ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মেঘনায় কোস্টগার্ড সদস্যের মাথা ফাটালো জেলেরা

জেলা প্রতিনিধি
২১ জুলাই, ২০২৫ ২২:০
জেলা প্রতিনিধি
মেঘনায় কোস্টগার্ড সদস্যের মাথা ফাটালো জেলেরা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে কোস্টগার্ডের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের আঘাতে মো.শাহরিয়ার (২৬) নামে এক কোস্টগার্ড সদস্যসহ ২জন গুরুত্বর আহত হয়। পরে শাহরিয়ারকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয়।  

সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটের নীল বয়া এলাকার মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় অবৈধ জাল উদ্ধারে অভিযান চালায় হাতিয়া কোস্টগার্ডের একদল সদস্য। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার কারেন্ট জালসহ একটি ট্রলারকে থামার জন্য সংকেত দেয় কোস্টগার্ড সদস্যরা। এতে তারা ক্ষিপ্ত হয়ে মাছ ধরার ট্রলার থেকে কোস্টগার্ড সদস্যদের উদ্দেশ্য করে ইট,পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে হামলাকারীদের বাঁশের আঘাতে শাহরিয়ারের মাথা ফেটে যায়। ওই সময় হামলাকারীরা তাকে নদীতে ফেলে দেয়।  

হাতিয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো.আশরাফুল আলম বলেন, একদল জেলের কাছে অবৈধ কারেন্ট জাল আছে শুনে মেঘনা নদীর নীল বয়া এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। ওই সময় তাদের মাছ ধরার ট্রলারকে থামতে বললে তারা উল্টো আমাদের ওপর ইট,পাটকেল ও বাঁশ নিক্ষেপ করে। এর মধ্যে একটি বাঁশের আঘাতে কোস্টগার্ড সদস্য শাহরিয়ার মাথায় জখম পায়। পরিস্থিতি ঘোলাটে দেখে দ্রুত অভিযান শেষ করে আমরা চলে আসি।   

 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    দুদক নওগাঁর উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    অনলাইন ডেস্ক
    ২১ জুলাই, ২০২৫ ১৫:২১
    অনলাইন ডেস্ক
    দুদক নওগাঁর উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    নওগাাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাাঁর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    আজ সোমবার (২১ জুলাই) সকালে জেলার দুর্নীতি দমন কমিশন কর্তৃক নানা আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার চকআতিথা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।

    উক্ত অনুষ্ঠানে “দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় মোট ৫০ (পঞ্চাশ) জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাটের ব্যাগ, মেজারিং স্কেল, খাতা, কলমদানিসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

    শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপসহকারী পরিচালক জনাব মো: আল মামুন বলেন, “শিক্ষা উপকরণে লিখিত স্লোগানসমূহ যেমন- মিথ্যা কথা বলবো না, সত্য পথের পথিক হবো, পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করবো ইত্যাদির প্রতিফলন আমাদের জীবনে নিয়ে আসতে হবে। সততার অনুশীলনে সততা স্টোর একটি ভালো উদ্যোগ। সততা সংঘের মাধ্যমে এই বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

    এছাড়াও, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নওগাঁর সাধারণ সম্পাদক জনাব মো: সিদ্দিকুর রহমান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে তিনি দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কলার আড়তে মিললো ফণি মনসা সাপ

      জেলা প্রতিনিধি
      ২০ জুলাই, ২০২৫ ১৬:৩
      জেলা প্রতিনিধি
      কলার আড়তে মিললো ফণি মনসা সাপ

      মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলের দিকে শহরের নতুন বাজার কলার আড়ত থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশ


      এর আগে হঠাৎ করে আড়তের একটি কলার ছড়ির ভেতরে সবুজ রঙের সাপ দেখে আড়তদাররা ভীত হয়ে পড়েন। এ নিয়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দ্বীপ। তাঁরা সাপটি শনাক্ত করে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।


      প্রতিষ্ঠানটির পরিচালক সজল দেব বলেন, উদ্ধার করা প্রাণীটি সবুজ ফণিমনসা সাপ। এটি নির্বিষ প্রজাতির। সবুজ ফণিমনসা অত্যন্ত সরু ও লম্বা দেহবিশিষ্ট সাপ, যা গাছের ডালপালা বা পাতার মতো দেখতে মিলে। এর শরীর উজ্জ্বল সবুজ রঙের এবং চোখ দুটি বড় ও সামনের দিকে কিছুটা বেরিয়ে থাকে, যা অন্য সাপের তুলনায় ব্যতিক্রম। চোখের এই গঠন ও অবস্থানের কারণে অন্যান্য সাপের চেয়ে সে ভালো দেখতে পায়। এরা দিবাচর অর্থাৎ দিনের বেলায় বেশি সক্রিয়। খুবই ধীরগতিতে চলে এবং সাধারণত গাছের ডালে, ঝোপে বা পাতার আড়ালে লুকিয়ে থাকে। নিজেদের আত্মরক্ষার জন্য গলা ফোলায় এবং মুখ খুলে ভয় দেখায়, যদিও সাধারণত আক্রমণ করে না। সাধারণত ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ, পোকামাকড় ইত্যাদি খেয়ে এরা জীবন ধারণ করে বেঁচে থাকে।


      সজল দেব আরও জানান, গরমের কারণে সাপটি কলার ছড়ির ভেতরে লুকিয়ে ছিল। কলার সঙ্গে বাগান থেকে শহরে চলে আসে। তাই গাছ থেকে কলা আনার সময় দেখেশুনে বহন করা উচিত। প্রাণীটিকে সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। শিগগিরই প্রাণীটি বনে অবমুক্ত করা হবে বলে নিশ্চিত করেন।


      প্রাসঙ্গিক
        মন্তব্য

        গোপালগঞ্জে আরও বাড়ল কারফিউয়ের সময়

        অনলাইন ডেস্ক
        ১৯ জুলাই, ২০২৫ ১৯:১১
        অনলাইন ডেস্ক
        গোপালগঞ্জে আরও বাড়ল কারফিউয়ের সময়

        গোপালগঞ্জে আবারও বাড়ানো হয়েছে কারফিউয়ের সময়সীমা। আগামীকাল সকাল পর্যন্ত জেলায় কারফিউ বলবৎ থাকবে। শনিবার (১৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

        নির্দেশনায় বলা হয়েছে, আজ রাত ৮টা থেকে আগামীকাল (রোববার) সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

        এর আগে গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়। গত ১৬ জুলাই এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিনভর হামলা-সহিংসতায় কয়েকজনের মৃত্যু হয়। পরে ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

        এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। তিন ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

        এদিকে চলমান কারফিউয়ে শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সকাল থেকেই আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়। বৃহস্পতিবারের তুলনায় আজ সড়কে মানুষ বেশি দেখা গেছে।

        প্রাসঙ্গিক
        মন্তব্য

        কোটালীপাড়ায় আ.লীগের ১৬৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

        অনলাইন ডেস্ক
        ১৯ জুলাই, ২০২৫ ১৩:৫০
        অনলাইন ডেস্ক
        কোটালীপাড়ায় আ.লীগের ১৬৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

        গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের ১ হাজার ৬৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

        শুক্রবার এস আই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি করেন।

        এ মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে।

        গ্রেপ্তাররা হলেন- আব্দুল আলিম (১৮), মহিব উল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।

        কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে  গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের  গ্রেপ্তারের চেষ্টা চলছে।

        উল্লেখ্য, গত ১৮ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত