ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ইয়াবা ট্যাবলেট ও দুই'শ লিটার চোলাই মদসহ আটক-২

অনলাইন ডেস্ক
১৬ জুলাই, ২০২৫ ১৭:২০
অনলাইন ডেস্ক
ইয়াবা ট্যাবলেট ও দুই'শ লিটার চোলাই মদসহ আটক-২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কুলাউড়া থানা পুলিশ। সোমবার (১৫ই জুলাই) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে ও টিলাগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়নুল ইসলাম (৪০), চকের গ্রামের মৃত বশির আলীর ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬২০০ টাকা উদ্ধার করা হয়।

হরিচরণ রবি দাস (৪৬), লংলা চা বাগানের বাসিন্দা, পিতা শ্রী নাথ রবি দাস। তার হেফাজত থেকে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ২০০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সদ্য নিযুক্ত মো. ওমর ফারুক জানান, "আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"

মাদক নির্মূলে প্রশাসনের এমন পদক্ষেপ'কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ এলাকাবাসী।
 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রণক্ষেত্র গোপালগঞ্জ

    দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর ছাত্রলীগের হামলা, সংঘর্ষ চলছে

    অনলাইন ডেস্ক
    ১৬ জুলাই, ২০২৫ ১৭:২
    অনলাইন ডেস্ক
    দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর ছাত্রলীগের হামলা, সংঘর্ষ চলছে

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে ঘিরে ২ দফায় হামলার ঘটনায় ইতোমধ্যে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সবশেষ বুধবার (১৬ জুলাই) বিকেলেও পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

    একদিকে টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে হামলার মধ্যেই পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তাবেষ্টনীর মধ্যদিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

    এদিন সমাবেশ শেষে পদযাত্রা শুরু হলে দ্বিতীয় দফায় হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় হামলাকারীদের হাতে ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা দেখা যায়। সেই সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।

    পরে তাৎক্ষণিক অ্যাকশনে গিয়ে পুলিশ ও সেনাবাহিনী টিয়ারশেল ছুড়ে নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের। তবে সে সময়ও সেনাবাহিনীর রায়টকার ও গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়।

    সবশেষ বুধবার বিকেল ৪টার দিকেও দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালাতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী।

    এদিকে হামলা-ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসন এই ঘোষণা দেয়। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে ৪ প্লাটুন বিজিবি যোগ দিয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

    এর আগে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে শহরের সমাবেশস্থলে তারা হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয়। এ সময় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা। সেই সঙ্গে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      গোপালগঞ্জকে আমরা দিল্লীর কাছে ইজারা দেইনি

      অনলাইন ডেস্ক
      ১৬ জুলাই, ২০২৫ ১৬:৫৯
      অনলাইন ডেস্ক
      গোপালগঞ্জকে আমরা দিল্লীর কাছে ইজারা দেইনি

      বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গোপালগঞ্জ নিয়ে এক মন্তব্যে লিখেছেন, “গোপালগঞ্জকে আমরা দিল্লীর কাছে ইজারা দেইনি।”

      তিনি আরও বলেন, “আমার সহযোদ্ধাদের উপর ন্যূনতম আঘাত আসলে পুরো বাংলাদেশের জনগণ গোপালগঞ্জকে পতিত ফ্যাসিস্টের কব্জা থেকে স্বাধীন করবে ইনশাআল্লাহ।”

      সাদিক কায়েম তার পোস্টে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লিখেন, “পুলিশ প্রশাসন, যৌথবাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয়। দেশবাসী প্রস্তুত থাকুন।”

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

        অনলাইন ডেস্ক
        ১৬ জুলাই, ২০২৫ ১৬:৩৫
        অনলাইন ডেস্ক
        পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

        জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সেখানে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।

        এরপর পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পর্যন্ত এই সংঘর্ষ চলছিল। এ অবস্থায় জেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। 

        বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। 

        বিস্তারিত আসছে...

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা-ভাঙচুর

          অনলাইন ডেস্ক
          ১৬ জুলাই, ২০২৫ ১৪:২৪
          অনলাইন ডেস্ক
          ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা-ভাঙচুর

          গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।  সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

          বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

          ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

          গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি

          এই কর্মসূচি ঘিরে সকালে পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন মির মো. সাজেদুর রহমান। 

          তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভার কথা রয়েছে। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা আসবেন বলে জানা গেছে। তাদের এ পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে। তারা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় হতাহতের তথ্য এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

          ছবি: সংগৃহীত

          এছাড়া সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সে সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরেও হামলা চালানো হয়। 

          ইউএনও এম রকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা পথে পথে অবরোধ সৃষ্টির চেষ্টা করছে। এ কাজে বাধা দিতে গেলে প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায় তারা। 

          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত