ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

রমজানে নতুন ইসলামী গান শুনে ভক্তরা মুগ্ধ হবে, আশা হিরো আলমের

নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:১৯
নিজস্ব প্রতিবেদক
রমজানে নতুন ইসলামী গান শুনে ভক্তরা মুগ্ধ হবে, আশা হিরো আলমের

রাজনীতির ময়দানের ব্যস্ততা শেষে আবারও নিজের কাজের জায়গায় ফিরেছেন হিরো আলম। অভিনয়, প্রযোজনা ও গানের ভুবনে পূনরায় কাজ শুরু করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার তিনি আসন্ন রমজানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ইসলামী গান শোনাতে আসছেন।

তিনি অবশ্য তার ভক্তদের আগেই বলে রেখেছেন, এখন থেকে তিনি মানসম্মত কাজ করবেন। গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানান হিরো আলম।

হিরো আলম বলেন, গান তো নিয়মিত-ই করছি। আমার দর্শক তা সাদরে গ্রহণও করছেন। সামনে রমজান। সেই উপলক্ষে ইসলামী গান করতে যাচ্ছি। এরই মধ্যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। ইতোমধ্যে গানগুলোর কাজ চলছে। কয়েক দিনের মধ্যে আমি কণ্ঠ দেবো।

তিনি বলেন, আশা করছি রোজার শুরুর দিকে মুক্তি পাবে ইসলামী গানটি। আশা করছি এই গানের মাধ্যমে দর্শক নতুন এক হিরো আলমকে পাবেন। আমার গান শুনে মুগ্ধ হবেন। সবাইকে গানটি শোনার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।

‘ইসলামী গানটি কে লিখেছেন, সুরকার সংগীত আয়োজন কে করছেন- তা এই মুহূর্তে বলতে চাইছি না। কিন্তু এ কথা বলতে পারি, গানটি শুনে আমার ভক্তরা খুব অবাক হবে। আমি যার সঙ্গে কাজ করছি তিনি খুব জনপ্রিয় একজন মানুষ। অনেক ইসলামী গানের গীতিকার, সুরকার সংগীত আয়োজক। এই মধ্যে গানটির কাজ চলছে। কয়েক দিনের মধ্যে আমি গানটিতে কণ্ঠ দেবো।’

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নিজেকে বদলে ফেলেছি, এখন থেকে মানসম্মত কাজ করবো: হিরো আলম

    নিজস্ব প্রতিবেদক
    ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৩
    নিজস্ব প্রতিবেদক
    নিজেকে বদলে ফেলেছি, এখন থেকে মানসম্মত কাজ করবো: হিরো আলম

    অভিনয় ও গায়ক হিসেবে দর্শকদের মধ্যে আলোচনা-সমালোচনায় বহুল উচ্চারিত নাম হিরো আলম। তার বিভিন্ন সময়ের বিতর্কিত কিছু গান ও নাচ ব্যাপক হাসির খোরাক জোগাত দর্শকদের। এমনকি তার এমন কর্মকান্ডে পুলিশ ডেকে মুচলেকাও নিয়েছে। এতকিছুর পরেও সংসদ উপ নির্বাচনে অংশ নিয়ে দর্শক ও অনুরাগীদের মাঝে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন এই অভিনেতা।

    নিজ জেলা বগুড়ার দুটি আসনে নির্বাচন করে সবাইকে  তাক লাগিয়ে দেন হিরো আলম। ১ ফেব্রুয়ারির নির্বাচনে দুটি আসনে হারলেও একটি আসনে তিনি খুব অল্প ভোটের ব্যবধানে হেরেছেন। নির্বাচন ও নির্বাচন পরবর্তী হিরো আলম হয়ে উঠেন টক অব দ্য কান্ট্রি।

    এমনকি তাকে ভালোবেসে হবিগঞ্জের এক শিক্ষক নোহা গাড়িও উপহার দেন। যেটাকে তিনি এম্বুলেন্সে রুপান্তর করে সাধারণ মানুষের সেবার কাজে লাগাবেন বলে জানিয়েছেন।

    বর্তমানে কাজে কোন পরিবর্তন আনছেন কিনা এমন প্রশ্ন করা হলে হিরো আলম বলেন, আগের কিছু গান ও নাচ নিয়ে মানুষ হাসাহাসি বা ট্রল করেছে। এ বিষয়ে আমি অবগত আচি। তবে এখন আমি আগের হিরো আলম নেই। এগুলো ছেড়ে দিয়েছি কিন্তু ছেড়ে দিলেও আগের ভিডিওগুলোই কিছু মানুষ বারবার শেয়ার দিয়ে আমাকে ট্রলের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে।

    তিনি বলেন, নতুন করে কোনো হাস্যকর বা তুচ্ছতাচ্ছিল্য হয় এমন গান, সিনেমা, মডেলিং করব না। এখন থেকে যে কাজই করি না কেন কাজটি মানসম্মত করব। মানুষের যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা ধরে রাখার জন্য সব সময় ভালো কাজের মধ্যে থাকব।

    কিভাবে বদলে গেলেন? এমন প্রশ্নে হিরো আলম বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আমি ধৈর্য ধরেছি। মানুষ একসময় আমি কোনোকিছু করলেই তুচ্ছতাচ্ছিল্য করত, গালি দিত— এটা আমি বুঝতে পারতাম; তারপরও লেগে থাকতাম। তবে আমি বিশ্বাস করতাম, শত্রুরাও আমাকে বুকে টেনে নেবে। মানুষের ভুল ভাঙবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে : অপু বিশ্বাস

      নিজস্ব প্রতিবেদক
      ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:১৭
      নিজস্ব প্রতিবেদক
      তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে : অপু বিশ্বাস

      ‘জয়, তুমি বড় হও। তোমার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’ সন্তানের উদ্দেশে তিন লাইনের চিঠিতে এমনটাই লিখলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

      সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানের আয়োজনে উপস্থাপকের আহ্বানে কথাগুলো লেখেন নায়িকা। এদিন ভাই বলতে যে বীরকেই বুঝিয়েছেন সেটাও খোলাসা করেন অপু। বৃহস্পতিবার দুপুরে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীদের বেশ প্রতিক্রিয়া দেখা যায়।

      অপুর বলেন, ‘পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরি, দরকার। মানুষের সঙ্গে আচার–আচরণ কেমন হবে, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি। তিন লাইনের বার্তায় সেটাই প্রকাশ করেছি আমি।’

      অপু-শাকিব-বুবলী এই অভিনয় ত্রয়ীর কথা কারো আর অজানা নয়। অপুর সঙ্গে শাকিবের অফিসিয়াল বিচ্ছেদ হয়ে গেলেও বুবলীর সঙ্গে এখনও তেমনটা ঘটেনি। এদিকে বুবলীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলেও পুনরায় শাকিব-অপুর সম্পর্ক জোড়া লাগার আভাস পাওয়া গেছে। সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া অপু বিশ্বাসের সাক্ষাৎকারে তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        হারানো দুই প্যাক উদ্ধারে দিনে দুই হালি ডিম খাচ্ছেন জায়েদ খান

        নিজস্ব প্রতিবেদক
        ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৫৪
        নিজস্ব প্রতিবেদক
        হারানো দুই প্যাক উদ্ধারে দিনে দুই হালি ডিম খাচ্ছেন জায়েদ খান

        “হারিয়ে যাওয়া” দুই প্যাক উদ্ধারে নেমেছেন ঢাকাই শোবিজের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। এ জন্য তিনি প্রতিদিন চার ঘণ্টা নিজের যত্ন নিচ্ছেন, প্রতিদিন খাচ্ছেন কুসুম ছাড়া আটটি ডিম।

        বুধবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এমনটিই জানিয়েছেন।

        জায়েদ খান বলেন, “এখন নিজেকে প্রস্তুত করছি নতুন রূপে। দর্শক আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখবেন। এর আগেও আমি সিক্স প্যাক বানিয়েছিলাম। কিন্তু নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। এখন দুই প্যাক উদ্ধারে নেমেছি। আশা করছি, চার মাসের মধ্যে নতুন লুকে দর্শক দেখবেন। আমি একটা পারফেক্ট লুক দিতে চাইছি। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়। আর নায়কদের শরীর সব সময় পারফেক্ট রাখা দরকার।”

        ডায়েট করার জন্য কী ধরনের খাবার খেতে হচ্ছে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখন ভাত কম খাচ্ছি। মাছ, দুধ, ডিম, পিনাট বাটার, বাদাম নিয়ম করে খাচ্ছি। এছাড়া কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিম করে শরীর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।”

        বিভিন্ন সময় তিনি ট্রলের শিকার হন এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র। সেটা নিয়েও কিছু মানুষ ট্রল করে ছোট করতে চান। এখন এগুলো নিয়েও অনেকেই হাসাহাসি করবেন। তবে আমি এসবে গুরুত্ব দিই না। ঢালিউডে যখন প্রথম সিক্স প্যাক শরীর করেছি, তখনো অনেকেই ট্রল করেছেন।”

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন, আমি আর আগের হিরো আলম নেই

          নিজস্ব প্রতিবেদক
          ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৫৩
          নিজস্ব প্রতিবেদক
          আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন, আমি আর আগের হিরো আলম নেই

          মডেলিং, হাস্য-রসাত্মক অভিনয় ও গায়ক হিসেবে দর্শকদের মধ্যে আলোচনা-সমালোচনায় বহুল উচ্চারিত নাম হিরো আলম। তার বিভিন্ন সময়ের বিতর্কিত কিছু গান ও নাচ ব্যাপক হাসির খোরাক জোগাত দর্শকদের। এমনকি তার এমন কর্মকান্ডে পুলিশ ডেকে মুচলেকাও নিয়েছে। এতকিছুর পরেও সংসদ উপ নির্বাচনে অংশ নিয়ে দর্শক ও অনুরাগীদের মাঝে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন এই অভিনেতা।

          নিজ জেলা বগুড়ার দুটি আসনে নির্বাচন করে সবাইকে  তাক লাগিয়ে দেন হিরো আলম। ১ ফেব্রুয়ারির নির্বাচনে দুটি আসনে হারলেও একটি আসনে তিনি খুব অল্প ভোটের ব্যবধানে হেরেছেন। নির্বাচন ও নির্বাচন পরবর্তী হিরো আলম হয়ে উঠেন টক অব দ্য কান্ট্রি।

          এমনকি তাকে ভালোবেসে হবিগঞ্জের এক শিক্ষক নোহা গাড়িও উপহার দেন। যেটাকে তিনি এম্বুলেন্সে রুপান্তর করে সাধারণ মানুষের সেবার কাজে লাগাবেন বলে জানিয়েছেন।

          বর্তমানে কাজে কোন পরিবর্তন আনছেন কিনা এমন প্রশ্ন করা হলে হিরো আলম বলেন, আগের কিছু গান ও নাচ নিয়ে মানুষ হাসাহাসি বা ট্রল করেছে। এ বিষয়ে আমি অবগত আচি। তবে এখন আমি আগের হিরো আলম নেই। এগুলো ছেড়ে দিয়েছি কিন্তু ছেড়ে দিলেও আগের ভিডিওগুলোই কিছু মানুষ বারবার শেয়ার দিয়ে আমাকে ট্রলের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে।

          তিনি বলেন, নতুন করে কোনো হাস্যকর বা তুচ্ছতাচ্ছিল্য হয় এমন গান, সিনেমা, মডেলিং করব না। এখন থেকে যে কাজই করি না কেন কাজটি মানসম্মত করব। মানুষের যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা ধরে রাখার জন্য সব সময় ভালো কাজের মধ্যে থাকব।

          কিভাবে বদলে গেলেন? এমন প্রশ্নে হিরো আলম বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আমি ধৈর্য ধরেছি। মানুষ একসময় আমি কোনোকিছু করলেই তুচ্ছতাচ্ছিল্য করত, গালি দিত— এটা আমি বুঝতে পারতাম; তারপরও লেগে থাকতাম। তবে আমি বিশ্বাস করতাম, শত্রুরাও আমাকে বুকে টেনে নেবে। মানুষের ভুল ভাঙবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত