোকাত শ্রীলঙ্কা। মার্কো ইয়ানসেনের তোপে পড়ে মাত্র ৪২ রানে অলআউট হয়ে গেল তারা।

      যা তাদের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড। বলের হিসেবে এর কম বলে অলআউট হওয়ার নজির কেবল একটি। ১০০ বছর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৩ বলে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ডের লজ্জা থেকে একটুর জন্য নিজেদের নাম সরাতে পারেনি প্রোটিয়ারা। ডারবান টেস্টে প্রথম ইনিংসে তারাও খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিল না। গুটিয়ে যায় ১৯১ রানে। কিন্তু সেখানে শ্রীলঙ্কা যে দাঁড়ানোর সুযোগ পাবে না তা কে ভেবেছিল। মাত্র ১৩ রানে ৭ উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনআপ দুমড়েমুচড়ে দেন ইয়ানসেন। ১৯০৪ সালে অস্ট্রেলিয়ার হিউ ট্রাম্বলের পর প্রথম বোলার হিসেবে ৭ ওভারের ভেতর ৭ উইকেট নেওয়ার ইতিহাস গড়লেন বাঁহাতি এই পেসার।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৮০ বছর বয়সেও মডেলিং করতে চাই : রুনা খান

        নিজস্ব প্রতিবেদক
        ২৬ নভেম্বর, ২০২৪ ১৬:৫২
        নিজস্ব প্রতিবেদক
        ৮০ বছর বয়সেও মডেলিং করতে চাই : রুনা খান

        বিনোদন ডেস্ক: দেশের দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ, লাবন্য।

        দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছে। ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর একের পর এক খোলামেলা ছবি তাক লাগাচ্ছে ভক্তদেরও।

        বর্তমানে রুনার বয়স চল্লিশের কোটায়। এই বয়সে এসে এখনও আবেদনময়ী রুনা খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তার এই বয়সের রূপ-লাবণ্য নিয়ে অকপটে গণমাধ্যমে কথা বলতে দেখা গেল রুনা খানকে।

        এ সময় মজার ছলে প্রসঙ্গ ওঠে, রুনাকে এই বয়সে এখনও কেউ দুষ্টু বার্তা, কিংবা কোনো প্রস্তাব পাঠায় কিনা! খানিকটা হেসে রুনা বললেন, ‘আমারই সমবয়সি অপূর্ব, নিশো। ওরাও তো দেখতে আকর্ষণীয়। ওদেরকে তো এই প্রশ্ন করা হয় না, তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরও কেন আকর্ষণীয় লাগছে! তো ৪০-৪২ বছর বয়সী অপূর্বকে, শুভকে সুন্দর-আকর্ষণীয় দেখালে ৪০-৪২ বছর বয়সী রুনা খান, বাঁধনদেরকেও সুন্দর, আকর্ষণীয় দেখাতে পারে, একই জিনিস।’

        রুনা বলেন, ‘আমরা আসলে নারীদের ব্যাপারে নানারকম প্রশ্ন করতে, ভাবতে ভালোবাসি আমরা, এটা আমাদের অভ্যস্ততার ব্যাপার।’

        তবে সুযোগ পেলে বয়স আশিতে গিয়েও মডেলিং ও অভিনয়ে যুক্ত থাকবেন বলে আশাবাদী রুনা খান। অভিনেত্রীর কথায়, ‘আমার কাছে আসলে সৌন্দর্যের প্রতীক আমার মা। এছাড়াও শর্মীলা (শর্মীলা আহমেদ) আন্টি, দিলারা জামান, তারা। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি তাদের বয়স পর্যন্ত, তাহলে ওনাদের মতো হতে চাই। তারা আশি বছর বয়সে গিয়েও অভিনেত্রী হিসেবে কাজ করেন, কিংবা আইস টুডের কাভার মডেল হতে পারেন।’

        বছর কয়েক ধরে নিজের ওজন কমিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন রুনা খান। ৪১ শে এসেও সমানতালে ছড়িয়ে দিচ্ছেন রূপের দ্যুতি। আবার কখনও সাহসী অবতারে নিজেকে মেলে ধরে তাক লাগিয়েও দেন অনুরাগীদের। এ নিয়ে কখনও বিতর্কিতও হয়েছেন অভিনেত্রী। তবে এসব কোনোকিছুকেই তোয়াক্কা না করে নিজের মতো করে এগিয়ে গেছেন রুনা খান, সাফল্যের মুখ দেখছেন অনায়াসেই।

        প্রসঙ্গত, দিন কয়েক আগেই, কাজল আরেফিন অমির ওয়েব কনটেন্ট ‘অসময়’-এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। এ নিয়ে রুনা মনে করেন, ‘অসময়’ তাকে সুসময় এনে দিয়েছে। এখন ওয়েব কনটেন্টে কাজ করার পাশাপাশি ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছেন সিনেমাতেও।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          এআর রহমান আমার বাবার থেকেও বড় : মোহিনী

          নিজস্ব প্রতিবেদক
          ২৬ নভেম্বর, ২০২৪ ১৪:২৬
          নিজস্ব প্রতিবেদক
          এআর রহমান আমার বাবার থেকেও বড় : মোহিনী

          ডেস্ক রিপোর্ট: অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এআর রহমান ও সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। সংসার জীবনের গতি থমকে দাঁড়ালেও তারা এখন ভিন্ন পথে হাঁটছেন। আর এ সংসার ভাঙনের নেপথ্যে কারণ নাকি এআর রহমানের নিজের ব্যান্ডের গিটারিস্ট মোহিনি দের সঙ্গে সম্পর্ক। এ নিয়ে গিটারিস্ট বলেছেন, অনেকেই আমার পিতৃপ্রতিম। তাদের মধ্যে অন্যতম এআর রহমান। দয়া করে ওকে প্রেমের গুঞ্জনে জড়াবেন না।

          যদিও এ গুজব নিয়ে সাবেক রহমানপত্নী সায়রা বানু বলেছেন, এআর রহমান কারও সঙ্গে সম্পর্কে জড়িত নন। আমি তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং খুব ভালোবাসি। কোনো নতুন সম্পর্কের জন্য আমাদের সম্পর্কে প্রভাব পড়েনি। এ বিষয়টি অন্যরকম। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন, এখনো করেন। তাই অনুগ্রহ করে তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়াবেন না। ঈশ্বর তার মঙ্গল করুন। ‘বিশ্বের সেরা পুরুষ’ বলেও জানিয়েছেন সায়রা বানু।

          আনন্দবাজার সূত্রে জানা গেছে, সাড়ে আট বছর মোহিনী দে এআর রহমানের দলে বেসিস্ট হিসাবে কাজ করেছেন। কয়েক ঘণ্টার ব্যবধানে সঙ্গীদের সঙ্গে তাদের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এর ফলে গুঞ্জন শুরু হয়, মোহিনী আর রহমান নাকি প্রেমে। তাই তারা পুরোনো বিয়ে ভেঙে নতুন সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন!

          বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হতেই একে একে মুখ খুলেছেন প্রত্যেকে। মা-বাবার ২৯ বছরের দাম্পত্যে দাঁড়ি মেনে নিতে পারেননি রহমানের তিন সন্তান। তারা প্রত্যেকে বিষয়টি নিজেদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বাবার নামে এই অপবাদ তারা মেনে নেবেন কী করে? প্রতিবাদ জানিয়েছেন তারা।

          মুখ খুলেছেন রহমানের স্ত্রী সায়রা বানুও। তিনিও তার সাবেককে এভাবে অকারণ হেনস্তা হতে দেখে বিব্রত। জানিয়েছেন, রহমানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ঠিকই, তাই বলে এতটা খারাপ মানুষ নন তিনি। বিরক্তি প্রকাশ করেছেন রহমান নিজেও। সংবাদমাধ্যমকে সাফ জানিয়েছেন অস্কারজয়ী সুরকার— বিষয়টি নিয়ে বেশি জলঘোলা হলে আইনি পদক্ষেপ নেবেন তিনি। বেঁধে দিলেন চব্বিশ ঘণ্টার সময়সীমা।

          বাকি ছিলেন যাকে নিয়ে এত গুঞ্জন, সেই গিটারিস্ট মোহিনী দে। সোমবার সন্ধ্যায় তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেছেন, আমার জীবনে পিতৃপ্রতিম অনেকেই রয়েছেন। তাদের মধ্যে অন্যতম রহমান। আট বছরেরও বেশি সময় তার সঙ্গে কাজ করেছি। ওকে অকারণে কলঙ্কিত করছেন। তিনি বলেন, রহমান আমার বাবার থেকেও বড়।

          এ মুহূর্তে বিদেশে রয়েছেন মোহিনী দে। সেখানে তার একের পর এক অনুষ্ঠান চলছে। রহমানের দলত্যাগ করার পর এখন তার নিজের দল হয়েছে। তাই নিয়ে তিনি দারুণ খুশি। যদিও নিন্দুকেরা ছেড়ে কথা বলার পাত্র নয়। তাদের কৌতূহল— তাহলে কি বাবার পরামর্শ নিয়েই মেয়ে আর বাবা একদিন আগে ও পরে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন?

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত