ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

সুলতান'স ডাইনকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে: ওমর সানী

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ, ২০২৩ ১৮:৩১
নিজস্ব প্রতিবেদক
সুলতান'স ডাইনকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে: ওমর সানী

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। বিভিন্ন ইশুতে তিনি জানান দেন তার নিজস্ব মতামত। এবার তিনি আলোচিত সুলতান’স ডাইন নিয়ে কথা বলেছেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘সুলতান ডাইন, একটি প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট। সম্প্রতি একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল, কুকুরের মাংস তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, আমি কখনও যাইনি। কিন্তু তাদের খাবার খেয়েছি। এটুকু বলতে পারি একজন মালিক কখনও এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না।’

WhatsApp Image 2023-03-10 at 2-57-34 PM

অভিনয়ের পাশাপাশি ওমর সানী নিজেও একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। 'চাপওয়ালা' নামের একটি রেস্টুরেন্ট-এর একাধিক শাখা রয়েছে তার। সানী মনে করেন, একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী কখনো এমনটা করতে পারেন না।

ওই ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি মনে করি একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতা’স ডাইন। এই ধরনের হেনস্তাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্র বার। আমি কারও সাপোর্ট করব না। সত্যের পক্ষে আছি আর মিথ্যের বিপক্ষে, আল্লাহ হেফাজত করুন সবাইকে।’

প্রসঙ্গত, বুধবার (৮ মার্চ) দুপুরের পর থেকে সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে তুমুল হইচই পড়ে যায়। আর অভিযোগটি তুলেছেন কানক রহমান খান নামের এক ভোক্তা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাতারাতি ভাইরাল হওয়া সেই মানুষগুলো এখন কোথায়, কেমন আছেন?

    নিজস্ব প্রতিবেদক
    ৬ মার্চ, ২০২৩ ১৮:৪৬
    নিজস্ব প্রতিবেদক
    রাতারাতি ভাইরাল হওয়া সেই মানুষগুলো এখন কোথায়, কেমন আছেন?

    সামাজিক যোগাগোগ মাধ্যমের কল্যাণে অনেকে রাতারাতি 'স্টার' হয়েছেন। বর্তমানে অনেকে লাইমলইট থেকে অনেক দূরে আবার অনেকে এখনও জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একসময় হিট হলেও আজ তাদের অনেককে নিয়ে কোনো আলোচনা নেই। সেই তারকারা আজ কোথায়, কেমন আছেন?

    ভুবন বাদ্যকর ভুবন বাদ্যকরকে চেনেন না এরকম মানুষ বর্তমানে বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও তার খ্যাতি। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ১ নম্বরে ছিল তার তৈরি ‘কাঁচা বাদাম’ গানটি। বাদাম বিক্রির সময় তার গাওয়া এই গানটি এতটাই হিট হয়েছিল যে, এটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছিল। সেই ভুবন বাদ্যকর এখন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় নেই।

    রাতারাতি তারকা হয়েছিলেন ভুবন। তিনি অনেক খ্যাতি পেয়েছেন। কপিরাইটের সমস্যায় আজ অবস্থা এমন যে, ভুবন নিজের গান গাইতে পারছেন না। বর্তমানে তার কাজ নেই। সম্প্রতি আবেগপ্রবণ হয়ে বর্তমান পরিস্থিতি শেয়ার করেন ভুবন।

    রানু মন্ডল ২০১৯ সালে লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলেন পশ্চিমবঙ্গের রানাঘাট বেগপাড়ার বাসিন্দা রানু মন্ডল। তার গানের জাদুতে সারা ভারতে মন জয় করে নিয়েছিলেন। রেল স্টেশনের ভিক্ষুক থেকে সোজা পৌঁছেছিলেন বলিউডের লাইমলাইটে। সম্পূর্ণ পাল্টে গিয়েছিল তার জীবন হঠাৎ প্রচারের আলোয় এসে।

    বিশেষ করে সঙ্গীত পরিচালক ও গায়ক হিমেশ রেশামিয়ার সান্নিধ্যে এসে রানুর গান বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে তাকে নিয়ে বহু মানুষ মজা করেন। স্টারডম সামলাতে পারেননি রানু। ফেসবুক জুড়ে থাকে রানুর মিম।

    প্রিয়া প্রকাশ ভেরিয়ার প্রিয়া প্রকাশ ভেরিয়ারকে মনে আছে? ২০১৯ সালে একটি দক্ষিণী ছবির গানের দৃশ্যে ভুরু নাচিয়ে, চোখ মেরে বহু তরুণের মনে ঝড় তুলেছিল প্রিয়া। রাতারাতি ভাইরাল হয়েছিল সেই ভিডিও। ভাইরাল হওয়ার পর প্রিয়া অনেক ছবিতে কাজ করেছেন। কিন্তু নিজের বিশেষ পরিচিতি তৈরি করতে পারেননি। দক্ষিণী ছবিতে দেখা যায় তাকে, কিন্তু বিশেষ কোনো জায়গায় অর্জন করতে পারেননি।

    অঞ্জলি অরোরা টিকটকে নাচের ভিডিও দেখিয়ে তারকা হয়ে উঠেছেন, অঞ্জলি অরোরা। কাঁচা বাদাম গানে নেচেছিলেন তিনি। যার পরে তিনি রাতারাতি তারকা হয়ে ওঠেন। তার জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। কঙ্গনা রানাওয়াতের শো লকআপ-এ দেখা গিয়েছিল তাকে। তিনি শোতে জয়ী হতে পারেননি।

    সহদেব দিরদো  মাত্র ১০ বছরেই ভারত জুড়ে ভাইরাল হয়েছিল সহদেব ডিরদো। ‘বাচপান কা প্যায়ার' গানটি গেয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেছিল সে। বাদশার সঙ্গে গান গাওয়ার সুযোগ পান সহদেব। ভাইরাল বয় সহদেব ওই গান গাওয়ার পর তেমন কিছু করতে পারেনি। ইনস্টাতে রিলস ভর্তি। তবু আর বেশি নজরে আসে না সে।

    আয়েশা সুপার ডুপার হিট গান ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’র তালে নাচ করে তারকা হয়ে উঠেছিলেন পাকিস্তানের মেয়ে। বন্ধুর বিয়েতে এই নাচ করে তারকা হয়েছেন আয়েশা। এই গানটি তাকে জনপ্রিয়তা দিয়েছে। তার হুকআপ স্টেপে নেচেছেন বড় বড় তারকারাও। এরপরে আয়েশা অনেক রিল ভিডিও তৈরি করেছেন এবং নেচেছেন। কিন্তু অতটা ভালোবাসা পাননি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সমুদ্র স্নানে ‘মৎস্যকন্যা’ রুপে মনামী: ঘুম ছুটেছে নেটপাড়ার

      নিজস্ব প্রতিবেদক
      ৬ মার্চ, ২০২৩ ১৩:৯
      নিজস্ব প্রতিবেদক
      সমুদ্র স্নানে ‘মৎস্যকন্যা’ রুপে মনামী: ঘুম ছুটেছে নেটপাড়ার

      থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মনামী ঘোষ। নানা ডিজাইনের বিকিনিতে একের পর এক ছবি পোস্ট করে চলেছেন অভিনেত্রী। রোববার সমুদ্রের পাড়ে ক্লিক করা একাধিক ছবি পোস্ট করেন মনামী সোসাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মৎস্যকন্যারা কি দোল খেলে?’

      সমুদ্রের জলে সিক্ত মনামীকে দেখে ঘুম ছুটেছে নেটপাড়ার। তার ফিটনেস দেখে মুগ্ধ অনুরাগীরা। মাল্টি কালারের বিকিনি ড্রেসে মনামীকে দেখে বোঝা যাচ্ছে, দোলের মুডে রয়েছেন নায়িকা।

      তবে শুধু প্রশংসা নয়। একের পর এক কটাক্ষও শুনতে হচ্ছে অভিনেত্রীকে। কেউ তার বডি শেমিং করেছেন কেউ আবার তাকে মিনি উর্ফি তকমা দিয়েছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        শাকিবের সঙ্গে অভিনয়ে আমার আপত্তি নেই: পূজা চেরি!

        নিজস্ব প্রতিবেদক
        ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৫০
        নিজস্ব প্রতিবেদক
        শাকিবের সঙ্গে অভিনয়ে আমার আপত্তি নেই: পূজা চেরি!

        সরকারি অনুদানের ছবি ‘মায়া’ তে সাকিবের বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি, এমন ঘোষণা সাকিব খান নিজেই দিয়েছিলেন। তারপর অনেক জল ঘোলা হয়েছে। কোন এক অজ্ঞাত কারণে এই সিনেমা থেকে পূজা বাদ পড়েন।

        সরকারি অনুদানে তৈরি হতে যাওয়া ‘মায়া’ সিনেমা নিয়ে নাটক কম হয়নি। এর নির্মাতা হিমেল আশরাফ শোনা গেলেও পরে শোনা যায় এস এ হক অলিকের নাম। নায়িকা ঘোষণা দিয়েও বাদ, পরিচালক বাদ, তবে এই সিনেমার ভবিষ্যৎ কী? যেহেতু সরকারি অনুদানের সিনেমা। এটি নির্মিত হবে। তবে পূজা চেরি থাকবেন কি না তা শাকিবের দিক থেকে নিশ্চিত হলেও শেষটা এখনো বাকি রয়েছে।

        সম্প্রতি অমর একুশে বইমেলায় গণমাধ্যমের সঙ্গে আলাপ হয় পূজা চেরির। পূজা চেরি বলেন, আমাকে বাদ দেয়নি, ‘আমিও বাদ দিইনি। আসলে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো কথাই বলা হয়নি। যার ফলে আমাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। আর আমিও যে বাদ দেব সেই প্রশ্নও নেই। আসলে উভয় পক্ষ থেকেই বাদ দেওয়ার কোনো বিষয় নেই।’

        মায়ায় যদি অভিনয়ের আহ্বান জানানো হয়, সে ক্ষেত্রে অভিনয় করবেন কি না- এমন প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, ‘কেন করব না। আমাকে যদি বলে, সে ক্ষেত্রে আমার পছন্দ হলে আমি অবশ্যই করব, না করার কারণ নেই।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ‘আমায় একটা ছেলে খুঁজে দাও’, অনুরোধ পরিণীতি চোপড়ার

          নিজস্ব প্রতিবেদক
          ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৪৩
          নিজস্ব প্রতিবেদক
          ‘আমায় একটা ছেলে খুঁজে দাও’, অনুরোধ পরিণীতি চোপড়ার

          বড় বোন প্রিয়াঙ্কা চোপড়া নিকের সাথে বিয়ের পিড়িতে বসেছেন বেশকয়েক বছর হলো।  এবার পরিণীতি চোপড়ারও সাধ জেগেছে বিয়ে করার।  তবে পাচ্ছেন না মনের মতো ছেলে, যার সঙ্গে আগামী জীবন সুখে কাটাতে পারবেন। তাই এবার তার অনুরোধ, একটি ছেলে খুঁজে দেওয়ার।

          বিয়ে নিয়ে প্রশ্ন করতেই তার বক্তব্য, ‘আমায় শুধু একটা ছেলে খুঁজে দিতে হবে। তাহলেই কেল্লাফতে। যদি কেউ থাকে তবে দিন না। আমি শুনছি।’ তিনি আরও বলেন, ‘আমার বিয়ের ইচ্ছে রয়েছে। ইচ্ছে রয়েছে সন্তান ধারণেরও। আমি এমন একটা কেরিয়ার চাই যাতে উত্থান ও পতন দুই-ই থাকবে।’

          সমসাময়িক তারকাদের বিয়ে করতে দেখেই কি তিনি এ কথা বলছেন? তার উত্তর, ‘ওরা আমার বন্ধু। বহুদিন ধরে অনেকের প্রেম জীবনের সম্পর্কে ওয়াকিবহাল আমি। বিয়ে সব সময়েই পরবর্তী পদক্ষেপ। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাব, ভালোবাসব। বিয়ে করতে চাইব।’ তবে এই মুহূর্তে তিনি সিঙ্গল বলেই দাবি তার।

          ২০১১ সালে বলিউডে হাতেখড়ি হয় তার। প্রিয়াঙ্কা চোপড়ার বোন বলে নয়, রীতিমতো অডিশন দিয়ে সুযোগ পেতে হয় পরিণীতিকে। ছবির নাম ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’। তবে শেষ কিছু সময় ধরে সময়টা বিশেষ ভাল যাচ্ছে না। সেই অর্থে একটি ছবিও হিট হয়নি। শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘উঁচাই’ বক্স অফিসে সাফল্য পায়নি। তা নিয়ে অবশ্য বিশেষ ভাবিত নন পরিণীতি। তবে এরই মধ্যে অপেক্ষা এক মনের মানুষের। কবে আসবেন তার স্বপ্নের শেহজাদা? এখন সেটাই দেখার।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত