ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

পাঁচ টাকায় পূজার খাদ্যসামগ্রী পেল ৩৫০ পরিবার

অনলাইন ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:১৫
অনলাইন ডেস্ক
পাঁচ টাকায় পূজার খাদ্যসামগ্রী পেল ৩৫০ পরিবার

দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের সাড়ে তিন শতাধিক পরিবারের হাতে মাত্র পাঁচ টাকার বিনিময়ে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’।

মঙ্গলবার  দুপুরে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

খাদ্যসামগ্রী প্রতি পরিবারকে দেওয়া হয়—পোলাও চাল, চিনি, তেল, আটা, নারকেল ও একটি করে মুরগি। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসচ্ছল পরিবারের মানুষ যেন আনন্দের সঙ্গে পূজা পালন করতে পারে, সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। তিনি বলেন, ‘সামাজিক উদ্যোগের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। পূজার আনন্দে কারও যেন ঘাটতি না থাকে, সহায় সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করছে।’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়: হান্নান মাসউদ

    নিজস্ব প্রতিবেদক
    ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৭
    নিজস্ব প্রতিবেদক
    ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়: হান্নান মাসউদ

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, পার্বত্য অঞ্চল নিয়ে ভারত শেষ ট্রাম্প কার্ড খেলে এটিকে অস্থিতিশীল করে তুলছে। একটা ভুয়া ধর্ষণের মধ্য দিয়ে তারা পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়।

     

    রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতির সমাবেশে তিনি এসব কথা বলেন।

    এর পর তিনি ভূমিহীন বাজারে স্থানীয় এনসিপির অফিস উদ্বোধন করেন। সুধী সমাবেশে বক্তব্য রাখেন। তিনি হাতিয়ার সাবেক সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে ভালো ও যোগ্য লোক বলে মন্তব্য করেন। তার সুস্থতা কামনা করে দোয়া চান হান্নান।

    হান্নান মাসউদ বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেবো না। ১৯৭১ সালে যেমন পাকিস্তানের মোকাবিলা করেছি তেমনি ২০২৫ এ ভারতের মোকাবিলা করবো।

    এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ নেতৃবৃন্দ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের কাছে আসছে তখন তাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ যেই পথ দেখিয়েছে সেই পথেই ইন্দোনেশিয়া ও নেপাল স্বাধীন হয়েছে। ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী হয়েছে—বয়স মাত্র পঁয়ত্রিশ। বাংলাদেশেও পঁয়ত্রিশ বছর বয়সী প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।

    জাতীয় নির্বাচন প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, ভোটের সময় বিভিন্ন অতিথি পাখি আপনাদের কাছে এসে মায়াকান্না করবে। আমি আপনাদের সন্তান, তাই কখনোই আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আপনারা বিপদে-আপদে যাকে কাছে পাবেন তাকেই ভোট দিবেন।

    এসময় হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছল তিব্রিজ, এনসিপি নেতা ইউছুপ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নেতা হাফিজসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

     
    প্রাসঙ্গিক
      মন্তব্য

      খাগড়াছড়িতে সহিংসতা প্রতিবেশী দেশের ইন্ধনে হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

      নিজস্ব প্রতিবেদক
      ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৯
      নিজস্ব প্রতিবেদক
      খাগড়াছড়িতে সহিংসতা প্রতিবেশী দেশের ইন্ধনে হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

      সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ঘিরে একটি মহল খাগড়াছড়িতে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, উৎসবকে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

      সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মহানগর পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

      স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে সনাতন ধর্মীদের একটি বড় উৎসব চলছে। এ উৎসব যেন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কিন্তু একটি মহল চায় না এটি সুন্দরভাবে হোক। খাগড়াছড়িতে তারা ঘটনা ঘটানোর চেষ্টা করছে।’

      খাগড়াছড়িতে তিনজন নিহত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হওয়ার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটানো হচ্ছে। তবে কারও প্ররোচনায় যাতে পরিস্থিতি অস্থিতিশীল না হয়, সে জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন। তিনি স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয় করছেন।’

      বর্তমানে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার করেছে। এসব অস্ত্র অনেক সময় বাইরে থেকে আসে। দেশের নাম আমি নিতে চাই না, তবে সাংবাদিক বন্ধুরা বলছেন। এসব প্রতিহত করতে সবার সহযোগিতা দরকার।’

      এ সময় তিনি জানান, খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি তিনি আহ্বান জানান, ‘দুর্গাপূজার সময় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, রাস্তা-ঘাট বন্ধ না করা হয় এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়— এ জন্য সবাইকে সাহায্য সহযোগিতা করতে হবে।’

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        রাজশাহীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

        নিজস্ব প্রতিবেদক
        ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪২
        নিজস্ব প্রতিবেদক
        রাজশাহীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

        রাজশাহীর গোদাগাড়ী এবং পুঠিয়ায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

         

        সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাথাভাঙা এবং পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

        জানা গেছে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাথাভাঙা গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও একই গ্রামের মো. রাব্বুলের ছেলে মো. রাফি খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এবং পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

        অপরদিকে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামের রনির ২০ মাসের শিশু রাশাদ বাড়ির পাশে পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা এবং পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নরসিংদীতে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদলের নেতা নিহত, আহত ১০

          নিজস্ব প্রতিবেদক
          ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩৭
          নিজস্ব প্রতিবেদক
          নরসিংদীতে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদলের নেতা নিহত, আহত ১০

          নরসিংদীর আলোকবালীতে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাদেক মিয়া (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এতে দুইপক্ষের আরো কমপক্ষে গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আলোকবালীর মুরাদনগর গ্রামে এই ঘটনা ঘটে।

          নিহত সাদেক মিয়া আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ন আহব্বায়ক ছিলেন।

          স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এর প্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে সোমবার সকালে পূনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনার আশংকা করছে এলাকাবাসী।

          নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

          উল্লেখ্য এর আগে একই ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া ও ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ নিয়ে তিনজন নিহত হবার পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত