ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

“পথের পাঁচালী” পেল সর্বকালের সেরা ছবির স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২২ ১০:৫৫
নিজস্ব প্রতিবেদক
“পথের পাঁচালী” পেল সর্বকালের সেরা ছবির স্বীকৃতি

সত্যজিৎ রায় পরিচালিত “পথের পাঁচালী” ভারতের সর্বকালের সেরা ছবির স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি জরিপের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস বা (ফিপরেস্কি)। ভারত শতাধিক ভাষার দেশ আছে নামজাদা অনেক সিনেমা ইন্ডাস্ট্রি, সবকিছুকে টপকে সেরার খেতাব অর্জন করেছে সত্যজিৎ রায়ের এই অমর সৃষ্টি।

গত ২০ অক্টোবর, বৃহস্পতিবার ফিপরেস্কি- ইন্ডিয়া বিভাগ একটি বিশেষ তালিকা প্রকাশ করে। যে তালিকাটি সংগঠনটির ৩০ জন সদস্যের গোপন ভোটে প্রস্তুত করা হয়েছে। এতে প্রাথমিক ভাবে স্থান করে নেয় বিভিন্ন ভাষার মোট দশটি ছবি। যেখানে ছিলো হিন্দি ধারার পাঁচটি, বাংলা ধারার তিনটি, একটি মালায়লাম ও একটি কন্নড় ভাষার ছবি। জনপ্রিয় ইন্ডাস্ট্রি হিসাবে পরিচিত তামিল ও তেলেগুর কোন ছবি এই তালিকায় স্থান পায়নি।

প্রকাশিত এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঋত্বিক ঘটক নির্মিত ছবি “মেঘে ঢাকা তারা” যা মুক্তি পেয়েছিল ১৯৬০ সালে। এরপর যথাক্রমে রয়েছে: মৃণাল সেন নির্মিত “ভুবন শোম” (১৯৬৯), আদুর গোপালকৃষ্ণানের “এলিপ্পাথায়াম” (১৯৮১), গিরিশ কাসারাভাল্লি পরিচালিত “ঘটশ্রদ্ধা” (১৯৭৭), এমএস সাথ্যু নির্মিত “গরম হাওয়া” (১৯৭৩), সত্যজিৎ রায়ের “চারুলতা” (১৯৬৪), শ্যাম বেনেগালের “অঙ্গুর” (১৯৭৪), গুরু দত্তের “পিয়াসা” (১৯৭৫) ও রমেশ সিপ্পি নির্মিত “শোলে” (১৯৭৫)।

পথের পাঁচালী’র মাধ্যমে সত্যজিৎ রায়ের অভিষেক হলেও, সেটা শুধু অভিষেক ছিলো না এর মাধ্যমে বাংলা তথা উপমহাদেশের চলচ্চিত্রে এক নতুন ধারার সৃষ্টি হয়। যা ক্রমশ পরিনত হয়ে এখন অনেক প্রতিষ্ঠিত আর আমরা তার ফলভোগী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের “পথের পাঁচালী” উপন্যাস অবলম্বনে সিনেমাটি উপহার দেন সত্যজিৎ রায়। পরবর্তীতে “অপরাজিতা” ও “অপুর সংসার” নামে এর দুটি সিক্যুয়েল নির্মিত হয়। এই তিনটি সিনেমা একত্রে অ’পু ট্রিলজি বলে অভিহিত হয়ে থাকে।

পসঙ্গত, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস বা (ফিপরেস্কি) প্রতিষ্ঠিত হয় ১৯৩০ সালে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেমন: কান চলচ্চিত্র উৎসব, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভেনিস চলচ্চিত্র উৎসব সহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে তারা পুরস্কার দিয়ে থাকে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাপকা বেটা, শেহজাদ খান বীর পুরাই নায়ক

    নিজস্ব প্রতিবেদক
    ১৫ অক্টোবর, ২০২২ ১৪:২৫
    নিজস্ব প্রতিবেদক
    বাপকা বেটা, শেহজাদ খান বীর পুরাই নায়ক

    আজ বৃহস্পতিবার বিকেলে শেহজাদের স্টাইলিশ কয়েকটি তার মা বুবলী ফ্যান পেজে পোস্ট করেন। সেখানে দেখা যায়, মাথায় ক্যাপ দিয়ে, সানগ্লাস চোখে, হাতে ব্রেসলেট পরে বসে আছে শেহজাদ। বুবলী ছবিগুলো পোস্ট করে লিখেছেন, সবাই সাবধান!! শহরে নতুন বাপজান শেহজাদ খান বীর।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে শেহজাদের ছবিগুলো ভাইরাল হয়ে যায়। মাত্র ৫ ঘণ্টায় দেড় লক্ষাধিকেরও বেশি লাইক দেখা যায় ওই পোস্টে।

    পাশাপাশি ১৭ হাজারের অধিক অনুসারী ওই পোস্টে কমেন্ট করে শেহজাদকে শুভকামনা জানায়। কেউ কেউ লিখেছেন, আমাদের ছোট্ট সুপারস্টার। আবার কেউ লিখেছেন, বাপকা বেটা, শেহজাদ পুরাই নায়ক। অনেকেই কিউটের ডিব্বা, সো কিউট মাশাল্লাহ লিখে মন্তব্য করেছেন।

    আড়াই বছর পর ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন চিত্রনায়িকা বুবলী। শাকিব-বুবলীর প্রথম সন্তান বীর।

    গত ৩০ সেপ্টেম্বর শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেল শেহজাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

    !’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      অভিনয় ছেড়ে ইবাদাতে মনোযোগী হওয়ার ঘোষণা দিলেন সাহার আফসা

      নিজস্ব প্রতিবেদক
      ৯ অক্টোবর, ২০২২ ১৮:৮
      নিজস্ব প্রতিবেদক
      অভিনয় ছেড়ে ইবাদাতে মনোযোগী হওয়ার ঘোষণা দিলেন সাহার আফসা

      শোবিজ অঙ্গন ছাড়া নতুন কোনো ঘটনা নয়। তবে এবার শোবিজ অঙ্গন ছেড়ে ইসলামের বিধান অনুযায়ী জীবন যাপন করার ঘোষণা দিয়েছেন ভোজপুরী অভিনেত্রী সাহার আফসা।

      ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রুপালি পর্দার এই অভিনেত্রী। এর আগে 'বিগ বস গার্ল' সানা খান, দঙ্গলের অভিনেত্রী জায়রা ওয়াসিমও ইসলাম ধর্মের আদর্শ মেনে গ্ল্যামার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।

      সমপ্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন ভোজপুরী অভিনেত্রী সাহার আফসা। তিনি লিখেছেন, প্রিয় ভাই ও বোনেরা, দয়াবান আল্লহকে স্মরণ করে জানাতে চাই যে আমি শোবিজ ছেড়ে দওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেশিদিন আর রুপালি দুনিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর ইবাদতে বাকি জীবনটা কাটাব।

      ভক্তদের উদ্দেশে অভিনেত্রী আরও লিখেছেন, নাম যশ খ্যাতি, সম্মানের জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে মিলেছে আশীর্বাদও। ছোটবেলায় কোনো দিন ভাবিনি জীবনে এতটা সাফল্য অর্জন করব। হঠাৎ করেই রুপালি দুনিয়ায় পা রেখেছিলাম আর সেখান থেকেই ফিল্মি কেরিয়ারের উত্তরণ হয়েছিল। কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে রুপোলি দুনিয়া থেকে সম্পূর্ণ বিদায় নেব। আল্লাহর দেখানো আদর্শেই জীবনের বাকি পথটা চলব।

      ভোজপুরী অভিনেত্রী সাহার আফসার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সানা খান। কমেন্টে টেলিভিশনের দাপুটে অভিনেত্রী লিখেছেন, মাশাআল্লাহ, আপনার জন্য আমি খুব খুশি। আল্লাহ আপনার জীবনরে সকল ইচ্ছেপূরণ করুন। আশা করি, আপনার সিদ্ধান্ত আরও কিছুজনকে অনুপ্রাণিত করবে।

      নিজের বক্তব্যের একদম শেষ প্রান্তে এসে অভিনেত্রী সাহার আফসা লেখেন, আমি রুপালি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি ঠিকই তবুও চাইব আমার সিদ্ধান্তকে সবাই সম্মান করুক। আমার জন্য প্রার্থনা করবেন যাতে আল্লাহ আমার সহায় থাকেন। আমি যাতে আমার স্রষ্টার আইন মেনে চলতে পারি সেই কামনা করবেন।

      মানবজাতির সেবা করে আমার জীবন কাটানোর যে সংকল্প সেটি মেনে চলার শক্তি যেন আল্লাহ আমাকে দেন। আমি আশা করি, যে আমি আমার অতীত জীবনের জন্য নয়,পরবর্তী জীবনের জন্য স্মরণ করব।

      সূত্র: এই সময়

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ‘আর আর আর’-এর মুক্তি ২১০০ টাকায়ও মিলছে না টিকিট; সিনেমা দেখতে গিয়ে ভক্তের মৃত্যু

        নিজস্ব প্রতিবেদক
        ২৫ মার্চ, ২০২২ ১৯:৩৫
        নিজস্ব প্রতিবেদক
        ‘আর আর আর’-এর মুক্তি ২১০০ টাকায়ও মিলছে না টিকিট; সিনেমা দেখতে গিয়ে ভক্তের মৃত্যু

        সিনেমাটিতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর, রাম চরণ। আরও রয়েছেন আলিয়া ভাট ও অজয় দেবগণ। এ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই হইচই ফেলে দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দর্শক চাহিদার কারণে দিল্লিতে বেশ কিছু জায়গায় ২১০০ টাকায় সিনেমাটির টিকিট বিক্রি হচ্ছে। এরপরেও নাকি টিকিট পাচ্ছেন না অনেকেই।

        এদিকে, ‘আর আর আর’ মুক্তির প্রথমদিনের প্রচুর উচ্ছ্বাসের পাশাপাশি একটি দুঃসংবাদও পাওয়া গেছে। সিনেমাটি দেখতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে এক ভক্তের।

        জানা যায়, ওই যুবকের নাম ওবু লেসু। তিনি অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের বাসিন্দা। ওবু কয়েকজন বন্ধুর সঙ্গে এসভি থিয়েটারে ‘আর আর আর’ দেখতে গিয়েছিলেন। সিনেমা চলাকালীন সময়েই হার্ট অ্যাটাকের করেন। এরপরেই ওবুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও রাস্তাতেই মৃত্যু হয় তার। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

        করোনার কারণে দীর্ঘদিন আটকে ছিল ‘আর আর আর’ সিনেমার মু্ক্তি। এ কারণেই এনটিআর এবং রাম চরণের ভক্তরা রীতিমত আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন সিনেমাটি পর্দায় দেখার জন্য। অনেকেই বলছেন, নির্মাতা রাজামৌলির আগের সিনেমা ‘বাহুবলী’র রেকর্ডও ভেঙে দিতে পারে ‘আর আর আর’ ।

        দুই তেলেগু মু্ক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হচ্ছে ‘আরআরআর’ সিনেমায়। এর আগে বেশ কয়েকবার সিনেমাটির মুক্তি ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনার কারণে একাধিকবার এর মুক্তি পেছায়। অবশেষে ২৫ মার্চ তেলেগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছে।

        এদিকে, মুক্তির আগে নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এরমধ্যে সিনেমা স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। সিনেমাটির মোট বাজেট ৪০০ কোটি রুপি বলে শোনা যায়। উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি।

        https://youtu.be/f_vbAtFSEc0

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন প্রভাস

          নিজস্ব প্রতিবেদক
          ১১ মার্চ, ২০২২ ১৫:১৪
          নিজস্ব প্রতিবেদক
          বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন প্রভাস

          ভারতীয় সিনেমার প্রথম সারির তারকা প্রভাস। ‘বাহুবলী’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বিশাল বাজেটের সিনেমা উপহার দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই সাউথ ইন্ডিয়ান তারকা।

          প্রভাসের প্রেম ও বিয়ে নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন শোনা যায়। মাঝে খবর চাউর হয়, অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে তার প্রেম চলছে। তাকেই নাকি বিয়ে করবেন। কিন্তু সেই গুঞ্জন বেশিদিন টেকেনি। দু’জনেই জানিয়েছেন, শুধুই বন্ধু তারা।

          শোনা যায়, ‘বাহুবলী’ মুক্তির পর বিয়ের জন্য প্রায় ৬ হাজার প্রস্তাব পেয়েছিলেন প্রভাস। কিন্তু কোনোটিতেই সাড়া দেননি। তাহলে কি তিনি বিয়েই করবেন না? সেই উত্তর দিয়েছেন সম্প্রতি। প্রভাস জানান, তিনি বিয়ে অবশ্যই করবেন। এমনকি তার মাকেও বলেছেন। সময় হলেই গাঁটছড়া বাঁধবেন।

          এবার স্পষ্ট বাক্যেই বিয়ে ভাবনার কথা জানালেন প্রভাস। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, বিয়ের সময় এবার এসে গেছে। আর বিয়ে করলে তো লাভ ম্যারেজই হবে।’

          এদিকে আজ শুক্রবার (১১ মার্চ) মুক্তি পেয়েছে প্রভাসের বহুল আকাঙ্ক্ষিত সিনেমা ‘রাধে শ্যাম’। মুক্তির পর ইতিবাচক সাড়া পাচ্ছে এটি। তবে প্রায় ৩৫০ কোটি বাজেটের সিনেমাটি লগ্নি তুলে লাভের ঘরে ঢুকতে পারবে কিনা, সেটা এখনই বলা মুশকিল।

          এই সিনেমায় একজন জ্যোতিষের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস। যিনি সব বলে দিতে পারেন। ব্যক্তিগত জীবনে অবশ্য ভাগ্যের ওপর নির্ভর করেন না তিনি। বললেন, ‘সিনেমায় আমার চরিত্র বিক্রমাদিত্য ভাগ্যে বিশ্বাস করে। আমি ব্যক্তিগত ভাবে পরিশ্রমে বিশ্বাস করি। তবে এটাও মানি, পরিশ্রমের পাশাপাশি ভাগ্যেরও ভূমিকা থাকে।’

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত