ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম

বাগুড়ী বেলতলা আম বাজারে কুলের পাইকারি বাজারে বেড়েছে কেনাবেচা

থানা প্রতিনিধি
২৫ জানুয়ারি, ২০২৬ ১১:১৬
থানা প্রতিনিধি
বাগুড়ী বেলতলা আম বাজারে কুলের পাইকারি বাজারে বেড়েছে কেনাবেচা

যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারে বাণিজ্যিকভাবে জমে উঠেছে মৌসুমী ফল কুল (বরুই) এর বাজার। কুল ও আম মৌসুমে মুখরিত হয়ে ওঠে এখানকার সব আড়তগুলো। প্রতিদিন এখান থেকে ছোট বড় প্রায় ২০ থেকে ২৫ ট্রাক কুল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে রপ্তানি হচ্ছে।

যশোর- সাতক্ষীরা দু'জেলার সীমান্তবর্তী উপজেলা শার্শা ও কলারোয়া জিরো পয়েন্ট বেলতলা নামক স্থানে এ বাজারটি অবস্থিত। এবছর বাজারে থাইআপেল কুল ১১০/১২০ টাকা, বলসুন্দরী কুল ৯০/১১০ টাকা, নারকেল কুল ৮০/৯০ টাকা, চায়না কুল ৯০ এবং টককুল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় কুলচাষি আমির হোসেন জানান, তিনি গত ১০ বছর ধরে কুলচাষ করছেন। এবছরও তিনি ৪ বিঘা জমিতে কুল চাষ করেন। গত বছরও তিনি ৪ বিঘা জমিতে কুল চাষ করেছিলেন। গত বছরের থেকে এ বছর তার অনেক বেশি কুল হয়েছে এবং দামও ভলো পাচ্ছেন। তিনি আরও জানান, যদি এভাবে শেষ পর্যন্ত কুল বিক্রি করতে পারেন তাহলে অনেক লাভবান হবেন।

ঢাকা থেকে কুল কিনতে আসা বেপারী মিজান, দেলোয়ার ও বশির জানান, হাসিবুল, মদন, রায়হান, তারা দীর্ঘদিন কুল, আম, পিঁয়ারা তরমুজসহ সিজেনারি বিভিন্ন ফলের ব্যবসা করেন। যে কারণে শীত মৌসুমে বেলতলা ফল মুকামে আসেন। এবছর কুলের দাম অনেক বেশি, যার কারণে লাভের পরিমাণ কম, তারপরও আমরা যেমন বেশি দামে কুল কিনছি, ঠিক তেমনই বেশি দামে বিক্রি করছি। এবছর বাজারে চাহিদা বেশি থাকায় কুল কিনে ভালো দামে বিক্রি করতে পারছেন বলে তারা জানান। রাজশাহী থেকে আসা বেপারী রায়হান  জানান, এই অঞ্চলের ফলের স্বাদ ভালো, ক্রেতারাও বেশিবেশি খায়। যে কারণে প্রতিবছর এই মুকাম থেকে কুলসহ বিভিন্ন ফল কিনতে আসি, ব্যবসায় লাভ-লস দুটোই হয়।

বেলতলা বাজারের স্থানীয় আড়তদার কামাল মাস্টার , জাহাঙ্গীর,হৃদয়, হাসান জানান, গত বছরের তুলনায় এবছর কুলের ফলন অনেক বেশি। সেই সঙ্গে কুলের চাহিদা ও দাম বেশি থাকায় ব্যবসা ভালো এবং চাষিরাও খুশি। বেলতলা বাজারে চাষিরা সঠিক ওজন এবং সঠিক মূল্যে কুল বিক্রি করতে পারেন। তাই তারা নিঃসন্দেহে এ বাজারে ফুল বিক্রি করতে আসেন। এ বাজারে প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত কুল বেচাকেনা চলে জানান আড়তদাররা।

বেলতলা বাজার কমিটির সভাপতি মাহমুদ সরদার,ও সেক্রেটারি কামরুজ্জামান মুন্না জানান, চাষি ও ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে সেজন্য বাজারে সব ধরনের ব্যবস্থা আছে। গত বছরের তুলনায় এ বছর বাজারে অনেক কুল আমদানি হচ্ছে, বেপারীও বেশি এসেছে। এভাবে যদি আরও ২/৩ বছর যায় তিনি আশাবাদী বেলতলা ফলের মুকাম দেশের দক্ষিণবঙ্গের মধ্যে বিখ্যাত ফল বাজার হিসেবে পরিচিতি অর্জন করবে।

এবিষয়ে শার্শা উপজেলা কৃষি (কর্মকর্তা) দীপক কুমার সাহা জানান, চলতি মৌসুমে ১৪৮ হেক্টর জমিতে ৫১০ জনের মত চাষি ফুল চাষ করেছেন। এবছর থাইআপেল, বলসুন্দরী, চায়না, টকমিষ্টি কুলগুলোই চাষিরা বেশি চাষ করেছেন এবং লাভবানও হয়েছেন। কম খরচে অধিক লাভ হওয়াতে দিনে দিনে অন্য কৃষকরা কুল চাষে আগ্রহী হচ্ছেন। আগামী বছরও এই লাভজনক ফল কুল বেশিবেশি চাষ করবেন বলে তিনি আশাবাদী।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ

    জেলা প্রতিনিধি
    ২১ জানুয়ারি, ২০২৬ ২১:১৪
    জেলা প্রতিনিধি
    শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে  ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।

    বুধবার (২১ জানুয়ারি) বিকাল  সাড়ে ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসিফ চত্ত্বর যেয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভা শহর শিবিরের সভাপতি আল মামুন,সেক্রেটারী মেহেদী হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

    এ সময় ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার  সভাপতি আল মামুন বলেন, শাকসু নির্বাচন কয়েক দফা পেছালেও ২১ জানুয়ারী একটি সুন্দর নির্বাচন হওয়ার কথা ছিল। আমরা ভেবেছিলাম তারা অপরাজনীতির পথে যাবে না, অথচ সুযোগ পেলেই চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হামলায় জড়াচ্ছে। তিনি আরও বলেন, তাদের অন্তর্কোন্দলে দুই শতাধিক ঘটনা ঘটেছে। তিনি বলেন, ডাকসুতে পরাজয়ের পর লজ্জা থাকলে তাদের ক্যাম্পাস ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা অপরাজনীতিই চালিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে শাকসু নির্বাচনের দাবী জানান।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      লোকসংগীতে জাতীয় পর্যায়ে প্রথম জয়পুরহাটের ঐশী রানী

      জেলা প্রতিনিধি
      ২০ জানুয়ারি, ২০২৬ ২১:৫৬
      জেলা প্রতিনিধি
      লোকসংগীতে জাতীয় পর্যায়ে প্রথম জয়পুরহাটের ঐশী রানী

      জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ সালে লোকসংগীতে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন জয়পুরহাটের কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ঐশী রানী দৃষ্টি।

      সোমবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে লোকসংগীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

      জাতীয় শিক্ষা সপ্তাহে আটটি বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করে শিক্ষা ও সংস্কৃতির অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ঐশী রানী দৃষ্টি। ঐশী কালাই পৌরসভার নয় নাম্বার  ওয়ার্ডের মৃত দীপক মহন্ত ও শ্যামলী রানী মহন্ত'র মেয়ে।

      ঐশী বলেন, লোকসংগীতে 'গ' গ্রুপে আটটি বিভাগের বিজয়ীদের সাথে প্রতিযোগিতা করে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছি।

      কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন বলেন, এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং পুরো উপজেলার জন্যই গর্বের বিষয়। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আগামীতে জাতীয় পর্যায়ে আরও গৌরবময় সাফল্য বয়ে আনবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার

        জেলা প্রতিনিধি
        ১৮ জানুয়ারি, ২০২৬ ১৪:১২
        জেলা প্রতিনিধি
        নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার

        নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়ায় সর্বস্তরের জনগণের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

        শনিবার (১৭ জানুয়ারি) লোহাগড়া থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

        প্রধান অতিথি হিসেবে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, এই বছর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যাকে ভালো মনে করেন তাকে ভোট দিতে পারবেন আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। সকলের কাছে অনুরোধ আপনারা সকলে ভোটকেন্দ্রে যাবেন আপনাদের মতামত প্রকাশ করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ নির্বাচনী প্রচারণার সময় দয়া করে আপনি আপনার ব্যবহার দিয়ে আপনাকে আকর্ষণীয় করার চেষ্টা করবেন। অন্যের খারাপ দিক তুলে ধরে নিজেদের ভেতর বিভেদ তৈরি করবেন না। বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কোন মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করবেন না। পুলিশ জনগণের পাশে থেকে আপনাদের সব সময় সহযোগিতা করবে। পুলিশ জনগণের বন্ধু, কোন প্রকার দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। 

        এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করেন এবং এর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
        পুলিশ সুপার সকলকে  
        ১। আধিপত্য বিস্তার,
        ২।গ্রাম্য কাইজ্যা, 
        ৩। দলীয় গ্রুপিং, 
        ৪। সামাজিক ও গোষ্ঠীদ্বন্দ্ব, 
        ৫।মাদক, 
        ৬। জুয়া, 
        ৭। ইভটিজিং, 
        ৮। মানব পাচার, 
        ৯। নারী নির্যাতন ও বহুবিবাহ, 
        ১০। সামাজিক অবক্ষয়, 
        ১১। কিশোর অপরাধ ও দলবদ্ধ হয়ে আইন লঙ্ঘন,
        ১২। বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।
         

        উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নড়াইল, মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নড়াইল, মোঃ আব্দুর রহমান, অফিসার ইনচার্জ, লোহাগাড়া থানা, নড়াইল, অজিত কুমার রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত), লোহাগড়া থানা, নড়াইল, জনাব উত্তম কুমার বিশ্বাস, ইনচার্জ, লাহুড়িয়া তদন্ত কেন্দ্র, নড়াইল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ‘ভালোবাসার জন্য’ কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাফসানের প্রথম স্ত্রী ‍সানিয়া এশা

          বিনোদন ডেস্ক
          ১৬ জানুয়ারি, ২০২৬ ১৫:৩১
          বিনোদন ডেস্ক
          ‘ভালোবাসার জন্য’ কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাফসানের প্রথম স্ত্রী ‍সানিয়া এশা

          দীর্ঘদিনের গুঞ্জন ও ভক্তদের নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত এই সম্পর্কটি শেষ পর্যন্ত পরিণয়ের রূপ নিয়েছে।

          এদিকে প্রাক্তন স্বামীর বিয়ের দুই দিন পর নীরবতা ভেঙেছেন রাফসানের প্রথম স্ত্রী, চিকিৎসক সানিয়া এশা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি কারও নাম উল্লেখ না করে জানিয়েছেন, অতীতের পরিচয় ও সম্পর্কের অধ্যায় পেছনে ফেলে তিনি এখন নিজের জীবন ও ক্যারিয়ারকে কেন্দ্র করেই সামনে এগোতে চান।

          পোস্টে এশা লেখেন, দেশের প্রতিটি মানুষই বর্তমান পরিস্থিতি ও সত্যটা জানে, এ বিষয়ে তার আর কিছু বলার প্রয়োজন নেই। জীবনের এই পর্যায়ে এসে তিনি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চান না বলেও উল্লেখ করেন। তিনি জানান, নিজের জীবনে অত্যন্ত কঠিন সময় পার করেছেন, অনেক কিছু সহ্য করেছেন এবং গভীর মানসিক আঘাত কাটিয়ে উঠে নিজের জন্য কিছু অর্জনে নিরলস পরিশ্রম করেছেন।

          এই দীর্ঘ যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি বহু অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাছের হোক কিংবা দূরের—প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আজীবন কৃতজ্ঞ থাকবেন বলেও জানান তিনি।

          পোস্টের শেষাংশে এশা বলেন, এই মুহূর্তে তার সম্পূর্ণ মনোযোগ নিজের জীবন ও ক্যারিয়ারকে ঘিরে। তিনি এমন কিছু গড়ে তুলতে চান, যা কঠিন সময়ে তাকে ছেড়ে যাবে না বা কোনো বিপর্যয়ে তাকে অসহায় করে তুলবে না। অতীতের কোনো পরিচয় বহন করতে বা আগের পরিচয়ের সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে তিনি আর চান না বলেও উল্লেখ করেন।

          নিজের পরিচয় প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তিনি চান তার পরিচয় হোক একটাই—‘ডা. এশা’। একটি নাম, একটি পরিচয়—যার পাশে তিনি গর্বের সঙ্গে দাঁড়াতে পারেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত